Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্লিষ্ট আলোচনা 380010, -এর ব্যাখ্যা : হাদীসের এ অংশের অর্থ হলো, কিছু বিষয় রয়েছে, যার হালাল হওয়ার মর্মার্থ সুস্পষ্ট । যেমন- পানাহার, বিবাহ-শাদি, সদুপদেশ ইত্যাদি । আবার কিছু জিনিস এমন রয়েছে, যার হারাম হওয়াটা সুস্পষ্ট । যেমন- মদ শুকরের মাংস, মৃত প্রাণী, জেনা-ব্যভিচার, সুদ-ঘুষ, গিবত-শেকায়েত, পরনারীর প্রতি দৃষ্টিপাত ইত্যাদি । আবার কিছু জিনিস এমন রয়েছে, যার মর্মার্থ উদ্‌ঘাটন করা এবং হালাল-হারাম নির্ণয় করা দুঞ্চর হয়ে পড়ে । সকলের পক্ষে এর রহস্য উদ্ঘাটন সম্ভবপর হয় না৷ তবে মুষ্টিমেয় ওলামায়ে কেরাম ইজতেহাদের মাধ্যমে সে ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হতে পারেন। সন্দেহপূর্ণ বস্তু সম্পর্কে বিভিন্ন মাযহাবের মতামত : সন্দেহপূর্ণ জিনিস সম্পর্কে তিনটি মতামত রয়েছে- ১. এ রকম জিনিসকে হালালও মনে করবে না, আবার হারামও মনে করবে না; বরং এর ব্যবহার হতে বিরত থাকাই শ্রেয় । ২. এটাকে হারাম মনে করবে৷ ৩. এটাকে মুবাহ মনে করবে । উদাহরণস্বরূপ এক ব্যক্তির নিকট কিছু টাকা রয়েছে, যার কিছু টাকা হালাল ও কিছু টাকা হারাম । এমতাবস্থায় সমুদয় টাকাই তার জন্য সন্দেহপূর্ণ হয়ে গেল ৷ সুতরাং সেই সমুদয় টাকা ব্যবহার না করাই তার জন্য উত্তম। দৃষ্টান্ত : হুজুর £££ সন্দেহপূর্ণ জিনিস থেকে বাঁচার একটি দৃষ্টান্ত দিয়েছেন যে, প্রত্যেক বাদশাহদের একটি চারণভূমি বা নিষিদ্ধ এলাকা থাকে ৷ রাখালের উচিত হলো তার ছাগপালকে এঁ নিষিদ্ধ এলাকা থেকে দূরে রাখা । কেননা, তার নিকটবর্তী এলাকায় ছাগল চরাতে গেলে সেই নিষিদ্ধ এলাকায় প্রবেশের সমূহ সম্ভাবনা রয়েছে । যার ফলে সে-ই দোষী সাব্যস্ত হবে। তদ্রপভাবে আল্লাহ তা'আলারও একটি নিষিদ্ধ এলাকা রয়েছে, আর তা হলো হারাম বস্তু । সুতরাং এ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করবে না । অর্থাৎ হারাম বস্তু ভক্ষণ করবে না। আর এর উপায় হলো সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকা৷ কেননা সন্দেহপূর্ণ জিনিসে নিপতিত হলে হারামে নিপতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ প্রসঙ্গে শায়খ আলী মুত্তাকী (র.) 'জরুরি, মুবাহ, মাকরূহ, হারাম, কুফ্র' এ পাঁচটি স্তর নির্ণয় করে বলেছেন, মানুষ অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক জীবনের সকল দিকের প্রয়োজন মেটানোর পরিমাণ জীবনযাপনে তুষ্ট থাকে, যার দ্বারা তার অস্তিত্ব ও সম্মান বজায় থাকতে পারবে। কিন্তু যখনই সে এ পরিমাণকে অতিক্রম করার চেষ্টা করবে, তখনই সে মুবাহ এর মধ্যে প্রবেশ করবে । আর মুবাহ এর উপর তুষ্ট না থেকে সামনে অতিক্রম করলে সে মাকরূহ এর সীমায় প্রবেশ করবে । এমনকি লোভ-লালসা তাকে মাকরূহের গণ্ডি থেকে বের করে হারামের সীমানায় প্রবেশ করিয়ে দেবে, যার ফলশ্রুতিতে তার পরবর্তী পদক্ষেপ কুফরির সীমায় পৌঁছে যায়। | dy se 50 নবীজীর বাণী- LSB -এর ব্যাখ্যা : সবশেষে নবী করীম হই আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে বলেছেন- মানবদেহে একটি মাংসপিও্ রয়েছে, যার নাম হলো কল্ব বা অস্তর ৷ যা মানবদেহের বাদশাতুল্য, আর অন্য সকল অঙ্গপ্রত্যঙ্গ হলো প্রজাতুল্য । যদি সেই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায় অর্থাৎ বিভিন্ন পাপের দরুন নষ্ট হয়ে পড়ে, তখন এর প্রভাবে সমস্ত অঙ্গপ্রত্াগই নষ্ট হয়ে যাবে। আর যদি তা ঠিক থাকে, ভালো থাকে, তাহলে সমস্ত অঙগপ্রত্যঙ্গও ভালো থাকবে । সুতরাং অন্তরকে শুদ্ধ করা, গুনাহমুক্ত রাখা এবং আল্লাহ ও রাসূলের ভালোবাসা দ্বারা সজীব রাখা সকলের জন্যই অপরিহার্য । ৬421 ০ ১55 এ হাদীসের বৈশিষ্ট্য] : এ হাদীসের মর্যাদা ও বৈশিষ্ট্য সম্পর্কে সকল ওলামায়ে কেরাম একমত ৷ তারা বলেছেন- যে তিনটি হাদীস ইসলামের কেন্দ্রবিন্দু তন্মধ্যে এটি একটি । অন্য দুটি হলো- ১৫০৮ ১০০ ঠেঁ এবং 2 ERIS |. 9১,2" কেননা এলো ইসলামের অভ গুণ বিষয়াবলি সপধর্বে ্লোকপত বর হয! শব্দ-বিশ্লেষণ : ১51 এটি একবচন, বহুবচনে Hi অর্থ- রাখাল । ৩-1: সংরক্ষিত স্থান, নিষিদ্ধ এলাকা । এমন চারণভূমি, যাতে অন্যের বিচরণের অনুমতি থাকে না। £9: সীগাহ $54 ১5 বহছ 5১,০ ০% 045 ৩% বাবে £55 মাসদার (579 অর্থ- বিচরণ করা। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।