Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 7
/ ৪৪৪
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল মাসাবীহ +4- সপ্তম খণ্ড “বেহেশতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবী’ বলা হয়। তাদের পরে সর্বাধিক মর্যাদাবান এ সকল সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । তাদের পরে সর্বাধিক মর্যাদাবান এ সকল সাহাবী যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । তাদের পরে যারা 'বায়'আত রিযওয়ানে’ শরিক ছিলেন । তাদের পরে সর্বাধিক মর্যাদাবান এ সকল আনসারী সাহাবী যারা দুবার তথা বায়‘আতে আকাবায়ে উলা ও বায়"'আতে আকাবায়ে ছানিয়াতে মন্ধায় এসে রাসূল £:%: -এর নিকট বায়‘আতে অংশগ্রহণ করেছিলেন তদ্রপ এ সকল সাহাবী যারা ‘সাবেকুনাল আওয়ালূন' নামে খ্যাত অর্থাৎ যারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন এবং ইসলামের শুরুতেই মুসলমান হয়েছিলেন এবং যাঁরা উভয় কিবলা তথা বায়তুল মুকাদ্দাস ও কা'বা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তারা এ সকল সাহাবী হতে অধিক মর্যাদাবান যারা তাদের পরে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আয়েশা সিদ্দীকা (রা.) ও হযরত খাদীজাতুল কুবরা (রা.)-এর ব্যাপারে ওলামায়ে কেরামের মতভেদপূর্ণ বক্তব্য রয়েছে যে, তাদের মধ্য হতে কে অধিক মর্যাদাবান । তদ্রপ হযরত আয়েশা সিদ্দীকা (রা.) ও ফাতিমাতুয যাহরা (রা.)-এর ব্যাপারে মতভেদপূর্ণ বক্তব্য রয়েছে। একথা সুস্পষ্ট যে, হযরত আমীরে মুয়াবিয়া (রা.) ন্যায়পরায়ণ, মর্যাদাবান ও শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন । তার ব্যাপারে কোনোরূপ খারাপ ধারণা পোষণ করা কিংবা তার সম্পর্কে এরূপ কোনো মন্তব্য করা যা সাহাবীর মর্যাদার বিরোধী- তা এরূপ নিষিদ্ধ যেরূপ অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে নিষিদ্ধ । তবে কতক সাহাবীর মাঝে পরস্পর যে বিরোধ পরিলক্ষিত হয়েছে এবং পরস্পর যুদ্ধবিগ্রহ হয়েছে সে ব্যাপারে তর্কবিতর্ক করে তার ফলাফল বের করে কোনো সাহাবীকে খাটো করে দেখানো আমাদের জন্য মানায় না এবং আমরা সে স্তরের নয়। এ সকল ব্যাপার তাদের ইজতিহাদ সংশ্লিষ্ট ছিল । এ সকল সাহাবীদের মধ্য হতে কোনো একজন সাহাবীও এমন ছিলেন না যিনি এ ব্যাপারগুলোর ক্ষেত্রে প্রবৃত্তির চাহিদা কিংবা পার্থিব উদ্দেশাবলির বশবর্তী হয়ে এরূপ বিরোধে লিপ্ত হয়েছেন । এ সকল সাহাবী নিজ নিজ অবস্থান ও মতামতকে সঠিক ও বৈধ হওয়ার বিশ্বাস রাখতেন এবং নিজেদের পারস্পরিক যুদ্ধবিগ্রহ ও বিতর্কের ব্যাখ্যা দিতেন । যেহেতু এ সকল সাহাবীদের ইজতিহাদ করার মতো অবস্থান ও মর্যাদা বিদ্যমান ছিল এবং মাসআলা-মাসায়েলের ক্ষেত্রে পরস্পর মতবিরোধ করার অধিকার রাখতেন, তাই তাদের এ মতবিরোধের ভিত্তিতে তাদের কেউই ন্যায়পরায়ণতার গণ্ডি হতে বের হবেন না এবং তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মাঝে কোনোরূপ ঘাটতি আসবে না । সারসংক্ষেপ হলো, আহলে সুন্নত ওয়াল জামাতের মতামত এই যে, সাহাবায়ে কেরামের ব্যাপারে মুখ খোলার সময় সতর্ক থাকতে হবে। তাদের ব্যাপারে মুখ থেকে শুধুমাত্র এ কথাই বের করতে হবে যা প্রশংসা ও কল্যাণের হবে। যদি তাদের মধ্য হতে কারো সম্পর্কে এমন কোনো বিষয় বর্ণিত হয় যা বাহ্যিক দৃষ্টিতে প্রশংসা বিরোধী পরিদৃষ্ট হয় তাহলে সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। দীন ও ঈমানের সুরক্ষা এরই মাঝে নিহিত । -মাযাহেরে হক খ. ৭. পৃ. ২৫১] 1, ০): প্ৰথম অনুচ্ছেদ wd ed3° ৫৭৫৪. অনুবাদ : yas LEA I oe E22" ০ si + Je yj 4 Te bal TeV Ae ES :: বলেছেন, তোমরা Pr NESE A ES EP EAE প্বণান PLrod bE BEEE oo ৯১ AAAS (EE) ন্র্শা উহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর রাস্তায় ব্যয় করে, তবুও তাদের এক মুদ কিংবা অর্ধ মুদ [যব খরচ]-এর সমান ছওয়াবে পৌছতে পারবে না । [বুখারী ও মুসলিম] সংশ্লিষ্ট আল্নোচনা ia LLL Le : ‘তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করো না ।' এখানে ‘তোমরা’-এর সম্বোধিত ব্যক্তিবর্গ ls neh a ML SEE হযরত খালিদ ইবনে li SS SL আর Co lll HEC

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।