Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্লিষ্ট আলোচনা উল্লিখিত হাদীস সম্পর্কে ওলামায়ে কেরামের মতামত : রাসূল == আরাফায় যে দোয়া করেছেন তাতে অত্যাচারী ব্যতীত সকলের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে; কিন্তু মুযদালিফায় যে দোয়া করেছেন তাতে সকল গুনাহই মাফ করার বিষয় বিধৃত হয়েছে । এতে স্পষ্ট বুঝা যায় যে, আল্লাহ তা'আলার হক হোক বান্দার হক হোক সবই মাফ হবে । এ হাদীসকে ইবনে মাজাহ, তাবারানী, হাকিম, তিরমিযী, আবদুল্লাহ ইবনে আহমদ, ইবনে জারীর ও বায়হাকী (র.) প্রমুখ বর্ণনা করেছেন । ইবনে জঞাওযী (র.) অবশ্য বলেছেন, হাদীসিট বিশুদ্ধ নয় । এ মতকে প্রত্যাখ্যান করে হাফেজ ইবনে হাজার আসকালানী (র.) বলেন, ইমাম জিয়া এ হাদীসকে সহীহ বলেছেন ৷ ইমাম আবু দাউদ (র.)ও তার কিছু অংশ বর্ণনা করে নীরবতা অবলম্বন করেছেন। সুতরাং তার মতেও হাদীসটি যথার্থ । এটা অন্য সনদ সূত্রেও বর্ণিত হয়েছে। ফলে এক রেওয়ায়াত অন্য রেওয়ায়াতকে শক্তিশালী করেছে । হাদীসের অর্থ সম্পর্কে তাবারানী (র.) বলেছেন, এটা এঁ অত্যাচারীর সম্পর্কে ধরে নিতে হবে, যে না তওবা করেছে, না পরের হক আদায় করতে অসমর্থ ৷ বায়হাকী বলেছেন, এ হাদীসের অনুকূলে অনেক সাক্ষ্য প্রমাণ বিদ্যমান রয়েছে। যদি হাদীসটি বিশুদ্ধ হয় তবে তো তা প্রমাণ হিসেবে প্রয়োগ হবে নতুবা আল্লাহ্‌ তা'আলার বাণী- 73450 0১833 0 2 ই এর জন্যে যথেষ্ট । প্রশ্নের জবাব : এখানে প্রশ্ন সৃষ্টি হয় যে, রাসূলুল্লাহ ==: -এর এই দোয়া হয়েছিল মুযদালিফায় এবং বিদায় হজে ৷ কারণ রাসূল হই তো এর পূর্বে হজ করেননি । আর ইসলামের পূর্বে করলেও হযরত আবূ বকর ও ওমর তখন সাথে ছিলেন না। সুতরাং তাঁরা কিভাবে বললেন যে, “আপনি তো এ সময় কখনও হাসেননি ৷” এর জবাবে বলা যায় যে, এটা ছিল দোয়া ও বিনয়ের অবস্থা ৷ তাই এটাতো কাদার সময়; হাসার সময় নয় ৷ অর্থাৎ ইতঃপূর্বে তিনি এ অবস্থায় হাসেননি। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।