EE ERE পরিচ্ছেদ : কাজি ও বিচারকদের বেতন নেওয়া ও হাদিয়া গ্রহণ করা শাসক, বিচারক ও কর্মচারীদের জন্য প্রয়োজন অনুযায়ী বায়তুল মাল থেকে বেতন নেওয়া জায়েজ আছে। আর দু অবস্থায় হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে- ১. হাদিয়াদাতা যদি বিচারকের কোনো ঘনিষ্ঠ আত্মীয় হয়। ২. হাদিয়াদাতা বিচারক হওয়ার পূর্বেও তাকে হাদিয়া দিত ৷ এ দু অবস্থায় হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে । তবে শর্ত হলো এ হাদিয়া তার কোনো মামলা বিচারাধীন থাকা অবস্থায় না হতে হবে। এছাড়া অন্য কোনো অবস্থায় হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে না। কেননা তা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য হবে। রাষ্ট্রের দায়িত্বশীলদের জন্য রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে নিজেদের পারিবারিক জীবন অতিবাহিত করা এবং সাধারণ মানুষদের পক্ষ থেকে তাদের হাদিয়া এবং দান করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হচ্ছে এই যে, যেহেতু প্রশাসক, বিচারপতি এবং অন্যান্য বিভাগীয় অফিসারগণ সাধারণ মানুষের কাজে নিজেদেরকে বন্দি করে দেয়, তাই তারা যেমন মুসলমানদের শ্রমিক মজদুরদের ন্যায়, বিধায় সাধারণ জনগণের উপর তাদের বেতন ভাতা প্রদান করা আবশ্যক । আর মুসলমানদের সম্পদ সরকারি বা রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মধ্যে [বায়তুল মালের মধ্যে] হয়ে থাকে । আর ভাতা তাদের পারিবারিক ব্যয় ভারের পরিমাণ অনুযায়ী হবে। এর চেয়ে কমও হবে না আবার এর চেয়ে বেশিও হবে না। আর তা এঁ সময় হবে যখন কোনো ধরনের শর্ত সাপেক্ষে হবে না; বরং প্রাথমিক পর্যায়ে বিচারপতি নিযুক্ত করা হয়েছে। অতঃপর খলীফাফাতুল মুসলিমীন মুসলমানদের কাজে আত্মনিয়োগকারী দায়িত্বশীলদের বেতন নির্ধারণ করে নেবেন ৷ কিন্তু যদি প্রথম থেকেই শর্ত সাপেক্ষে বেতন সহকারে নিয়োগ হয়ে থাকে তাহলে এ বেতন [রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে গ্রহণ করা জায়েজ হবে না ।] কেননা ইবাদতের পরিবর্তে পারিশ্রমিক গ্রহণ জায়েজ নয় । কিন্তু কুরআনের শিক্ষা দান এবং ইমামতির উপর বেতন ধার্য করা যেহেতু পরবর্তী ওলামায়ে কেরামগণ জায়েজ বলে ফতোয়া দান করেছেন । তাহলে বিচার ইত্যাদির উপর বেতনের শর্ত করা জায়েজ হবে। অতঃপর কোনো কোনো ওলামায়ে কেরাম বলে থাকেন যে, যদি রাষ্ট্রের দায়িত্বশীল দরিদ্র হন তবে তার জন্য ভাতা গ্রহণ করা জরুরি ৷ কেননা ভাতা ব্যতীত তাকে এ দায়িত্ব চালিয়ে যাওয়া কঠিন বা দুঃসাধ্য হয়ে যাবে । আর যদি দায়িত্বশীল ধনী হন তাহলে ভাতা গ্রহণ না করা ভালো। কিন্তু হিদায়া কিতাবের মুসান্নিফ (র.) বলেন যে, ধর্নী দায়িত্বশীলের জন্যও ভাতা গ্রহণ করা উত্তম । তাহলে যেন এ দায়িত্বের প্রতি গুরুত্ব থাকে এবং স্বয়ং নিজে গ্রহণ করতে যেন কোনো জটিলতা দেখা না দেয় । সরকারি কর্মচারীদের বেতন, ভাতার ঢুলি হচ্ছে আবু দাডিদ শরীফে উল্লিখিত হযরত বুরায়দা রা.)-এর হাদীস। i IE AS LDS OY US SS GSS LE LEU IG Fe ets fe 2০5% অৰ্থাৎ হযরত বুরায়দা (রা.) নবী করীম ££ থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম হুঃ ইরশাদ করেছেন ন যে ৰ্যকিকে আমরা কোনো কাজে নিয়োগ করি এবং তাকে সে কাজের বিনিময়ে পারিশ্রমিক প্রদান করি, যদি সে তারপর তার পারিশ্রমিকের চেয়ে |i i Bs Bl LOG Re BL 0. Ot 0 বলেছিলেন- Ei 5 ন 35 5:42 +50 2.5 অৰ্থাৎ ‘আমি মুসলমানদের কাজে ব্ন্ত হয়ে পড়েছি। অভ্বপর শীঘ্রই আর্ব বকরের পরিবারবর্গ এ মাল থেকে অর্থাৎ বায়তুল মাল বা রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে আহার গ্রহণ করবে ।' এজন্য হযরত ওমর ফারুক এবং হযরত ওসমান গনী (রা.) উভয়ই বায়তুল মাল থেকে নিজেদের দৈনিক বেতন বা প্রাত্যহিক ভাতা গ্রহণ করে থাকতেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।