Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

কিতাকুল মানাসিক ৩১ ক, হযরত আয়েশা (রা.) বলেছেন, আমরা ইহরাম বাধার পূর্বে আমাদের মুখমন্ুলে সুগন্ধি মেশক মাখতাম ।! অতঃপর আমরা তার সিক্ত রসসহই ইহরাম বাধতাম, তা আমাদের মুখমণ্ডলে আর্দুতা ছড়াত । তখন আমরা নবী করীম £533 -এর সাথেই থাকতাম । তিনি আমাদেরকে নিষেধ করতেন না৷ প্‌আবু দাউ্টদ ও ইবনে আবু শায়বা! এ হাদীস ইহরামের পরেও সুগন্ধি বর্তমান থাকার বৈধতার পক্ষে প্রমাণ । খ. এছাড়া ইহরাম বাধার পরে সুগন্ধি লাগানো নিষিদ্ধ । তবে সুগন্ধি অবশিষ্ট থাকাটা সুগন্ধি লাগানো নয় ৷ সুতরাং তা নিষিদ্ধ হবেনা। গ. সাঈদ ইৰনে মানসূর (র.) সহীহ সনদে হযরত আয়েশা (রা.) হতে বর্ণনা করেন, হযরত আয়েশা (রা.) বলেছেন- আমার পিতা যখন ইহরাম বাধতেন তখন আমি তার ইহরামের জন্যে মেশকের সুগন্ধি লাগিয়ে দিতাম ৷ বিপরীত মত পোষণকারীদের দলিলের জবাব : প্রথমোক্ত দলের জবাবে বলা হয়েছে- ১. তারা হযরত ইয়া'লা ইবনে উমাইয়ার যে হাদীস নিয়েছেন তাতে ধোয়ার জন্যে এ কারণে নির্দেশ দিয়েছেন যে, এ সুগন্ধিতে জা ফরান ছিল, যা পুরুষদের জন্য নিষিদ্ধ । ইমাম আহমাদ (র.) তার মুসনাদে জা'ফরানের কথা স্পষ্টভাবে বলেছেন । ২. অথবা, হযরত ইয়া'লা বর্ণিত হাদীস রহিত হয়ে গেছে। কারণ তা ছিল মাকামে জি'রানার ঘটনা । হাদীসে স্পষ্টভাবে মাকামে জি'রানার কথা বলা হয়েছে । এটা অষ্টম হিজরির ব্যাপার । আর হযরত আয়েশা (রা.) রাসূল ££%5 -কে যে সুগন্ধি লাগিয়েছিলেন, তা বিদায় হজকালে দশম হিজরির ঘটনা ৷ সুতরাং হযরত আয়েশা (রা.)-এর হাদীস দ্বারা ইয়া'লা ইবনে উমাইয়ার হাদীস রহিত হয়ে গেছে। অতএব এটা দ্বারা দলিল গ্রহণ বিশ্দ্ধ হবে না। মুহরিম ব্যক্তির ভুলবশত সুগন্ধি লাগালে তার হুকুম : ১. ইমাম শাফেয়ী (র.) বলেন, ভুলবশত কিংবা অজ্ঞাত কারণে কোনো মুহরিম খোশবু গায়ে লাগালে এবং সাথে সাথে ধুয়ে ফেললে কাফফারা আদায় করতে হবে না৷ ২. ইমাম মালেক (র.)-ও বলেন, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে কাফফারা লাগবে না । কেননা, নবী করীম সুব্রই উক্ত বেদুঈনকে শুধু খোশবুটি ধুয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন, কাফফারা আদায় করার কথা বলেননি ৷ কেননা, সে না জানার কারণে এ কাজ করেছিল ৩. কিন্তু ইমাম আবূ হানীফা ও আহমদ (র.) বলেন, যে কোনো অবস্থাতেই মুহরিম খোশবু লাগালে কাফফারা আদায় করতে হবে । এ ব্যাপারে অজ্ঞতা খ্রহণযোগ্য নয় । তবে ভুলের বা অজ্ঞতার কারণে গুনাহ হবে না। আর উক্ত বেদুঈনকে কাফফারা আদায়ের কথা না বলার কারণ হলো তখনো এ বিধান বা প্রত্যাদেশ নাজিল হয়নি৷ “অজ্ঞতার কারণে কাজ্ঞটি সংঘটিত হয়েছিল বিধায় কাফফারার নির্দেশ দেওয়া হয়নি” এমন কথা বলা ঠিক হবে না। তওয়াফের অর্থ ও তার সংখ্যা : $15 শব্দটি বাবে 7.45 -এর মাসদার । আভিধানিক অর্থ হলো-ঘুরা বা প্রদক্ষিণ করা৷ শয়িয়তের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে বায়তুল্লাহ শরীফ প্রদক্ষিণ করাকে তওয়াফ বলা হয়। হাজরে আসওয়াদ স্থাপিত কোণ হতে শুরু করে বায়তুল্লাহর চতুল্পার্শ্ব একবার ঘুরে আসাকে এক ‘শওত' বা চক্কর বলা হয়। এরূপ সাত চক্করে হয় এক তওয়াফ । একজন হজ সম্পাদনকারীকে এভাবে তিনবার তওয়াফ করতে হয়। তওয়াফের সংখ্যা মোট ৩টি- ক. বায়তুল্লাহ শরীফে পৌছার সাথে সাথে তওয়াফ করা । এ প্রকার তওয়াফকে তওয়াফুল কুদূম (১4401 51,5) বলা হয়। এটা বহিরাগতদের জন্যে সুন্নত । 4 খ. জিলহজের ১০ বা ১১ তারিখ অথবা ১২ ত্যরিখ সূর্যাস্তের পূর্বে তওয়াফ করা৷ এ প্রকার তওয়াফকে তওয়াফুল ইযাফা বা তাওয়াফুয যিয়ারত (1491 5৮ 15531 55) বলা হয়। এটা ফরজ । গ. মক্কা হতে বিদায়কালে তওয়াফ করতে হয়। একে তওয়াফুস সদর বা তওয়াফুল বিদা' (DIGESTED) বলা হয় এটা বহিরাগতদের জন্যে ওয়াজিব, মক্কাবাসীদের জন্যে নয় । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।