Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 5
/ ৫৪২
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্লিষ্ট আলোচনা এ ১০। 0, হাদীসের ব্যাখ্যা] : অত্র হাদীসের আলোকে ইমাম শাফেয়ী (র.) জিজিয়া নেওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। ইমাম আবৃ হানীফা (র.) বলেন, ধনী হতে ৪৮ ও গরিব হতে ১২ দিরহাম আদায় করতে হবে, হযরত ওমর ও হযরত ওসমান (রা.) এ নীতি অবলম্বন করেছেন। তিনি আলোচ্য হাদীসের জবাবে বলেন, এটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হয়েছে । ইমাম আহমদ ‘র.) বলেন, ইমাম বা খলিফার বিবেচনার দ্বারা তা নির্ধারণ করা হবে। অবশ্য এ অভিমতটিই অধিক যুক্তিসঙ্গত বলে মনে হয়৷ ‘জিজিয়া’র পরিমাণের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে । হযরত সুফিয়ান ছাওরী (র.)-এর মতে ‘জিজিয়া'র নিদিষ্ট কোনো পরিমাণ নেই । বরং ইমামুল মুসলিমীন যার উপর যতটুকু পরিমাণ উচিত মনে করবেন তাই নির্দিষ্ট করবেন । আর ইমাম আহমদ থেকে একটি বৰ্ণনাও তাই । ইমাম মালেক (র.)-এর মতে ধনী থেকে চল্লিশ দিরহাম অথব্য চার দিনার । আর গরিব থেকে দশ দিরহাম অথবা দিনারের এক চতুর্থাংশ 'জিজিয়া স্বরূপ’ গ্রহণ করা হবে। ইমাম শাফেয়ী (র.)-এর মতে ধ্নী-গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই; বরং প্রত্যেক বালেগের কাছ থেকে এক দিনার অথবা এক দিনারের সমপরিমাণ মূল্যের কোনো বস্তু গ্রহণ করা হবে। ইমাম আবূ হানীফা (র.)-এর মতে ধনীর কাছ থেকে প্রত্যেক মাসে চার দিরহাম গ্রহণ করা হবে আর মধ্যবিত্তদের কাছ থেকে প্রতি মাসে দু-দিরহাম গ্রহণ করা হবে এবং গরিবের কাহু থেকে প্রতি মাসে একটি দিরহাম করে গ্রহণ করা হবে, কিন্তু শর্ত হচ্ছে যে, গরিব ব্যক্তি যদি কাজকর্মের উপর সক্ষম হয় অন্যথা গরিবের 'জিজিয়া’ মাফ হয়ে যাবে। au গ্রহণের কথা বর্ণিত রয়েছে। সুতরাং হযরত সুআয (রা)-এর হালে তোক বানেগের কাছ কে এক দিনার গ্রহণ করার নির্দেশ রয়েছে। আর স্বয়ং রাসূল £38 নাজরানের নাসারাদের কাছ থেকে এক হাজার হুল্লাহ এর উপর সন্ধি করেছেন। ইমাম শাফেয়ী (র.) দলিল পেশ করেন হযরত মু'আয (রা.)-এর উপরিউক্ত হাদীস দ্বারা যে, রাসূল হুই ধনী-গরিবের মধ্যে পার্থক্য ব্যতিরেকে প্রত্যেক বালেগ থেকে এক দিনার অথবা এর সমপরিমাণ মূল্যের মুয়াফিরী কাপড় গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ইমাম মালেক (র.) এ মর্মে দলিল পেশ করে থাকেন যে, 'জিজিয়া'র ক্ষেত্রে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্যের উপর সাহাবায়ে কেরামের একমত্য রয়েছে, যেমন সামনে আসছে । ইমাম আবূ হানীফা (র.) দলিল পেশ করে থাকেন মুসান্নাফায়ে ইবনে আবী শায়বার বর্ণনা দ্বারা । আর সে বর্ণনায় রয়েছে- AL I; U১ A oS ESS ESC UE Sef Ut URES EAN ET Cas CL LES 55১ অর্থাৎ হযরত ওমর (রা.) ধনীর উপর আটচল্লিশ দিরহাম এবং মধ্যবিত্তদের উপর চব্বিশ দিরহাম এবং গরিবদের উপর বারো দিরহাম 'জিজিয়া’ নির্ধারণ করেছেন। অতঃপর হযরত ওসমান (রা.) এবং হযরত আলী (রা.) তার উপর আমল করেছেন। আর এ ব্যাপারে সকল সাহাবায়ে কেরামের সামনে ছিল, কিন্তু কেউই তা অস্বীকার করেননি ! তাই “জিজিয়া’কে তিনটি স্তরে বিন্যাস করার উপর সমস্ত সাহাবায়ে কেরামের এক্য হয়ে গিয়েছে। জবাব : হযরত সুফিয়ান ছাওরী (র.)-এর দলিল পেশের জবাব হচ্ছে, আমীরুল মু'মিনীনের রায়ের দিকে 'জিজিয়া' সংক্রান্ত বিষয়কে সোপর্দ করার ব্যাপারটি রহিত হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামের এঁক্যের মাধ্যমে ৷ ইমাম শাফেয়ী (র.)-এর দলিলের জবাব হচ্ছে, তা পারস্পরিক সন্তুষ্টি এবং সন্ধিমূলক ছিল । যার মধ্যে উপরোল্লিখিত বিশ্লেষণের দ্বারা কমবেশি হতে পারে: আর আমাদের বিরোধ হচ্ছে জোরপূর্বক 'জিজিয়া’ বসানো সম্পর্কে । আর ইয়েমেন তো সন্ধির ভিত্তিতে বিজয় হয়েছিল৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।