£02 ERR “oo we Ew eno Rad Blasi Hdl das Jl sl het, ht fo, cB gps OE sls bm ore ace IATL fa Bl i EAN Ld 0 ea (UC H. S ৩৪৫৮. অনুবাদ : হযরত ছাওর ইবনে যায়েদ দায়লামী (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, হযরত ওমর (রা.) মদ্যপায়ীর শাস্তির ব্যাপারে সাহাবীদের নিকট পরামর্শ চাইলেন ৷ তখন হযরত আলী (রা.) বললেন, আমি মনে করি তাকে আশি দোর্রা লাগানো হোক । কেননা যখন সে মদ পান করে তখন সে মাতাল হয়ে পড়ে। আর মাতাল হলে আবোল-তাবোল বকাবকি করে। আর যখন আবোল-তাবোল বকে, তখন সে মিথ্যা অপবাদও রটায়। তখন হযরত ওমর (রা.) মদ্যপায়ীকে আশি দোৱূরা মারার হকুম দিলেন। [মালেক] সংশ্লিষ্ট আল্যোচনা CTT {হাদীসের ব্যাখ্যা] : হযরত আলী (রা.) তার মতামতের পক্ষে যুক্তিবহ দলিল পেশ করে বলেছেন, মদ্যপায়ীর আকল -বুদ্ধি বিনষ্ট হয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় সে আবোল-তাবোল বকাবকি করতে থাকে অহেতুক কারো উপর মিথ্যা অপবাদ দিয়ে দেয়। যেমন কোনো পবিত্র নারীর উপর জেনার তোহমত দিয়ে দিল ইত্যাদি । জেনার তোহমত দেওয়ার শাস্তি যেহেতু আশি দোর্রা তাই তার টপর কিয়াস করে মদ্যপায়ীর শাস্তিও সর্বোচ্চ আশি দোররা হতে পারে। তখন হযরত ইবনে ওমর (রা.) হযরত আলী (রা.) -এর এ মতকে গ্রহণ করেন এবং মদ্যপায়ীর শাস্তি আশি দোর্রা নির্ধারণ করেন। এর উপর সমস্ত সাহাবায়ে কেরামের {> [একমত্য] সংঘটিত হয় । | এর পূর্বের হাদীসে উল্লেখ আছে হযরত আলী (রা.) বলেছেন- £47 0 ঝর এ) 4," "7 $1 এর দ্বারা উদ্দেশ্য হলো নবী করীম £25 মদ্যপানের শাস্তি নির্দিষ্ট করে বলেননি যে, এত দোর্রা মারা হবে । যদিও কোনো কোনো হাদীসে চল্লিশ বা চল্লিশের ন্যায় সংখ্যা উল্লেখ আছে৷ সুতরাং আমি যদি মদ্যপয়ীকে আশি দোরৃূরা লাগাই আর সে মারা যায় তাহলে আমার আশঙ্কা হয় হয়তো বা এটা আমার পক্ষ থেকে বাড়াবাড়ি হতে পারে। তাই আমি তার দিয়ত আদায় করব । হযরত আলী (রা.) এ কথা নিছক সতর্কতামূলকভাবে বলেছেন। কেননা তার নিজের মতামতই তার প্রমাণ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।