Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে প্রবেশ করল। রাসূল হু: -এর এক হাতের অঙ্গুলিসমূহ অপর হাতের অঙ্গুলির মধ্যে প্রবেশ করানো ছারা এটাই যায়। ae ee এর অর্থ ওমরা পর্যন্ত হজ ভঙ্গ করা জায়েজ ৷ যে ব্যক্তি কুরবানির পশু সাথে নিয়ে আসেনি সে ব্যক্তি হজের ইহরামকে ওমরার ইহরামে পরিণত করে ওমরা সম্পন্ন করবে এবং ইহরাম ভঙ্গ করে তখনকার মতো হালাল হয়ে যাবে। তারপর হজের ইহরাম বেঁধে হজ সম্পন্ন করবে । এ ওমরা পর্যন্ত হজ ভঙ্গ করা সম্পর্কে ইমামগণের নিম্নোক্ত মতভেদ রয়েছে- ৬ 4৮7 5702532: ইমাম নববী (র.) বলেছেন, ইমাম আহমদ ও আহলে যাহিরের মতে, এটা শুধু এ বছরের ব্যাপারেই খাস নয়; বরং তা কিয়ামত পর্যন্ত চালু থাকবে সুতরাং যে ব্যক্তি হজের ইহরাম বেঁধে এসেছে অথচ কুরবানির পশু সঙ্গে নিয়ে আসেনি সে ব্যক্তি হজের ইহরামকে ওমরার ইহরামে রূপাস্তরিত করতে পারবে। এটাই 2 DI অর্থাৎ ওমরা পর্যন্ত হজ ভঙ্গ করা। = ১. আলোচ্য হাদীসেই তার প্রমাণ রয়েছে। “হযরত সুরাকা ইবনে মালেক (রা.) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! এটা কি হলেন । আমরা হজের জন্যে ইহরাম বাঁধলাম ৷ যখন আমরা মক্কায় পৌঁছলাম, রাসূল হুঃ বললেন, এটাকে তোমরা ওমরায় পরিণত কর । সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ হ্রহুই ! আমরা তো হজে ইহরাম বেঁধেছি, এখন কিভাবে তাকে ওমরায় পরিণত করব? রাসূল হই বললেন, “আমি তোমাদেরকে যা আদেশ করছি তোমরা তাই কর।" এতে বুঝা যাচ্ছে যে, ওমরা শেষে হজ ভঙ্গ না করাতে রাসূল হুই অসন্তুষ্ট হয়েছেন। ৩. সালামা ইবনে সুবাইব ইমাম আহমদ (র.)-কে বললেন, একটি আদেশ ব্যতীত আপনার প্রত্যেকটি আদেশই আমার কাছে পছন্দ হয়েছে। ইমাম আহমদ (র.) জিজ্ঞেস করলেন, তা কি? তখন সালামা বললেন, আপনি ‘ওমরা পর্যন্ত হজ ভঙ্গের প্রবক্তা’ এটা আমার কাছে পছন্দনীয় নয়। তখন ইমাম আহমদ (র.) বললেন, আমার কাছে এ বিষয়ে এগারোটি সহীহ মারফু' হাদীস রয়েছে আমি কি এগুলো তোমার কথায় ছেড়ে দেব? 0407 253%: ইমাম আযম, মালেক, শাফেয়ী ও পূৰ্ববৰ্তী ও তৎপরবর্তী জমহুর ওলামায়ে কেরামের মতে : হজের ইহরাম বাধার পরে তাকে বাতিল করে ওমরার ইহরামে রূপান্তরিত করা জায়েজ নেই । ওমরা পর্যন্ত হজ ভঙ্গ করার আদেশ বিদায় হজের বছরই বলবৎ ছিল। জাহিলিয়া যুগের লোকেরা হজের মাসগুলোতে ওমরা করাকে বড় পাপাচার মনে করত । এ ভ্রান্ত ধারণাকে বাতিল করার জন্যেই শুধু সাহাবীদের জন্যে এ আদেশ সুনির্দিষ্ট ছিল। তাদের দলিলসমূহ নিলরূপ : সাহাবীদের জন্যে খাস ছিল। ২. অনুরূপভাবে হযরত আবূ যর গিফারী (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমাদের পরে কেউ হজকে ওমরায় পরিণত করবে না। এ অবকাশ শুধু আমাদের অর্থাৎ মুহাম্মদ £3 -এর সাহাবীগণের জন্যেই খাস ছিল৷ {আবূ দাউদ ও নাসায়ী] ৩. সহীহ সনদে হযরত উসমান (রা.) হতে বর্ণিত আছে, তিনি একদা তামাত্ন' হজ সম্পর্কে জিজ্ঞেসিত হলেন [অর্থাৎ ওমরা শেষে ইহরাম ভঙ্গ সম্পর্কে] তখন তিনি বললেন, এটা আমাদের জন্যে ছিল; তোমাদের জন্যে নয়৷ [আবু দাউদ] 8. আবু দাউদ ও নাসায়ী শরীফে হযরত হারিছ ইবনে বিলাল (রা.) বর্ণিত হাদীসে আছে, তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেছেন, তিনি [বিলাল] বলেন, আমি রাসূল হুই -কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ £5531 ‘ওমরা পর্যন্ত হজ ভঙ্গ করা’ এটা আমাদের জন্যেই নির্দিষ্ট না সাধারণ মানুষের জন্যেও অবধারিত? রাসূল ::8 বললেন, বরং আমাদের জন্যে সুনিদিষ্ট । রাবী হারিছ সম্পর্কে যদিও ইমাম আহমদ (র.) আপত্তি করেছেন; কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানী (র.) বলেছেন, হারিছ একজন ছিকাহ তাবেয়ী ছিলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।