Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 7
/ ৪৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Ads FILA 2 EAELAS uf addr EX HERE SA AE 0 rE 22 LT Es oleh LE eric B34 ar ef ORAL ESO MEL OE Yy, Ee all AAA PAE ME Ed Ds LDN FS OPEL fs J Se ME ৫৭৫৮. অনুবাদ : হযরত ওমর (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবীদেরকে সম্মান কর কেননা তারা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক । অতঃপর তৎপরবর্তী লোকদেরকে (তাবেয়ী! । অতঃপর তৎপরবর্তী লোকদেরকে [তাবে তাবেয়ীদেরকে সম্মান কর] এরপর প্রকাশ্যে মিথ্যা চলতে থাকবে ৷ এমনকি কোনো ব্যক্তি [স্বেচ্ছায়] কসম করবে, অথচ তার নিকট হতে কসম চাওয়া হবে না। সে সাক্ষ্য দেবে, অথচ তার নিকট হতে সাক্ষ্য চাওয়া হবে না। সাবধান! যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলের আকাঙ্কী, সে যেন জামাতকে ধরে রাখে । [অর্থাৎ সাহাবী, তাবেয়ীন, তাবে তাবেয়ীন ও সালফে সালেহীনদের অনুসরণ করে চলে ৷] কেননা শয়তান সেই ব্যক্তির সাথে, যে জামাত হতে আলাদা । আর সে দুজনের জামাত হতেও দূরে থাকে সাবধান! তোমাদের কেউ যেন কোনো বেগানা নারীর সাথে নির্জনে অবস্থান না করে। কেননা শয়তান তৃতীয় ব্যক্তি হিসেবে তাদের সাথে উপস্থিত থাকে। আর যার নেককাজে মনের মধ্যে আনন্দ জাগে এবং বদকাজ তাকে চিন্তিত করে ফেলে সে-ই প্রকৃত ঈমানদার । 2 SABLA, 224 (SL সংশ্রিষ্ট আলোচনা ৩44০৫, (হাদীসের ব্যাখ্যা] : আলোচ্য হাদীসেও ইসলামের প্রথম তিন যুগের লোক অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনদের মর্যাদা সকল উম্মতের উপর প্রকাশ করা হয়েছে যে, এ সকল মহান ব্যক্তিরা উম্মতের এ তিনস্তরের অন্তর্ভুক্ত যারা উন্মতের সর্বোত্তম ব্যক্তিবর্গ এবং মুসলিম মিল্লাতের সরদার ও অনুসরণীয় হিসেবে গণ্য । এ তিন স্তরের লোকদের মাঝে এবং তাদের যুগে সততা, বিশ্বস্ততা, পবিত্রতা ও আমানতের আধিক্য সমুন্নত ছিল । এমনকি এ তিন স্তরের যে লোকদের অবস্থা ও পরিচিত অজানা ছিল [যাদেরকে পরিভাষায় el বলা হয়|] তাদেরকেও 'ন্যায়পরায়ণ’ হিসেবে গণ্য করা হয়েছে এটা অন্য কথা যে, তাদের মধ্য হতে খুবই নগণ্য সংখ্যক লোকদের ব্যাপারে এ ন্যায়পরায়ণের বিশেষণ আরোপ করা যাবে না। কেননা এ স্তরত্রয়ের লোকেরাও সর্বসাকৃল্যে মাসুম তথা নিষ্পাপ ছিল না। এ[মাযাহেরে হক খ. ৭. পৃ. ২৬৮] LOSE, :],7: ‘অতঃপর প্রকাশ্যে মিথ্যা চলতে থাকবে ৷' অর্থাৎ উক্ত তিন যুগে তো ইসলাম সম্পূর্ণরূপে তার মূল অবস্থায় বিদ্যমান থাকবে এবং সততা ও আল্লাহর সন্তুষ্টিতে সকল কার্য সমাধা হতে থাকবে৷ তবে তৃতীয় যুগ তথা তাবে তাবেয়ীনের যুগের পরে যে যুগের আগমন ঘটবে তাতে দীন ও ধর্ম নিরাপদ থাকবে না । যেন তাতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, তাবে-তাবেয়ীনের যুগ শেষ হওয়ার পর বিদ'আত, স্বেচ্ছাচারিতা ও আবেগের বশবতী হয়ে কার্য সমাধার যুগের সূচনা হবে । যদিও অনৈসলামিক চিন্তাধারার ধারক-বাহক লোকগণ যেমন- মু'তাযিলা, মুরজিয়া প্রমুখ সম্প্রদায়ের উদ্ভব আরো পরবর্তী কালে হয়েছে, কিন্তু তাদের পূর্বেই বিদ'আত ও স্বেচ্ছাচারিতা প্রকাশ পেয়েছিল । এ[মাযাহেরে হক খ. ৭, পৃ. ২৬৯! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।