মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents অসাধারণ আলোচনা করেছেন । তেমনি শেষ যুগে এসে শায়খ আব্দুর রহমান মুবারকপুরী (রহঃ) তার লিখিত জামে” তিরমিযীর ভাষ্যগ্ন্থ ‘তুহফাতুল আহওয়াষী'র ভূমিকাতে ইলমে হাদীছের বিভিন্ন দিকের উপর বেনযীর আলোচনা করেছেন । যা হাদীছ শাস্ত্রের শিক্ষার্থীদের অনেক উপকারী । মুকাদ্দিমা ইবনুছ ছালাহ : উদ্ছুলে হাদীছ শাস্ত্রে বিপ্লব ইমাম ইবনুছ ছালাহ (রহঃ) ৷ মূল নাম আবু আমর ওছমান ইবনু আব্দির রহমান (মৃঃ ৬৪৩ হিঃ) ৷ ৬ষ্ঠ শতাব্দী হিজরীতে আগত এই মুহাদ্দিছ উছুলে হাদীছ নামক শাস্ত্রটিকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে এক বিপ্লব নিয়ে আসেন । তিনি দিমাশকের মাদরাসা আশরাফিয়াতে নিয়মিত উচ্ছুলে হাদীছের উপর দারস প্রদান করতেন । এ সময় তিনি ছাত্রদেরকে উদ্ছুলে হাদীছের বিভিন্ন মাসআলা লিখিয়ে দিতেন। ছাত্রদের দ্বারা লিখানো সেই দারসই তার বিখ্যাত গ্রন্থ উলুমুল হাদীছ, যা ‘মুকাদ্দিমা ইবনুছ ছালাহ' নামে সর্বাধিক প্রসিদ্ধ । (ক) অতীতে লিখিত উচ্ভুলে হাদীছ ও উদ্ুলে ফিকৃহের বইয়ে সংকলিত প্রায় সকল তথ্যকে তিনি সন্নিবেশিত করেছেন । বিশেষ করে খতীব বাগদাদীর সকল কিতাবের সারনির্ধাস একত্রিত করেছেন । ফলে তার কিতাবটি হাদীছ শাস্ত্রের ইমামে পরিণত হয়েছে। (খ) বইটির শুরুতে তিনি চমৎকার একটি ভূমিকা লিপিবদ্ধ করেছেন। (গ) অত্র বইয়ে হাদীছ শাস্ত্রের ৬৫ প্রকার বিষয়ের উপর আলোচনা করেছেন । (ঘ) বিভিন্ন পরিভাষার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করেছেন । আবার অনেক পরিভাষাকে সংজ্ঞায়িতও করেছেন । (ও) মুহাদ্দিছগণের বিভিন্ন মন্তব্যের বিশ্লেষণ করতঃ মতভেদপূর্ণ মাসআলাগুলোতে নিজস্ব তাহকীকৃ অনুযায়ী কোন একটি মতকে প্রাধান্য দিয়েছেন । গ্রন্থটির বিভিন্ন রূপ : “মুকাদ্দিমা ইবনুছ ছালাহ' গ্রন্থটি ওলামায়ে কেরামের মাঝে অসাধারণ গ্রহণযোগ্যতা পেয়েছে । সেজন্য অনেক আলেমই তার বইয়ের খেদমতকে গর্বের মনে করে থাকেন । হাফেয ইবনু হাজার আসক্বালানী থেকে শুরু করে ইমাম নববী, ইমাম সুযূত্ী ও ইমাম ইবনু কাছীরের মত জগদ্বিখ্যাত ইমামগণ মুকাদ্দিমা ইবনুছ ছালাহের বিভিন্নভাবে খেদমত করেছেন। নিম্নে “মুকাদ্দিমা ইবনুছ ছালাহে'র উপর সম্পাদিত বিভিন্ন ধরনের কাজের একটা সংক্ষিপ্ত রূপ পেশ করা হল: ব্যাখ্যা : মুকাদ্দিমা ইবনুছ ছালাহের এখন পর্যন্ত প্রায় তিনটি ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়েছে। যথা- (১) আল-জীওয়াহিরুছ ছিহাহ ফী শারহি উলুমিল হাদীছ লি ইবনিছ ছালাহ : এটি ইমাম ইবনু জামা“আ-এর সুযোগ্য পুত্র আব্দুল আযীয কতৃক প্ৰণীত ৷ যদিও গ্রন্থটি এখনো অপ্রকাশিত । (২) আশ-শাযা আল-ফাইয়্যাহ মিন উলুমি ইবনিছ ছালাহ : উক্ত গ্রন্থের লেখক শায়খ বুরহানুদ্দীন আল-আবনাসী (মৃঃ ৮০২ হিঃ)। (৩) মাহাসিনুল ইছতিলাহ : গ্রন্থটির রচয়িতা হলেন ইমাম সিরাজুদ্দীন আল-বুলকিনী | অত্র গ্রন্থে ইমাম বুলকিনী ইবনুছ ছালাহের বইয়ে অনুল্লেখিত অনেক তথ্য সংযুক্ত করেছেন। বইয়ের শেষে নতুন ৫টি বিষয় যোগ করেছেন, যা ইবনুছ ছালাহের বইয়ে ছিল না। এছাড়া অনেক জায়গায় ইবনুছ ছালাহ (রেহঃ)-এর বিভিন্ন মন্তব্যের সমালোচনাও করেছেন।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।