পপ ত EAL add AES He sil el এর ব্যাখ্যা : যুগে যুগে নারী জাতি ছিল অবহেলিত ও অবজ্ঞার পাত্র । আইয়্যামে জাহেলিয়াতে কন্যাসপ্তানদের দুর্ভাগ্যের কারণ বলে মনে করা হতো । তাদেরকে জীবন্ত প্রোথিত করার মতো বীভৎস রীতি তাদের মাঝে বিরাজমান ছিল । নির্যাতনের এ আত্তাকুড় থেকে সমাজে নারীর মর্যাদায় রাসূলুল্লাহ 2:%%%£ বলেন, যে ব্যক্তি কন্যাদের দ্বারা পরীক্ষিত হবে অর্থাৎ তাদের জন্মকে অপমান মনে না করে তাদের সাথে উত্তম আচরণ করবে, সে হবে সৌভাগ্যবান ৷ আর বিনিময়ে সে দোজখের লেলিহান অগ্নিশিখা থেকে মুক্তি পাবে। J Ee SS -এর তাৎপর্য : যে ব্যক্তি কন্যাসন্তানের প্রতি যথাযথ আদর-যত্ন নেবে, তাদের প্রতি কোনো অবজ্ঞা-অবহেলা প্রদর্শন করবে না, কিংবা কন্যাসন্তান হওয়ায় অসভ্ভুষ্ট হবে না, তার জন্য আল্লাহর নবী সুসংবাদ দান করছেন যে, এ সন্তানগণই তার জন্য জাহান্নামের আগুন থেকে আশ্রয় দানকারী প্রাচীর হবে। এর দ্বারা কন্যাসন্তানের প্রতি জাহিলি যুগে এমনকি বর্তমান যুগেও যে বৈরিভাব রয়েছে, তার অনিষ্টকারীতাই তুলে ধরা হয়েছে এবং সমাজ থেকে এ মানসিকতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কন্যাসন্তানের প্রতি বিশেষভাবে গুরুত্বদানের কারণ : মেয়েদেরকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো, মেয়েরা ছেলেদের তুলনায় অনুগ্রহের অধিক মুখাপেক্ষী হয়ে থাকে সুতরাং যে ব্যক্তি অনুগ্রহ দ্বারা তাদেরকে লজ্জা-শরম থেকে নিরাপদ রেখেছে, তাকে এর প্রতিদানে দোজখের আগুন থেকে উত্তমরূপে রক্ষা করা হবে৷ হাদীসের শিক্ষা ও বাস্তব প্রয়োগ : আলোচ্য হাদীস থেকে আমরা বাস্তবে এ শিক্ষা লাভ করতে পারি যে, সন্তানাদির লালনপালন, বিশেষ করে কন্যাসন্তানদের রক্ষণাবেক্ষণ অত্যধিক ছওয়াব ও পুণ্যের কাজ । তাদের লালনপালনের সাথে উপযুক্ত দীনি শিক্ষা এবং প্রয়োজনীয় আদব-কায়দা শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষরূপে গড়ে তোলা এবং যথাসময়ে তাদেরকে ভালো পাত্রের সাথে বিয়ে-শাদির ব্যবস্থা করাই মা-বাবার প্রধান কর্তব্য । তবেই সে কন্যাসন্তান কিয়ামতের দিন মাতাপিতার জন্য দোজখের সন্মুখে প্রাচীর হবে। অনেকে মনে করেন মেয়েদের জন্য একান্ত প্রয়োজনীয় অর্থাৎ যা না করলে হয় না, এমন কর্তব্য আদায় করলেই নিজের দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু এটা ভুল ধারণা ; বরং অপরিহার্য দায়িত্বের বাইরেও তাদের জন্য কিছু করতে হবে। কেননা অত্র হাদীসকে 'দয়া-অনুগ্রহ’ পরিচ্ছেদে বর্ণনা করার ইঙ্গিত এদিকে বহন করে যে, কেবলমাত্র আবশ্যকীয় দায়িত্ পালন করলেই পরকালের কল্যাণ অর্জিত হবে না; বরং মেয়েদেরকে শিশুকাল থেকে উত্তমভাবে লালনপালন করে অবশেষে একটি দীনদার ছেলের কাছে পাত্রস্থ করলে উল্লিখিত ছওয়াব লাভ করা যাবে৷ fe JIG si =| EO £9 ৪৭৩৩. অনুবাদ : হযরত আনাস (রা.) হতে বর্ণিত । BE set 27 4 তিনি বলেন, রাসুলুল্লাহ ::%% বলেছেন- যে ব্যক্তি দুটো ES es I ০ 5:44! কন্যার বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত লালনপালন করবে, সে 2" ০-৮" ব্যক্তি ও আমি কিয়ামতের দিন এভাবে একত্রিত হবো, EE EEE ll 2 ১ AE লা > যেমন এ দুটো অঙ্গুলি রয়েছে! এই বলে তিনি নিজের (Mls) sl দুটো আঙুল একত্রে মিলালেন ৷ [মুসলিম] ও সংশ্লিষ্ট আলোচনা LP wid dor 5 => “0,5 -এর ব্যাখ্যা : এ বাক্যটির দুটো অর্থ হতে পারে, যথা- ১. এটা দ্বারা জন্মের পর হতে সাবালিকা হওয়া পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে | Fer ২. বিয়ে সম্পন্ন হওয়ার পর পর্যন্ত সময়কে 17 > দ্বারা বোঝানো হয়েছে । অবশ্য উভয় অর্থই একটি আরেকটির পরিপূরক 44057370105 এর ব্যাখ্যা : নবী করীম ই:% আলোচ্য হাদীসাংশে ইরশাদ করেন যে, যে ব্যক্তি তার কন্যাসন্তানকে দয়া ও স্নেহের মাধ্যমে লালনপালনপূর্বক সাবালিকা হওয়ার পর যথাযোগ্য পাত্র দেখে বিয়ে দেয়, তার সম্পর্কে নবী করীম শু তার তর্জনী ও মধ্যমা আঙুল উত্তোলন করে বলেন, কিয়ামতের দিন আমি ও তার অবস্থা এভাবে পাশাপশি হবে। অর্থাৎ এর দ্বারা সে ব্যক্তির মর্যাদা বর্ণনা করা হয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।