ইবনে ওয়ালীদ (রা.) ও অন্যান্যদেরকে সম্বোধন করে বলেন যে, তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করো না ।' সুতরাং এখানে ‘আমার সাহাবীগণ' দ্বারা এ সকল বিশেষ সাহাবী উদ্দেশ্য ছিলেন যারা এ সকল সম্বোধিত সাহাবায়ে কেরাম তথা হযরত খালিদ ইবনে ওয়ালীদ (রা.) ও অন্যান্যদের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। আবার এটাও হতে পারে যে, এ হাদীসে ‘তোমরা' দ্বারা সকল উম্মতকে সম্বোধন করা হয়েছে। কেননা রাসূলে কারীম 2: পূর্বেই অবগত হয়েছিলেন যে, আগামীতে আমার উম্মতের মধ্যে এমন লোকও উদ্ভব হবে যারা আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে এবং তাদের সম্মানে আঘাত করবে LI Sen MW oN EI GR ll CGP দিয়েছেন যে, কোঢো বাই যেনা রাহা রান নাব EE ৭, ত ২৫২ "{," 0,5: ‘মুদ' তৎকালীন একটি আরবি পরিমাপের নাম ছিল, যা ওজনে এক সা‘ বা তিন সের এগারো ছটাকের এক- চতুৰ্থাংশ সমপরিমাণ ছিল। হাদীসের এ অংশ দ্বারা উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের সুউচ্চ মর্যাদা ও সম্মান নির্ধারণ করা যে, এঁ সকল সম্মানিত ব্যক্তিদের পূর্ণাঙ্গ আস্তরিকতা ও আল্লাহ তা'আলার জন্য নিবেদিত প্রাণ হওয়ার ভিত্তিতে তাদের একটি ক্ষুদুতম নেক আমল তাদের পরবর্তীদের এরূপ বড় বড় নেক আমলের বিপরীতে ওজনে ভারী হবে । উদাহরণস্বরূপ যদি এ সকল সাহাবীদের মধ্য হতে কোনো একজন সাহাবী এক সা‘ বা আধা সা‘ পরিমাণ যব ইত্যাদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তবে এ নেক আমলের কারণে তিনি যে পরিমাণ ছওয়াব অর্জন করবেন এ পরিমাণ ছওয়াব তার পরবর্তীতের মধ্য হতে কেউ যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করে তবুও অর্জন করতে সক্ষম হবে না । _[মাযাহেরে হক খ. ৭, পৃ. ২৫২] সাহাবায়ে কেরামকে গালমন্দ করার ব্যাপারে শরয়ী বিধিবিধান : মুসলিম শরীফের ব্যাখ্যাগ্রন্থে লিপিবদ্ধ আছে, এ কথা জানা আবশ্যক যে, সাহাবায়ে কেরামকে গালমন্দ করা হারাম এবং সবচেয়ে বড় কবীরা গুনাহের মধ্য হতে একটি কবীরা গুনাহ ৷ আমাদের এবং জমহুর ওলামায়ে কেরামের মতামত হলো যে, যে কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে তাকে শান্তি দেওয়া হবে। আর কতক মালেকী মাযহাবের অনুসারীদের মতামত হলো তাকে হত্যা করা হবে। এ জাতীয় মতামত আল্লামা তীবী (র.)ও ব্যক্ত করেছেন । কাধযী ইয়ায (র.) বলেন, সাহাবায়ে কেরামের মধ্য হতে কাউকে গালমন্দ করা কবীরা গুনাহ । আমাদের মাযহাবের কতক ওলামা সুস্পষ্টভাবে বলেছেন যে, যে ব্যক্তি শায়খাইন [অর্থাৎ হযরত আবূ বকর সিদদীক (রা.) ও হযরত ওমর ফারূক (রা.)]-কে গালমন্দ করবে সে হত্যার উপযুক্ত । সুপ্রসিদ্ধ গ্রন্থ 'আল-আশবাহ ওয়ান- নাযায়ের'-এর সিয়ার অধ্যায়ে লিপিবদ্ধ আছে যে, যে কোনো কাফের তার কুফরি থেকে তওবা করবে তার জন্য দুনিয়া ও আখেরাতে ক্ষমা রয়েছে। কিন্তু যে ব্যক্তি এ ভিত্তিতে কাফের সাব্যস্ত হয়েছে যে, রাসূলে কারীম ই: -কে গালমন্দ করেছিল কিংবা শায়খাইনকে কিংবা তাদের দুজনের মধ্য হতে কোনো একজনকে গালমন্দ করেছিল কিংবা জাদুর কার্যে লিপ্ত হয়েছিল অথবা নাস্তিকতায় লিপ্ত হয়েছিল অতঃপর তওবা করার পূর্বেই সে গ্রেফতার হয়েছিল । অতএব সে যদি এখন তওবা করে তবে তার তওবা গ্রহণ করা হবে না এবং সে ক্ষমাও পাবে না । এমনিভাবে 'আল-আশবাহ ওয়ান-নাযায়ের' গ্রন্থকার আল্লামা যাইন ইবনে নুজাইম অরো লিখেছেন যে, শায়খাইনকে গালমন্দ করা এবং তাদেরকে অভিশাপ দেওয়া কুফরি কাজ । আর যে ব্যক্তি হযরত আলী (রা.)-কে শায়খাইনের উপর প্রধান্য দেবে সে বিদ'আতি ৷ “মানাকিবে কুরদারী’ গ্রন্থে লিপিবদ্ধ আছে যে, যদি এ ব্যক্তি [যে শায়খাইনের উপর হযরত আলী (রা.)-কে প্রধান্য দেওয়ার প্রবক্তা] শায়খাইনের খিলাফতের অস্বীকারকারীও হয় তাহলে তাকে কাফের বলা যাবে । তদ্রূপ সে যদি তাদের উভয়ের সাথে আন্তরিকভাবে বিদ্বেষ ও শত্রূতা পোষণ করে তাহলেও তাকে কাফের বলা যাবে। এজন্য যে, সে এমন দুজন মহামান্য ব্যক্তির সাথে আস্তরিকতভাবে বিদ্বেষ ও শত্রুতা পোষণ করছে যাদের সাথে রাসূলে কারীম ২22% -এর আন্তরিক ভালোবাসা বিদ্যমান ছিল। তবে যদি [এ সুরত হয় যে,] কোনো ব্যক্তি [শায়খাইনের উপর হযরত আলী (রা.)-এর প্রাধান্যের প্রবক্তা নয়, তাদের খেলাফতের অস্বীকারকারীও নয়, তাদের সাথে বিদ্বেষ ও শত্ৰুতাও পোষণকারী নয় এবং তাদেরকে গালমন্দও করে না, কিন্তু] শায়খাইন অপেক্ষা হযরত আলী (রা.)-এর জন্য অধিক ভালোবাসা পোষণ করে তাহলে শুধুমাত্র এ ভিত্তিতে তাকে দোষারোপ করা যাবে না । এ প্রাধান্য দানের ব্যাপারে এ দুজন তথা হযরত আবূ বকর সিদ্দীক (রা.) ও হযরত ওমর ফারূক (রা.)-কে নির্দিষ্ট করার কারণ হয়তো এটা হতে পারে যে, তাদের দুজনের শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসূলে কারীম ££: -এর বিভিন্ন হাদীস যেভাবে বিশেষ পদ্ধতিতে বর্ণিত রয়েছে তদ্রুপ অন্য কোনো সাহাবীর ব্যাপারে বর্ণিত নেই যেভাবে আগত পৃথক এক অধ্যায়ে বর্ণিত হাদীস দ্বারা তা সুস্পষ্ট হবে। অথবা তাদের দুজনকে নির্দিষ্ট করার কারণ এটা ছিল যে, তাদের খেলাফতের উপর সকল মুসলিম উম্মত একমত ছিল । তাদের কর্তৃত্ব ও শাসনকে কোনো দিক থেকেই চ্যালেঞ্জ করা হয়নি ৷ তাদের বিপরীতে হযরত ওসমান (রা.), হযরত আলী (রা.) ও হযরত আমীরে মুয়াবিয়া (রা.) প্রমুখ খলিফাদের খেলাফতের উপর এ পরিমাণ মুসলিম উম্মতের একমত্য ছিল না; বরং তাদের প্রত্যেকের খেলাফতকালীন সময়ে রাষ্ট্রদ্রোহিতা ও বিশৃঙ্খলা প্রকাশ পায়। এ[মাযাহেরে হক খ. ৭, পৃ. ২৫৩! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।