মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents (ঘ) আল-ইলমা* ইলা মা“রেফাতি উদ্ুলির রিওয়ায়াতি ওয়া তাকুয়ীদিস সামাঈ 21930 0} 5 4 Ey) (6৮০এ॥ ১৪৪-কাষী ইয়া (মৃত ৫৪৪ হিঃ) । (ঙ) মা লা ইয়াসাউল মুহাদ্দিছ জাহলুহু (4$ ৩১১৯২] 5 ১1) আৰু হাফছ আল-মাইয়ানজি (মৃত ৫৮০ হিঃ) | উল্লেখ্য, উপরিউক্ত পীচটি গ্রন্থের মধ্যে গুরুত্বপূর্ণ মনে করে নিম্নে তিনটি গ্রন্থের বৈশিষ্ট্যাবলী পেশ করা হল : (এক) মা‘রেফাতু উলুমিল হাদীছ (55335) ১9 28১৯) : ক- ইমাম হাকেম (রহঃ) সর্বপ্রথম অত্র বইয়ে এই শাস্ত্রকে “উলুমুল হাদীছ’ নামকরণ করেন। খ- বইটিতে ইমাম হাকেম (রহঃ) ইলমে হাদীছের সাথে সংশ্লিষ্ট ৫২টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। গ- অত্র বইয়ে প্রতিটি বিষয়কে তিনি ‘নাউ’ তথা প্রকার বলে উল্লেখ করেছেন। ঘ- এটিকে উচ্ছুলে হাদীছের উপর লিখিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ বলা চলে। উ- হাফেয ইবনু হাজার আসকৃালানী রেহঃ)-এর মতে বইটি পূর্ণাঙ্গ হলেও তিনি সুন্দরভাবে সাজাতে পারেননি ।৬ (দুই) আল-কিফায়া ফী মা'রেফাতি উছুলি ইলমির রিওয়ায়াহ (4453) 2 J} 3 5 5 2339), প্রথমতঃ বলে নেওয়া উচিত যে, ইলমে হাদীছের সাথে সংশ্লিষ্ট এমন কোন বিষয় নেই, যে বিষয়ে খতীব বাগদাদী (রহঃ) আলাদা কোন গ্রন্থ লিপিবদ্ধ করেননি । খতীব বাগদাদী (রহঃ)-এর পরবর্তী সকল মুহাদ্দিছ ইলমে হাদীছ বিষয়ে তার উপর নির্ভরশীল । বলা চলে, তিনিই ইলমে হাদীছকে পূর্ণতা দিয়েছেন । অত্র বইটি তারই লিখিত একটি চমৎকার কিতাব । যেখানে উচ্ছুলে হাদীছের ব্যাপারে বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। নিম্নে বইটির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হল : ক. অত্র বইয়ে লেখক জারহ ও তা“দীলের মূলনীতি এবং হাদীছ ছহীহ ও যঈফ হওয়ার বিভিন্ন মূলনীতি নিয়ে আলোচনা করেছেন। খ. তাদলীস ও মুরসাল হাদীছের হুকুমের উপর বিস্তর আলোচনা করেছেন। গ. হাদীছ শ্রবণ ও বর্ণনার নিয়ম-পদ্ধতি আলোচনা করেছেন। ঘ. বিখ্যাত মুহাদ্দিছগণের অনেক গুরুত্বপূর্ণ মন্তব্যকে সানাদ সহ জমা করেছেন। (তিন) মা লা ইয়াসাউল মুহাদ্দিছ জাহলুহু (৬ ২১৯২] £4 ১15): অত্র বইয়ের উপর মুহাদ্দিছগণ অনেক তানকীদ করেছেন । তন্মধ্যে অন্যতম হচ্ছে- (কে) বইটিতে উচ্ভুলে হাদীছের তেমন কোন আলোচনা নেই। (খ) সাজানো-গোছানো নয় । (গ) ছোট বই হওয়া সত্বেও তাহকীকৃ ছাড়াই জাল ও যঈফ হাদীছে ভরপুর ৷ যা একজন মুহাদ্দিছের শানে মানায় না। নোট : উচ্ভুলে হাদীছের উপর স্বতন্ত্র গ্রন্থ রচনা শুরু হলেও কোন কোন মুহাদ্দিছ তাদের অন্য বিষয়ে লিখিত বিভিন্ন গ্রন্থের অধীনে উচ্ভুলে হাদীছের উপর অনেক চমৎকার ও সারগর্ভ লেখা উপহার দিয়েছেন । যেমন : মুওয়ান্তা মালেকের ব্যাখ্যা গ্রন্থ “আত-তামহীদে'র ভূমিকাতে ইমাম ইবনু আব্দিল বার (রহঃ) উছুলে হাদীছের বিভিন্ন মূলনীতির উপর ৬. আসকলানী, নুযহাতুন নাযর (রিয়াদ : সাফীর প্রকাশনী), পৃঃ ৩২।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।