AAA 401 শব্দটি 0 -এর বহুবচন । শাব্দিক অর্থ হলো- 359%] বা ইবাদত করা । আর পরিভাষায় হজের যাবতীয় কার্যক্রমকে বলা হয় মানাসিক । আর হজ অর্থ- সংকল্প করা, ইচ্ছা বা অভিপ্রায় ইত্যাদি ৷ শরিয়তের পরিভাষায় ইহরামের সাথে কিছু কার্যক্রম পালনের মাধ্যমে বায়তুল্লাহ জিয়ারতের সংকল্প করা । আর ইহরাম অর্থ হচ্ছে- তালবিয়া পাঠ করার সাথে সাথে হজ বা ওমরার নিয়ত করা৷ হজ ইসলামের অন্যতম স্তম্ভ : আবহমান কাল হতেই হজ অনুষ্ঠিত হয়ে আসছে। আর ইসলামও একে পীচটি রোকনের পঞ্চম রোকন হিসেবে স্বীকৃতি দিয়েছে। কুরআন ও হাদীসে এটা ফরজ হওয়ার যেমন প্রমাণ রয়েছে তেমনি মুসলমানদের সর্বসাধারণের এতে ইজমাও রয়েছে। রাসূলে কারীম হুর -এর যুগ হতে অদ্যাবধি যুগ যুগ ধরে এটা ফরজ হিসেবে পালিত হয়ে আসছে। এটাকে অস্বীকার করা কুফরি ৷ হজ হলো যৌগিক ইবাদত : যৌগিক বা সম্মিলিতের অর্থ হলো- আর্থিক, শারীরিক ও মানসিক ইবাদত । এতে অর্থ ব্যয়, শারীরিক পরিশ্রম ও পরিবার-পরিজনের ভালোবাসা ত্যাগ করায় কিছু দিনের জন্যে বিরাট মানসিক কষ্ট রয়েছে। ধনের প্রাচুর্য থাকা সত্ত্বেও এক নির্দিষ্ট সময় পর্যন্ত ইহরামের মধ্যে থেকে নিজেকে পরকালমুখী করে রাখতে হয়। এতে ত্যাগ যেমন কঠোর, প্রেমাসক্তি যেমন অধিক, এর পুরস্কারও তেমনি বিরাট ও মহান । তাই হাদীসে বলা হয়েছে- ‘কবুল করা হজের পুরঙ্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়' ৷ হজের তাৎপর্য : হজের মধ্যে মানুষের আখিরাতের কল্যাণ ছাড়া দুনিয়ারও বহু কল্যাণ নিহিত রয়েছে। এটা গোটা মুসলিম মিল্লাতের এক বিশ্ব সম্মেলন । এতে সারা বিশ্বের মুসলমানেরা একে অন্যকে চিনতে পারে, অবস্থা জানতে পারে। একে অন্যের সমস্যা বুঝতে এবং এর সমাধান কি তাও চিন্তা করতে পারে। খুলাফায়ে রাশেদীন হজের মৌসুমে গোটা দেশের সাধারণ অবস্থা ও শাসন সংক্রান্ত ব্যাপারে জনসাধারণের সাথে আলোচনা করতেন এবং তাদের কোনো অভাব-অভিযোগ থাকলে তা শুনতেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন। সারা দুনিয়ার মুসলমানেরা রক্ত, বর্ণ, ভাষা ও ভৌগোলিক সীমারেখার বিভিন্নতা ভুলে এক কেন্ুমুখী হোক এবং পৃথিবীতে একটি শক্তিশালী খেলাফত রাষ্ট্র কায়েম হোক এটাই ইসলামের কাম্য । আর পবিত্র হজ সম্মেলন হলো এর পথ নির্দেশক । হজ যেভাবে রাজ্া-প্রজা, আরবি-আজমি, আমির-গরিব, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ সকলকে একাকার করে দেয়, এতে বিশ্বসাম্য ও বিশ্ব-ভ্রাতৃত্বের ভাব ফুটে উঠে, এর নজির আর কোনো কাজে কোনো স্থানে পাওয়া যায় না। আলোচ্য অধ্যায়ে হজের বিভিন্ন বিধিবিধান সম্পর্কীয় হাদীসসমূহ আনয়ন করা হয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।