Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 7
/ ৪৪৪
📝 লেখা 📖 পিডিএফ

2D কত পৰালাপা el a lr i Er তিনি বললেন, আপনার উম্মত প্রত্যহ পাচ [ওয়াক্ত] নামাজ সমাপনে সক্ষম হবে না। আপনার পূর্বে আমি [বনী ইসরাঈলের] লোকদেরকে বিশেষভাবে পরীক্ষা করে দেখেছি এবং বনী ইসরাঈলের হেদায়েতের জন্য যথাসাধ্য চেষ্টা ও কষ্ট স্বীকার করেছি, তাই আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উন্মতের জন্য আরোত্রাস করার প্রার্থনা করুন৷ নবী করীম বললেন, আমি আমার রবের কাছে (কর্তব্য হাসের জন্য 2s EE ~ ক Poco Dp brewer ter" {7 22 iti Le nj Sls UD Cn Y Pod রানা পচ আলাল tacow Si sl ol ESI) Fei 0 coi Pocor LEE Empl 1S 0 এত অধিকবার প্রার্থনা জানিয়েছি যে, পুনরায় প্রার্থনা জানাতে আমি লজ্জাবোধ করছি, বরং আমি [আল্লাহর এ নির্দেশের উপর] সন্তুষ্ট এবং আমি [আমার ও আমার উম্মতের ব্যাপার] আল্লাহর উপর সোপর্দ করছি । নবী করীম হে বলেন, আমি যখন হযরত মূসা (আ.)-কে অতিক্ৰম করে সম্মুখে অগ্রসর হলাম,তখন [আল্লাহর পক্ষ হতে] ঘোষণাকারী ঘোষণা দিলেন, আমার অবশ্য পালনীয় আদেশটি আমি জারি করে দিলাম এবং বান্দাদের জন্য সহজ করে দিলাম ৷ [বুখারী ও মুসলিম] সংশ্লিষ্ট আলোচনা ৩-২০ ০ [হাদীসের ব্যাখ্যা] : "2" [হাতীম] কা'বা শরীফের উত্তর দিকস্থ দেয়াল হতে দেড় গজ ব্যবধানে একটি চন্দরাকৃতির দেয়াল রয়েছে। উক্ত দেয়ালের আভ্যন্তরীণ অংশকে 'হাতীম' বলা হয়। আর >> ['{" বর্ণে যেরের সাথে| এটাও উক্ত হাতীমকে বলা হয়ে থাকে এ স্থানটি [অর্থাৎ হাতীম বা হিজর] মূলত কা'বা শরীফের অংশ ৷ মি'রাজ রজনীতে যখন হযরত জিবরাঈল (আ.) রাসূল 2% -কে নিতে আসলেন তখন তিনি উক্ত স্থানে বিশ্রাম করছিলেন । প[মাযাহেরে হক খ. ৭, পৃ. ৫১] মূলত হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া (আ.) পরস্পর খালাতো ভাই নন; বরং হযরত ঈসা (আ.)-এর মাতা হযরত মারইয়াম এবং হযরত ইয়াহইয়া (আ.) পরস্পর খালাতো ভাই-বোন ছিলেন । পিতা বলতে যেমন পিতামহকেও বুঝায়, তদ্রূপ মাতা বলতে মাতামহীকেও বুঝিয়ে থাকে এ প্রয়োগ মতে হযরত ঈসা (আ.)-এর মাতামহীকে তার মাতা ধরে উভয়কে খালাতো ভাই বলা হয়েছে। হযরত মূসা (আ.)-এর কান্না হিংসা-বিদ্বেষের কারণে ছিল না: বরং তার কান্নার কারণ ছিল অনুতাপজনিত- উন্মতে মুহাম্মদীর মোকাবিলায় নিজ উম্মতের অবাধ্যতা স্মরণ করে তার মন তখন ব্যথিত হয়ে উঠে। "সিদরাতুল মুনতাহা'- সিদরা শব্দের অর্থ কুলবৃক্ষ এবং মুনতাহা শব্দের অর্থ শেষ সীমা পৃথিবী হতে যা কিছু উর্ধ্বলোকে নীত হয়, তা সেখানে গিয়ে থেমে যায়, অতঃপর অপর দিকে যারা রয়েছেন, তারা সেখানে থেকে তা গ্রহণ করে উপরে নিয়ে যান । শেষ সীমার চিহ্নস্বরূপ এ স্থানটিতে একটি কুলবৃক্ষ থাকায় উক্ত সীমান্ত চিহ্নকে সিদরাতুল মুনতাহা বলা হয় । "বায়তুল মা'মূর'- ভূপৃষ্ঠটের কা'বাঘরের বরাবর সপ্তম আকাশে অবস্থিত আল্লাহর ইবাদতের একখানা পবিত্র ঘর ৷ দৈনিক সত্তর হাজার ফেরেশতা এ গৃহে ইবাদতের জন্য প্রবেশ করেন, আবার বের হয়ে যান ৷ যারা একবার বের হয়ে যান, তারা দ্বিতীয়বারর প্রবেশ করেন না । এভাবে প্রত্যহ ফেরেশতাদের নতুন নতুন জামাত এ ঘরের জিয়ারত করে থাকেন। ais GT ) g sss www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।