Contents কবিতায়ন : ইমাম ইবনুছ ছালাহের মুকাদ্দিমার গ্রহণযোগ্যতা এতই বেড়ে যায় যে, ছাত্রদের মুখস্থের সুবিধার জন্য অনেক মুহাদ্দিছ বইটিকে কবিতা আকারে সঙ্জায়িত করেন । তন্মধ্যে দু'টির পরিচয় নিম্নে পেশ করা হল : (এক) আলফিয়াতুল ইরাকী : মূল নাম ‘আত-তাযকিরাহ ওয়াত-তাবছিরাহ’। লেখক- হাফেয যাইনুদ্দীন আল- ইরাকী (রহঃ) ৷ ইবনুছ ছালাহের মুকাদ্দিমার উপর লিখিত কবিতাগুলোর মধ্যে এটি অন্যতম । পরবর্তীতে ইরাকী (রহঃ) নিজেই আবার তার এ কবিতার ব্যাখ্যা লিখেন । এছাড়া ইমাম সাখাবী (রহঃ)ও “ফাত্হুল মুগীছ' নামে অত্র কবিতার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন । ফাতহুল মুগীছ নামের এই ব্যাখ্যাগ্রহ্থটি মুহাদ্দিছগণের নিকটে অনেক উচু মর্যাদা পায়। (দুই) আলফিয়াতুস সুযুত্বী : ইমাম সুযূত্তীও মুকাদ্দিমা ইবনুছ ছালাহকে কবিতায় রূপ দেন। অবশ্য তিনি তার কবিতার মধ্যে মুকাদ্দিমার সকল তথ্য জমা করার পাশাপাশি ইরাকী (রহঃ) প্রদত্ত নতুন তথ্যও জমা করেছেন এবং নিজের পক্ষ থেকেও অনেক তথ্য সংযোজন করেছেন । সংক্ষিপ্তকরণ : (ক) ইরশাদু তুল্লাবিল হাকয়িক্ : ইমাম নববী (রহঃ) মুকাদ্দিমা ইবনুছ ছালাহকে সংক্ষিপ্ত করে এই বইটি রচনা করেন। পরবর্তীতে তিনি নিজে আবার নিজের বইকে সংক্ষিপ্ত করেন। নাম দেন “তাকৃরীব ওয়া তাইসীর লি মা'রেফাতি সুনানিল বাশীর ওয়ান-নাধীর'। এরপর ইমাম সুযূত্তী অত্র তাকৃরীবের ব্যাখ্যা লেখেন, যার নাম দেন “তাদরীবুর রাবী শারহু তাকৃরীবিন নাবাবী”। ইমাম সুযূত্তীর এই ব্যাখ্যা গ্রন্থটি পৃথিবীব্যাপী অসাধারণ গ্রহণযোগ্যতা পায়। বর্তমানে উচুলে হাদীছের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসাবে গণ্য করা হয় তাদরীবুর রাবীকে। পৃথিবীর প্রায় সকল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর হাদীছ শিক্ষার জন্য বইটির পাঠ অপরিহার্য । (খ) ইখতিছারু উলুমিল হাদীছ : বিখ্যাত তাফসীরকারক ইমাম ইবনু কাছীর (রহঃ) মুকাদ্দিমা ইবনুছ ছালাহকে সংক্ষিপ্ত করে অত্র বইটি লিখেন। পরবর্তীতে বিখ্যাত মুহাদ্দিছ ইমাম আহমাদ শাকের ‘আল-বায়িসুল হাছীছ" নামে অত্র বইটির ব্যাখ্যা লিখেন। আহমাদ শাকের (রহঃ)-এর অত্র ব্যাখ্যার উপর ইমাম আলবানী (রহঃ) ও হাফেয যুবাইর আলী যাঈ (রহঃ) টীকা লিখেছেন । (গ) আল-মুকৃর্নি ফী উলুমিল হাদীছ : উক্ত গ্রন্থটি মুকাদ্দিমা ইবনুছ ছালাহের সংক্ষিপ্তকরণ হিসাবে শায়খ সিরাজুদ্দীন ইবনুল মুলাক্কিন (মৃত ৮০৪ হিঃ) রচনা করেন। | তানকীদ বা সমালোচনা : মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক । যার খেদমত যত বেশী, তার ভুল ধরা হয় তত বেশী। তেমনি ইমাম ইবনুছ ছালাহ রেহঃ)-এর বইয়ের অনেক মুহাদ্দিছ সমালোচনা করেছেন। সমালোচনামূলক বিখ্যাত তিনটি বইয়ের নাম নিম্নে পেশ করা হল : ক. ইছলাহু ইবনিছ ছালাহ : গ্রন্থটির রচয়িতা আলাউদ্দীন মুগলতৃঈ (মৃঃ ৭৬২ হিঃ)। খ. আত-তাক্য়ীদ ওয়াল ইযাহ : হাফেয যাইনুদ্দীন আল-ইরাকী (রহঃ) (মৃত ৮০৬ হিঃ) উক্ত গ্রন্থের সমালোচনা করে গ্রন্থটি রচনা করেছেন । গ. আন-নুকাত আলা মুকাদ্দিমা ইবনিছ ছালাহ : হাফেয ইবনু হাজার আসকালানী (রহঃ) (মৃঃ ৮৫২ হিঃ) বর্তমান কিছু প্রকাশনী আবু মু‘আয তারেক ইবনে আওষুল্লাহ-এর তাহকীকে মুকাদ্দিমা ইবনুছ ছালাহ এবং তার উপর আসকৃলানী ও ইরাকী (রহঃ)-এর তানকীদসহ তিনটি বইকে জমা করে একত্রে প্রকাশ করেছে, যা তৃলিবুল ইলমদের জন্য অনেক উপকারী ।
— Page 15 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.