মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents প্রথম অধ্যায় (45১) ০৪1) প্রাথমিক জ্ঞান (4351-2২81 ৯9৮৮1) হাদীছ সংশ্লিষ্ট ইলমসমূহ : ১- তাদবীনুস সুন্নাহ বা হাদীছ সংকলন (4 9) : হাদীছ কিভাবে আমাদের নিকট পৌছল, এত হাদীছ কারা, কিভাবে ও কোন্‌ সময়ে জমা করেছেন ইত্যাদি বিষয়ক ইলমকে “ইলমু তাদবীনিস সুন্নাহ্‌’ বা হাদীছ সংকলনের জ্ঞান বলে। ২- হাদীছের প্রামাণিকতা (2$:.4| 433২) : রাসূল (ছাঃ)-এর হাদীছ আমরা কেন মানব, এর দলীল কি, যারা হাদীছকে ইসলামী শরী“আতের দ্বিতীয় উৎস মানতে চায় না, তাদের দলীল এবং সেগুলোর জবাব কি ইত্যাদি প্রশ্নের উত্তর যেই বিষয়ের আলোচনাতে পাওয়া যায়, তাকে “হুজ্জিয়াতুস সুন্নাহ’ বা হাদীছের প্রামাণিকতা সংক্রান্ত ইলম বলে। ৩- ইলমু মুছত্লাহিল হাদীছ (0৮০ 2০) : যে শাস্ত্রের মাধ্যমে হাদীছের “সানাদ' ও “মাতন' বিশ্লেষণ করতঃ তা গ্রহণীয় হওয়া বা না হওয়া বিষয়ক জ্ঞান লাভ করা যায়, তাকে ইলমু মুছতলাহিল হাদীছ বলে । আমাদের অত্র বইটি এই বিষয়ক ইলমের প্রাথমিক পর্যায়ের বই। ৪- ইলমুল জারহ ওয়াত-তাঁদীল (৭3503 ০১ 2০): হাদীছের রাবী বিষয়ে মুহাদ্দিছগণের বিভিন্ন মন্তব্যের ধরণ ও প্রকৃতি বিশ্লেষণ, মুহাদ্দিছগণের ব্যবহৃত শব্দের অর্থ ও স্তর নির্ণয় এবং সেই অনুযায়ী হুকুম আরোপের পদ্ধতি ইত্যাদি “ইলমুল জারহ ওয়াত-তা“দীলে”র মূল আলোচ্য বিষয় । ৫. ইলমুর রিজাল (45. 4০) : হাদীছের রাবীদের জীবনী, তাদের জন্ম-মৃত্যু, তাদের শিক্ষক ও ছাত্রের পরিচয়, তাদের স্তর ইত্যাদি আলোচনা করা ইলমুর রিজালের মূল আলোচ্য বিষয় । ৬. ইলমু ফিকৃহিল হাদীছ (১4২১॥ 4% (০) : সালাফে-ছালেহীনের বুঝ অনুযায়ী হাদীছের অর্থ বিশ্লেষণ, হাদীছ থেকে বিভিন্ন আদাব, হুকুম-আহকাম ও হিকমাত নির্গত করা বিষয়ক জ্ঞানকে “ইলমু ফিকৃহিল হাদীছ’ বলে। উছুলে হাদীছের ইতিহাস ও এ সম্পর্কিত কিছু বইয়ের পরিচয় (4451 3০০৪ 4১৩৩ ২৯২৯ ০৬ El এ] 0৪] এ 85040) : হাদীছ সংশ্লিষ্ট ইলমসমূহের অন্যতম হচ্ছে উছুলে হাদীছ বা মুছতৃলাহুল হাদীছ । এক্ষণে আমরা এই শাস্ত্রের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ । ইলমু মুছত্বলাহিল হাদীছ-এর পরিচয় : যে শাস্ত্রের মাধ্যমে হাদীছের ‘সানাদ’ ও “মাতন' বিশ্লেষণ করতঃ তা গ্রহণীয় হওয়া বা না হওয়া বিষয়ক জ্ঞান লাভ করা যায়, তাকে “ইলমু মুছত্রলাহিল হাদীছ’ বলে। বিষয়বস্তু : হাদীছের সানাদ ও মাতন । ফলাফল : এই বিষয়ে জ্ঞান হাছিল করার পর হাদীছের ভাণ্ডার থেকে ছহীহ-যঈফ পৃথক করতে পারা যায়। উ্ভূলে হাদীছের ইতিহাস : উচ্ছুলে হাদীছের ইতিহাসকে আমরা তিনভাগে ভাগ করতে পারি । (ক) উৎপত্তি (খ) ক্রমবিকাশ ও (গ) স্বতন্ত্র শান্ত । নিম ধারাবাহিকভাবে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপন করা হল :

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।