Contents ছাওরী, ইমাম মালেক, ইমাম আওযাঈ ও আব্দুল্লাহ ইবনু মুবারক প্রমুখ রহিমাহুমুল্লাহগণের সান্নিধ্য পেয়ে তার অগ্রযাত্রা বৃদ্ধি পেতে থাকে । উচ্ছুলে হাদীছকে অলিখিত অবস্থা থেকে সর্বপ্রথম কলমের কালিতে বন্দি করেন ইমাম শাফেঈ (রহঃ) (মৃত ২০৪ হিঃ) । অত্র যুগে আরো অনেক মুহাদ্দিছ উছুলে হাদীছের বিভিন্ন মাসআলার উপর তাদের বিভিন্ন বইয়ে আলোচনা করেছেন৷ তবে সেগুলো কোনটিই উচুলে হাদীছের উপর পূর্ণাঙ্গ গ্রন্থ ছিল না। যেমন : (১) কিতাবুল উম্ম ও কিতাবুর রিছালা : ইমাম শাফেঈ (রহঃ) তার এই গ্রন্থদ্য়ে উছুলে হাদীছ ও উুলে ফিকৃহের বিভিন্ন মাসআলার উপর আলোচনা করেছেন। (২) মুকাদ্দিমা ছহীহ মুসলিম : ইমাম মুসলিম (রহঃ)-এর ছহীহ মুসলিমের ভূমিকা ৷ অত্র ভূমিকাতে তিনি উল হাদীছের বিভিন্ন মাসআলার উপর জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। (৩) আল-ইলালুছ ছাগীর : ইমাম তিরমিযী (রহঃ) তীর সুনানে তিরমিধীর শেষে এই ছোট্ট লেখাটি যোগ করেছেন। অত্র প্রবন্ধে উছুলে হাদীছের বিভিন্ন মূলনীতির উপর ইলমী আলোচনা করেছেন। (8) রিছালা : ইমাম আবুদাউদের একটি চিঠি, যা তিনি মক্কাবাসীর নিকট প্রেরণ করেছিলেন । তার সংকলিত সুনানে আবীদাউদের সংকলন পদ্ধতি, হাদীছের ধরণ ইত্যাদি বিষয়ের উপর অত্র চিঠিতে তিনি আলোচনা করেছেন । গ. স্বতন্ত্র শাস্ত্র হিসাবে মুছত্লাহুল হাদীছ : হাফেয ইবনু হাজার আসকালানী (রহঃ)-এর মতে উছুলে হাদীছের উপর সর্বপ্রথম লিখিত আলাদা গ্রন্থ হচ্ছে “আল- মুহাদ্দিছুল ফাছিল বাইনার রাবী ওয়াল ওয়াঈ’, যা আল-হাসান ইবনু আব্দুর রহমান আল-খাল্লাদ আর-রামাহুরমুযী (মৃত ৩৬০হিঃ) কর্তৃক প্রণীত ।৫ গ্রন্থটির বৈশিষ্ট্যাবলী : ক. অত্র গ্রন্থে তিনি রাবীগণের হাদীছ বর্ণনার বৈশিষ্ট্য, হাদীছ শ্রবণের যোগ্যতা, গুণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। খ. বিখ্যাত মুহাদ্দিছগণের অনেক গুরুত্বপূর্ণ মন্তব্যকে সানাদসহ সংকলন করেছেন। গ. বইটি অধ্যায় ভিত্তিক সাজিয়েছেন । ঘ. বইটি উচ্ছুলে হাদীছের উপর লিখিত প্রথম পৃথক গ্রন্থ, যদিও উদ্ভুলে হাদীছের সকল মাসআলা তাতে স্থান পায়নি । এরপর ধীরে ধীরে উচুলে হাদীছের উপর আরো স্বতন্ত্র গ্রন্থ লিপিবদ্ধ হতে থাকে । তবে আমরা পৃথক ও স্বতন্ত্র শাস্ত্র হিসাবে আত্মপ্রকাশের যুগকে দুইভাগে ভাগ করতে পারি । (১) মুকাদ্দিমা ইবনুছ ছালাহের পূর্ববর্তী যুগ (২) মুকাদ্দিমা ইবনুছ ছালাহের পরবর্তী যুগ । যেমন- ইবনুছ ছালাহ (রহঃ)-এর পূর্ববর্তী যুগে লিখিত অন্যতম গ্রন্থগুলো হচ্ছে : (ক) মা'রেফাতু উলুমিল হাদীছ (১১১৯ ০১ +$১৯-)- ইমাম হাকেম (মৃত ৪০৫ হিঃ) (খে )জুষউন ফী উলুমিল হাদীছ (১০ ৯১ ড৪ £১১)- আবু আমর আদ-দানী (মৃত 88৪ হিঃ) (গ) আল-কিফায়া ফী মা'রেফাতি উদ্ভুলি ইলমির রিওয়ায়াহ (453) ০ ০৯: ৪১৮5 2৪ 23341)-খতীব বাগদাদী (মৃত ৪৬৩ হিঃ) ৫. হাফেয ইবনু হাজার আসকলানী, নৃযহাতুন নাযর (রিয়াদ : সাফীর প্রকাশনী), পৃঃ ৩১।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।