PATA ALA EE SAL NE ৫০১ Lo ০০৮০০০4০144 SLE ol SS Sl BING SAIL EEE ee Ee OR od 2 ° uh LEA LAS LASEA Ee PAE ° PANES DS EE FOE 0 EY PED HOU VE EE ELISE Y iS 35 AD ed UE গন তণপ/প BSL LEE G0 LDS UL; LA | ae EE SU 2 CELA L A CA HAS sad 2 (ede Si) i 4 দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে অত্যধিক ভালোবাসতাম, যতটা বেশি কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসতে পারে না। আমি তাকে উপভোগ করতে চাইলাম । সে এ কাজে অস্বীকার করল, যতক্ষণ না আমি তাকে একশ’ দিনার দেই । তখন আমি জোর প্রচেষ্টা চালালাম এবং একশ’ দিনার যোগাড় করে তার সাথে সাক্ষাৎ করলাম । যখন তার দু'পায়ের মধ্যখানে হাটু গেড়ে বসলাম, সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় কর, মোহর অর্থাৎ কুমারিত্ব নষ্ট কর না। তৎক্ষণাৎ আমি দাড়ালাম ৷ হে আল্লাহ! যদি তুমি জেনে থাকো যে, আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি, তবে আমাদের জন্য পথ খুলে দাও ৷ তখন আল্লাহ তা‘আলা পাথর আরো কিঞ্চিৎ সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ! আমি এক ব্যক্তিকে এক ‘ফরক’ পরিমাণ খাদ্যের বিনিময়ে মজুর নিয়োগ করলাম । যখন সে ব্যক্তি নিজ কাজ সমাধা করে বলল, আমার পাওনা আমাকে দাও । আমি তাকে প্রাপ্য দিলাম ৷ সে তা ফেলে চলে গেল, তার প্রতি ভ্রুক্ষেপ করল না৷ আমি তার পাওনা দ্বারা চাষাবাদ আরম্ভ করলাম । সেটার আয় দ্বারা অনেকগুলো গরু ও রাখাল যোগাড় করলাম । | তখন একদা লোকটি আমার কাছে আসল এবং বলল, | আল্লাহকে ভয় কর, আমার প্রতি অবিচার করো না! আমাকে আমার পাওনা দিয়ে দাও । আমি বললাম, এ গরুগুলো এবং তার রাখালসমূহ নিয়ে যাও ৷ সে বলল, আল্লাহকে ভয় কর, আমার সাথে ঠাট্টা কর না। তখন আমি বললাম, তোমার সাথে ঠাট্টা করছি না । এ গরু ও রাখালগুলো নিয়ে যাও ৷ সুতরাং সে ওগুলো নিয়ে চলে গেল । হে আল্লাহ! যদি তুমি জানো যে, এ কাজ আমি শুধু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছি, তবে এখনো যতটুকু বাকি, সে রাস্তা খুলে দাও। তখন আল্লাহ্ “ তা'আলা পাথর সরিয়ে রাস্তা খুলে দিলেন। [বুখারী ও মুসলিম] সংশ্লিষ্ট আলোচনা ef: 3k PE AAEE A EEA YAN এর ব্যাখ্যা : অত্র হাদীসে কয়েকটি বিষয় অবগত হওয়া যায়, যেমন- ১. বিপদ-মসিবতের সময় যে কোনো বান্দা নিজের কোনো নেক আমল দ্বারা অসিলা হিসেবে পেশ করে আল্লাহ তা'আলার নিকট বিপদ মুক্তির প্রার্থনা করা মোস্তাহাব। ২. নিজের সন্তানসন্ততি অপেক্ষা মাতাপিতার খেদমত করা এবং সব কাজে তাদের হক ও অধিকারকে প্রাধান্য দেওয়া সন্তানের অপরিহার্য কর্তব্য ৷ ইস. মিশকাতুল মাসাবীহ ওষ্ঠ [বাংলা]- ১৫ (খ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।