Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

৭» PEE TY পরিচ্ছেদ : আরাফায় অবস্থান আরাফাত ইসলামের অসংখ্য স্থৃতি বিজড়িত এক এতিহাসিক ময়দান যা তায়েফের পথে প্রায় দশ কিলোমিটার দূরে মুযদালিফার কাছাকাছি অবস্থিত । এর উত্তর প্রান্তে জাবালে রহমত এবং উত্তরপূর্ব প্রান্তে 'জাবালে আরাফাহ’ নামক দুটি ছোট ছোট পাহাড় অবস্থিত ৷ এটি আবহমান কাল থেকে মুক্ত আকাশের নিচে বালি-কঙ্করে বিস্তর্ণ এক সুবিশাল খোলা মাঠ- দৃষ্টির শেষসীমা পর্যন্ত ধূসর মরুভূমি ৷ বর্তমানে এর চারদিকে চারটি সুউচ্চ খামের উপর সাইন বোর্ডে 5,514 'আরাফাহ শুরু’ ও :57£%745.'আরাফাহ শেষ’ লিখা রয়েছে। এ আরাফার ময়দানে কিছু সময়ের জন্যে অবস্থান করা হজের অন্যতম রুকন ৷ জিলহজ মাসের নয় তারিখের দ্বিপ্রহর হতে দশম তারিখের সুবহে সাদিক পর্যন্ত সময়ের মধ্যে মুহূর্তকালের জন্যে হলেও এখানে অবস্থান করা ফরজ ৷ তবে নয় তারিখ সূর্য হেলে যাওয়া হতে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা সুন্নত ৷ সুর্যাস্তের পূর্বে আরাফার চিহ্নিত সীমানা ত্যাগ করা জায়েজ নেই । এ সুপ্রসিদ্ধ স্থানটির নামকরণের ব্যাপারে কয়েকটি অভিমত পাওয়া যায়- ১. বর্ণিত আছে যে, জান্নাত হতে বের হয়ে আসার পর হযরত আদম (আ.) ও হাওয়া (আ.) একে অপরের সাথে A S এখানেই সাক্ষাৎ লাভ করেন। এ নতুন করে পরিচয়ের কারণে এর নাম আরাফাহ হয়েছে। এ হিসেবে আরবি মা'রিফাত (5,54) শব্দ হতে এটা অনুসৃত হয়েছে বলে মনে করতে হবে মা'রিফাত শব্দের অর্থ- জানা, চেনা বা পরিচয় লাভ করা । . অথবা, কারো কারো মতে, এ স্থানেই হযরত জিবরাঈল (আ.) হযরত ইবরাহীম (আ.)-কে হজের বিধিবিধানসমূহ শিক্ষা প্রদান করে বলেছেন যে, আপনি বুঝেছেন? হযরত ইবরাহীম (আ.) বলেছেন, হ্যা বুঝেছি (57£)। এজন্য এ স্থানকে আরাফাত বলা হয়। . অথবা, এ স্থানটি অনেক সন্মানিত ও প্রসিদ্ধ । যেন তার পরিচয় দেওয়ার পূর্বেই তা পরিচিত ও প্রসিদ্ধ (5;০2)! এজন্যে তাকে আরাফাহ বলা হয়। . কারো মতে, বান্দাগণ এখানে এক বিশেষ ধরনের ইবাদত ও আনুগত্যের দ্বারা আল্লাহ তা'আলার নিকট নিজের পর্রিচয় দিয়ে থাকে বলেই এ নামকরণ হয়েছে। . কেউ বলেছেন, শব্দটি ‘'আরফাতুন [557% আইনের উপর যবর ও 'রা' এর উপর সাকিন] হতে অনুসৃত । এর অর্থ- সুগন্ধি । যেহেতু মিনাতে পশু জবাই করার কারণে সেখান হতে দুর্গন্ধ বের হয়; তার বিপরীতে এ স্থানকে আরাফাত বলা হয়েছে । কেননা, এখানে এঁ দুর্গন্ধ নেই : দুর্গন্ধের তুলনায় কোনো গন্ধ না থাকলেও তা সুগন্ধতুল্য ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।