Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 5
/ ৫৪২
📝 লেখা 📖 পিডিএফ

HMI 55) GE he 59 ৩৭৯৭. অনুবাদ : হযরত আলী (রা.) হতে বর্ণিত BASIL iS sie হযরত জিবরাঈল (আ.) এসে আমাকে বললেন, fee "4 *:5/ এ সমস্ত কাফেরদেরকে কতল করতে চাইলে করতে el Poll S00 SL পারবে, আর যদি মুক্তিপণ গ্রহণ করে তাও প্ারবে। 252 i) তবে মুক্তিপণ গ্রহণ করে ছেড়ে দিলে আগামী বছর be Sts Hi ul কাফেরদের অনুরূপ সংখ্যা [৭০ জন] নিজেদের মধ্য MESA হতে শহীদ হবে৷ সাহাবীগণ বললেন, মুক্তিপণ নিয়ে G0). ELEN HG ছেড়ে দেওয়া এবং আমাদের মধ্য হতে শহীদ হওয়াই EEL IG, যা দয ৷ ইমাম সংশ্লিষ্ট আল্লোচনা ৬১০০ 5% [হাদীসের ব্যাখ্যা] : আল্লাহ তা‘আলা হযরত জিবরাঈল (আ.)-এর মাধ্যমে সাহাবায়ে কেরামকে বদরের বন্দিদের ব্যাপারে দুটি জিনিসের ব্যাপারে এখতিয়ার দিয়েছিলেন ৷ হয়তো সকল বন্দিদেরকে হত্যা করে দেওয়া হবে অথবা সকল বন্দিদেরকে মুক্তিপণ গ্রহণ করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এ শর্তে যে আগামী বৎসর এ সংখ্যা অনুপাতে সত্তরজন সাহাবী শহীদ হবেন । তখন হযরত ওমর (রা.) ব্যতীত সমস্ত সাহাবায়ে কেরাম (রা.) মুক্তিপণ শ্রহণকে এখতিয়ার করেছেন৷ {কারণ] সাহাবায়ে কেরামদের সামনে কয়েকটি জিনিস ছিল। প্রথমত বন্দিদের ইসলাম গ্রহণের আশা ছিল । দ্বিতীয়ত আত্মীয়স্বজন এবং নিকটতম আত্মীয়ের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং ভালোবাসা ছিল। তৃতীয়ত আগামী বৎসর শাহাদাতের মর্যাদা অর্জনের প্রত্যাশা ছিল। চতুর্থ হচ্ছে যে, ইসলাম এবং মুসলমানদের মালের বিশেষ প্রয়োজন ছিল । এরই পরিপ্রেক্ষিতে এসব সাহাবীগণ দ্বিতীয় বিষয়টিকে অর্থাৎ মুক্তিপণ গ্রহণকে এখতিয়ার করেছেন। এখন হতে একটি প্রশ্ন জাগে যে, যখন ওহীর মাধ্যমে মুক্তিপণ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে, তাহলে কুরআনও বিশুদ্ধতম হাদীসসমুহের মধ্যে এরূপ মুক্তিপণ গ্রহণের উপর ধমকি কেন অবতীর্ণ করা হলো? কুরআনে কারীমে রয়েছে- ১ 2 PE SEE GEIS ELD ED ES SES LT EAS ORE LE AAT RE Ll অর্থাৎ নবীর পক্ষে উচিত নয় বন্দিদেরকে নিজের কাছে রাখা যতক্ষণ দেশময় প্রচুর রক্তপাত ঘটবে ৷ যদি একটি বিষয় না হতো যা পূর্বে থেকেই আল্লাহ লিখে রেখেছেন, তাহলে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য বিরাট আজাব এসে পৌছত ৷ এমনিভাবে মুক্তিপণ গ্রহণ করা তাদের রায় ছিল বিধায় তিরস্কার অবতীর্ণ হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তির নিদর্শন অবতীর্ণ হয়ে গিয়েছিল এবং রাসূল £::3 বললেন, যদি শাস্তি হতো তাহলে ওমর ব্যতীত কেউই রেহাই পেতেন না। এ প্রশ্নের জবাব হচ্ছে, আল্লাহর ইচ্ছা ছিল সকল বন্দিদেরকে হত্যা করে দেওয়া যাক । আর এখতিয়ার প্রদান করা হয়েছিল পরীক্ষামূলক যে, আল্লাহ তা'আলার সন্তুষ্টি অনুযায়ী রায় এখতিয়ার করেন না পার্থিব জগতের উপকারকে প্রাধান্য দিয়ে মুক্তিপণকে গ্রহণ করেন তাই যখন সাহাবায়ে কেরাম নিজেদের উচ্চ মর্যাদার পরিপন্থি বস্তুকে গ্রহণ করে মুক্তিপণ গ্রহণ করলেন, তখন এ অনুত্তম বস্তুকে এখতিয়ারের উপর তিরস্কার অবতীর্ণ হয়েছে । কারণ একটি প্রবাদ বাক্য রয়েছে- 25১৮/৮০০5 অৰ্থাৎ নিকটতম ব্যক্তিদের হয়রানি অধিক হয়ে থাকে । যেমন নবী পত্নীদেরকে পরীক্ষামূলক দীন এবং পার্থিব জগতের জীবন উভয়ের মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছিল । এর অর্থ আদৌ এ কথা ছিল না যে, তারা পার্থিব জগতের জীবনকে এখতিয়ার করবে; বরং আল্লাহর উদ্দেশ্য ছিল যে, তারা দীনকে এখতিয়ার করবে৷ [এমনিভাবে] আলোচিত মাসআলার মধ্যেও এখভিয়ার দানের এ উদ্দেশ্যে ছিল না যে, সাহাবীগণ (রা.) মুক্তিপণ গ্রহণ করবে; বরং আল্লাহ তা'আলার উদ্দেশ্য ছিল হত্যাকে গ্রহণ করা । আর এর বিপরীত করার দরুন তিরস্কার অবতীর্ণ হয়েছে। অতএব কোনো প্রশ্ন থাকেনি । আল্লামা তুরপুশতী (র.) কুরআন এবং বিশুদ্ধ হাদীসসমূহের মোকাবিলায় এভাবে উল্লিখিত হাদীসকে প্রধান্যের যোগ্য নয় বলে আখ্যায়িত করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।