22 LA ’ PRESALE "5০৯ ০ 5১345": : "সে আমার কাছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ।' এতে প্রমাণিত হলো যে, ইমামদের পারস্পরিক মতানৈক্য উম্মতের জন্য রহমতস্বরূপ ৷ কিন্তু আল্লামা তীবী (র.) সুস্পষ্ট করে বলেছেন যে, এখানে মতানৈক্য দ্বারা উদ্দেশ্য হলো এমন মতানৈক্য যা দীনের শাখাগত বিষয়ের ক্ষেত্রে হবে: দীনের মৌলিক বিষয়ের ক্ষেত্রে নয় । আর সাইয়েদ জ Tমালুদ্দীন (র.) লিখেছেন যে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একথাই অধিক বিশুদ্ধ যে, আলোচ্য হাদীসে সাহাবায়ে কেরামের যে মতানৈক্যের দিকে ইঙ্গিত করা হয়েছে তার দ্বারা এ মতানৈক্য উদ্দেশ্য যা দীনি বিষয় ও মাসআলার ক্ষেত্রে পরিদৃষ্ট হবে; এরূপ মতানৈক্য উদ্দেশ্য নয় যা দুনিয়াবি তথা পাৰ্থিব বিষয়ের ক্ষেত্রে পরিদৃষ্ট হবে এ ব্যাখ্যার আলোকে এ মতানৈক্যের ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না যা খেলাফত ও নেতৃত্বের ক্ষেত্রে কতক সাহাবীর মাঝে পরিদৃষ্ট হয়েছিল । তবে এ স্থলে মোল্লা আলী হ্ধারী (র.) লিখেছেন যে, আমার নিকট বিশুদ্ধ কথা হলো, খেলাফত ও নেতৃত্বের ক্ষেত্রে পরিদৃষ্ট মতানৈক্যগুলোও ‘দীনের শাখাগত বিষয়ে মতানৈক্য'-এর আওতায় এসে যায়। কেননা এ ব্যাপারে তাদের মাঝে যে মতানৈক্য দেখা দিয়েছিল তা ইজতিহাদী বিষয় ছিল, যা কোনো দুনিয়াবি তথা পার্থিব উদ্দেশ্য ও প্রবৃত্তির চাহিদার অধীনে ছিল না, যেমন কিনা পৃথিবীর বাদশাহদের ক্ষেত্রে হয়ে থাকে । -[মাযাহেরে হক খ. ৭, পৃ. ২৭৩] Gere res tr CP SEE PERE i “4,5: অতএব তোমরা তাদের যে কাউকে অনুকরণ করবে হেদায়েতপ্রাপ্ত হবে।' যেহেতু "১555" [অথচ প্রত্যেকটির মধ্যে আলো রয়েছে৷] -এর মাধ্যমে এ প্রকৃত বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, প্রত্যেক সাহাবী স্ব-স্ব মর্যাদা ও যোগ্যতা অনুসারে ইলম ও ফিকহের নূরে হেদায়েত অবশ্যই রাখতেন এবং এ হিসেবে কোনো সাহাবীই দীন ও শরিয়তের ইলম থেকে অজ্ঞ ছিলেন না। এ কারণে যে কোনো সাহাবীই স্বীয় মর্যাদা ও যোগ্যতা অনুসারে দীন ও শরিয়তের যে বিষয়ই বর্ণনা করবেন, তার অনুসরণ ও অনুকরণ হেদায়েতপ্রাপ্তির গ্যারান্টি হবে। প্রকাশ থাকে যে, {৩ 3440 5541 হাদীসটির ব্যাপারে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। অতএব হযরত ইবনে হাজার আসকালার্নী (র.) এ হাদীসের ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছেন এবং বলেছেন যে, এ হাদীস দুর্বল ও ভিত্তিহীন । উপরস্তু হযরত ইবনে হাযম (র.)-এর এ উক্তিও বর্ণনা করেছেন যে. এটি মাওযূ' ও বাতিল হাদীস । কিন্তু এর সাথেই ইমাম বায়হাকী (র.)-এর উক্তিও উল্লেখ করেছেন যে, মুসলিমের এক হাদীসের মাধ্যমে এ হাদীসের কতক অর্থ প্রমাণিত হয় । 2 FSA PS Ed ইমাম মুসলিম (র.)-এর হাদীসে রয়েছে- SEEM (নক্ষত্ররাজি আকাশের রক্ষক ও হেফাজতকারী ৷] আবার f LI Gor LOG tr PR / প[মাযাহেরে হক খ. ৭, পৃ. ২৭৩ - ২৭৪] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।