Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 6
/ ৫৪০
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্লিষ্ট আলোচনা ৩১>০৷ ০৮> [হাদীসের ব্যাখ্যা] : এখানে হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব (র.) বলতে চান যে, প্রথম ফিতনা অর্থাৎ হযরত ওসমান (রা.)-এর হত্যা থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মৃত্যু আরম্ভ হয়েছে। এমনকি দ্বিতীয় ফিতনা ‘হাররার যুদ্ধ পর্যন্ত’ তারা সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন । এ ছিল বদরের যুদ্ধের বরকত যে তারা উভয় ফিতনার কোনোটিতে পতিত হননি ৷ অতঃপর দ্বিতীয় ফিতনা ‘হাররার যুদ্ধের' পর থেকে হুদায়বিয়ার অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের ইন্তেকাল আরম্ভ হয়েছে। এমনকি তৃতীয় ফিতনা পর্যন্ত তাদের কোনো একজনও অবশিষ্ট থাকেননি । অতঃপর তৃতীয় ফিতনার পর সমস্ত সাহাবায়ে কেরাম ইহদাম ত্যাগ করে গেলেন এমনকি তৃতীয় ফিতনা পর্যন্ত তাদের কেউই অবশিষ্ট থাকেননি । আর এ তৃতীয় ফিতনা দ্বারা কোন ফিতনাটি উদ্দেশ্য এক্ষেত্রে কয়েকটি উক্তি রয়েছে। কেউ কেউ বলেন যে, এর দ্বারা ‘আযারুক্কার ফিতনা’ উদ্দেশ্য । আবার কারো কারো উক্তি হচ্ছে যে, মারওয়ান ইবনে হাকামের যুগে ইবনে হামযা খারেজীর বিদ্রোহ এবং আত্মপ্রকাশের ফিতনা উদ্দেশ্য ৷ ; আর আল্লামা কারমানী (র.) বলেন, এর দ্বারা কা'বা গৃহ ধ্বংসের ফিতনা হচ্ছে উদ্দেশ্য যা ৭৪ হিজরি সনে হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আক্দুল্ল'হ ইবনে যুবাইরের সাথে যুদ্ধ করে সূচনা করেছিল। EEA "£4" -এর অর্থ হচ্ছে- শক্তি, হষ্টপুষ্টতা, দীনের সৌন্দর্য বৃদ্ধি অর্থাৎ এ ফিতনার পর মানুষের মধ্যে না সঠিক বুদ্ধি রয়েছে, আর না দীনি শক্তি রয়েছে, আর না ইসলামের মধ্যে কোনো কল্যাণ রয়েছে। সারমর্ম এই দাড়াল যে, তৃতীয় ফিতনার সময় মানুষদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউই অবশিষ্ট থাকেননি; বরং এর পূর্বেই সবাই ইন্তেকাল করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।