সংশ্রিষ্ট আলোচনা ৩০০ (,% [হাদীসের ব্যাখ্যা] : হাদীসে আলোচিত গোত্রত্রয়ে এমন কিছু ব্যক্তির উদ্ভব ঘটে যাদের কার্যকলাপ ইসলাম বিরোধীদের সন্তুষ্ট করে এবং মুসলমানদের কঠিন দুঃখ-দুর্দশায় নিপতিত করে। যেহেতু আল্লাহ তা'আলা তার রাসূলকে অবহিত করেছিলেন যে, আগামীতে এ গোত্রত্রয় হতে কী জাতীয় ফিতনা ও কেমন অত্যাচারি ব্যক্তির উদ্ভব ঘটবে, তাই তিনি উক্ত গোত্ৰত্রয়কে ভালো চোখে দেখতেন না । সুতরাং বনু ছাকীফ গোত্র হতে হাজ্জাজ ইবনে ইউসুফের ন্যায় কুখ্যাত অত্যাচারী ব্যক্তির উদ্ভব ঘটে, বনু হানীফ গোত্র মুসাইলামাতুল কাযযাবের ন্যায় ফিতনা সৃষ্টিকারী ব্যক্তিকে জন্য দেয় এবং বনু উমাইয়া গোত্র হতে ওবায়দুল্লাহ ইবনে যিয়াদের ন্যায় ব্যক্তি জন্য নেয়। এ ওবায়দুল্লাহ ইবনে যিয়াদ ইয়াযীদ ইবনে মুয়াবিয়ার পক্ষ হতে কৃফা ও বসরার গভর্নর ছিল । এ দুর্ভাগা নিছক রাজদরবারের সন্তুষ্টির খাতিরে তার অনুগত বাহিনীর মাধ্যমে সাইয়িদুশ শুহাদা ইমাম হুসাইন (রা.)-কে শহীদ করিয়েছিল। ওবাযদুল্লাহ ইবনে যিয়াদ সর্বনিম্ন পর্যায়ের দুর্ভাগা ও নীচ প্রকৃতির লোক ছিল । বর্ণিত আছে যে, যখন তার বাহিনীর লোকেরা কারবালার ময়দান হতে সাইয়িদুশ শুহাদা ইমাম হুসাইন (রা.)-এর মুবারক ছিন্ন মস্তক নিয়ে তার দরবারে আসল তখন সে উক্ত মুবারক ছিন্ন মস্তককে একটি পাত্রে রাখাল এবং একটি ছড়ি দিয়ে খৌচা মারছিল আর রাসূল হং: -এর কলিজার টুকরার বিরুদ্ধে নানা ধরনের বেয়াদবিমূলক কথার অপলাপ করছিল । কিন্তু এ দুর্ভাগারও পরিণাম শুভ হয়নি । খুবই নির্মমভাবে এক যুদ্ধে নিহত হয় । ইমাম তিরমিযী স্বীয় জামে' গ্রন্থে হযরত আমরাহ্ ইবনে ওমায়ের (র.) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন ওবায়দুল্লাহ ইবনে যিয়াদ যুদ্ধের ময়দানে নিহত হলো তখন [তার শত্রবাহিনী তার মস্তকহীন লাশ আগুনে নিক্ষেপ করে। অতঃপর|] তার বাহিনীর লোকেরা তার মস্তক নিয়ে শহরে প্রবেশ করে এবং মসজিদ চত্বরে রেখে দেয় যেখানে তার অন্যান্য সাঙ্গপাঙ্গ ও সভাসদরা উপবিষ্ট ছিল । হযরত আমারাহ ইবনে ওমায়ের (র.) বলেন, এ মুহূর্তে আমিও সেখানে উপস্থিত ছিলাম ৷ হঠাৎ দেখলাম তার সাঙ্গপাঙ্গরা চিৎকার করতে লাগল এবং বলতে লাগল, সে এসেছে! সে এসেছে! ! [আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে,] হঠাৎ একটি ভয়ঙ্কর সাপ আসতে দেখা গেল অতঃপর উক্ত সাপ [খুব দ্রুততার সাথে ওবায়দুল্লাহ ইবনে যিয়াদের মস্তকের দিকে অগ্রসর হলো এবং] তার নাকের ভিতর ঢুকে গেল কিছুক্ষণ ভিতরে অবস্থানের পর আবার বেড়িয়ে পড়ল এবং দৃষ্টির আড়ালে চলে গেল [এ ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করে জনতা এখনো মোহবিষ্ট ছিল] হঠাৎ তার সাঙ্গপাঙ্গরা আবার চিৎকার করে বলতে লাগল, সে এসেছে! দেখ! এ সাপ আবার আসছে । এরই মধ্যে উক্ত সাপ তার মস্তকের নিকট এসে আবার নাকে প্রবেশ করে ভিতরে চলে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে এল অতঃপর চলে গেল । এরূপ দুই বা তিনবার ঘটল । প্রশ্ন, এখানে প্রশ্ন উত্থাপিত হয় যে, হাদীসের ব্যাখ্যায় বনু উমাইয়া প্রসঙ্গে শুধুমাত্র ওবায়দুল্লাহ ইবনে যিয়াদের উল্লেখ কেন করা হলো, অথচ ইয়াষীদ ইবনে মুয়াবিয়াও বনু উমাইয়ার মধ্য হতে ছিল এবং এ হিসেবে তার উল্লেখ খুবই জরুরি ছিল, কারণ ওবায়দুল্লাহ ইবনে যিয়াদ তারই নিযুক্ত গভর্নর ছিল এবং তারই অধীনে ছিল, আর ওবায়দুল্লাহ ইবনে যিয়াদ যা কিছু অপকর্ম করেছিল তা ইয়াযীদের হুকুম ও তার সন্তুষ্টির জন্য করেছে! কিন্তু এ কথার ততবেশি গুরুত্ব নেই । উত্তর. উত্তরে বলা হয় যে, বনু উমাইয়ার অন্যান্য লোকেরাও স্বীয় নীচতা প্রকাশের ক্ষেত্রে কোনোই কমতি করেনি । সম্পদ ও ক্ষমতার মোহে তারা ইসলাম ও মুসলমানদের ক্ষতিসাধনে যে সকল ঘৃণ্য কার্যকলাপ করেছে তা দিবালোকের ন্যায় সুস্পষ্ট । শুধুমাত্র ইয়াযীদ ইবনে মুয়াবিয়া বা ওবায়দুল্লাহ ইবনে যিয়াদকেই দায়ী করলেই চলবে না। উদ্দেশ্য ছিল বনু উমাইয়ার খারাবি বর্ণনা করা ৷ নিদর্শন স্বরূপ ওবায়দুল্লাহ ইবনে যিয়াদের উল্লেখ করা হয়েছে। এখন অন্য সকলকে এর উপর ধারণা করা যাবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।