Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 6
/ ৫৪০
📝 লেখা 📖 পিডিএফ

/* LL a 2 ডু 0 BS EPH Et EEE EY eS i ot 24 20 Ford Ps 1° 2 4) Le edt us & (OEE DE Shi Dist is 0 NESE এ CE L348 2/eLer J ° AAAS Yl EE EE RT Li EEA sl ILM SG: PACE lis A EE OE si AF i cc 2 sia EE ৫০৭১. অনুবাদ : হযরত আবু যার (রা.) নবী করীম {হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, কোনো হালাল বস্তুকে হারাম করা এবং ধনসম্পদকে ধ্বংস করার নাম দুনিয়া বর্জন নয়; বরং প্রকৃত দুনিয়া বর্জন হলো, আল্লাহ তা'আলার কুদরতী হাতে যা আছে তা অপেক্ষা তোমার হাতে যা আছে তাকে অধিক নির্ভরযোগ্য মনে না করা এবং যখন তোমার উপর কোনো বিপদ এসে পড়ে তখন সেই বিপদ তোমার উপর পতিত না হওয়ার পরিবর্তে ছওয়াবের আশায় তা বাকি থাকার প্রতি আগ্রহ বেশি হওয়া ৷ -[তিরমিযী ও ইবনে মাজাহ] আর ইমাম তিরমিযী (র.) বলেছেন, এ হাদীসটি গরীব । বর্ণনাকারী আমর ইবনে ওয়াকিদ মুনকারুল হাদীস । ৫০৭২. অনুবাদ : হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, একদা আমি রাসূলুল্লাহ £2: -এর সওয়ারির পিছনে বসাছিলাম ৷ তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে বৎস! আল্লাহর বিধানসমূহ যথাযথভাবে মেনে চল, আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন ৷ আল্লাহর হক আদায় কর, তবে তুমি আল্লাহকে তোমার সম্মুখে পাবে। আর যখন তূমি কারো কাছে কিছু চাওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহর নিকটেই চাবে এবং যখন কারো সাহায্য চাইতে হয় তখন আল্লাহর নিকটেই সাহায্য চাবে। জেনে রাখ, যদি সমস্ত মাখলুক একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোনো উপকার করতে পারবে না। পক্ষান্তরে যদি সমস্ত মাখলুক সমবেতভাবে তোমার কোনে ক্ষতি করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোনো ক্ষতি করতে পারবে না ৷ [তোমাদের ভাগ্যের সব কিছু লেখার পর] কলম তুলে নেওয়া হয়েছে এবং দপ্তরসমূহ শুষ্ক হয়ে গেছে। [আহমদ ও তিরমিযী] eters ত সংশ্রিষ্ট আলোচনা ৩,৭1 ££ [হাদীসের ব্যাখ্যা] : ‘কলম তুলে নেওয়া এবং দপ্তর শুকিয়ে যাওয়া’ এর অর্থ হলো, প্রত্যেকের তাকদীরে আল্লাহ তা'আলা যা কিছু ফয়সালা করে রেখেছেন ভালো-মন্দ তা এবং ততটুকু ঘটবে ৷ তাতে ব্যতিক্রম ও পরিবর্তন কিছুই হওয়ার নয়। ইস. মিশকাতুল মাসাবীহ ৬ষ্ঠ [বাংলা]- ২৬ (খ; www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।