হারামের বাইরে হত্যা করে হারামে প্রবেশ করলে এর ‘হদ' কার্যকরী করা সম্পর্কে মতভেদ : ইবনে জাওযী (র.) বলেন, এ ব্যাপারে ইমামগণ এঁকমত্য যে, কেউ হারামের মধ্যেই কাউকে হত্যা করলে হারামের মধ্যে তার হত্যার শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরী করা জায়েজ হবে । তবে যদি কেউ হারামের বাইরে কাউকে হত্যা করে হারামে প্রবেশ করে আশ্রয় গ্রহণ করে এ অবস্থায় ইমামগণের মতভেদ রয়েছে- ইমাম মালেক ও শাফেয়ী (র.) বর্ণনা করেছেন যে, হারামে 'হদ' কার্যকরী করা সাধারণত জায়েজ, চাই সে হারামে হত্যা করুক বা হারামের বাইরে হিলে হত্যা করে হারামে প্রবেশ করুক ৷ সকল অবস্থায় হারামে 'হদ’ কার্যকরী করা যাবে। হারামে হত্যার শাস্তি হারামে প্রদান করা তো ইমামগণের এঁকমত্যেই জায়েজ! কিন্তু হারামের বাইরে হিল্পলে হত্যা করার পর হারামে প্রবেশ করা সত্ত্বেও হদ জায়েজ হবে। এর অনুকূলে তারা হযরত আনাস (রা.)-এর হাদীসকে দলিল হিসেবে নিয়েছেন যাতে ইবনে খাতালকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আল্লামা তীবী (র.) বলেছেন যে, ইবনে খাতাল ইসলাম গ্রহণ রটনা করাচ্ছিল ৷ রাসূল 2233 কিসাস হিসেবে ইবনে খাতালকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ইমাম আবূ ইউসুফ (র.) বলেছেন, হারামের মধ্যে ‘হদ' কার্যকরী করা যাবে না, তবে হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.) যেভাবে কাজ করেছিলেন সেভাবে হারামে প্রবেশকারী হস্তাকে বিভিন্ন কৌশলে হারামের বাইরে বের হয়ে আসতে বাধ্য করতে হবে। ইমাম আযম (র.)-এর মতে, হিল্পে হত্যা করার পর যে ব্যক্তি হারামে প্রবেশ করেছে তার প্রতি হারামে ‘হদ' কার্যকরী করা যাবে না । যেমন হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 2% বলেছেন, এ শহরকে আল্লাহ তা'আলা সেদিন হতেই সন্মানিত করেছেন যেদিন আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন । এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তা'আলা কর্তৃক সম্মানিত করার কারণে সন্মানিত থাকবে -[বুখারী ও মুসলিম] ৷ বরং ইমাম আ'যম (র.) বলেন যে, যতক্ষণ পর্যন্ত সে নিজের খুশিতে হারামের বাইরে না আসবে তাকে হারামে হত্যা করা যাবে না। তবে তার সাথে বৈঠক ও কথাবার্তা বন্ধ করবে এবং নানাবিধ উপদেশ প্রদান করবে যাতে সে বের হয়ে আসে । যথা- ইবনে আবূ শায়বা হ্যরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেন, তিনি বলেছেন- যে ব্যক্তি ‘হদ' প্রয়োগযোগ্য কার্য করে হারামে প্রবেশ করেছে তার সাথে কেউ বসবে না, তাকে কেউ কিছু পৌঁছাবে না । অর্থাৎ আদান-প্রদান করবে না। তারা যে ইবনে খাতালের হত্যার ঘটনা ব্যক্ত করেছেন তার জবাব এই যে, তাকে কিসাস হিসেবে হত্যা করা হয়নি যাতে হারামে ‘হদ' কার্যকরী করা জায়েজ বলে প্রমাণিত হবে; বরং সে ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়েছিল এজন্যে তাকে হত্যা করা হয়েছে। যেহেতু কিসাসের শর্তাবলি যেমন- তলব করা, অভিযোগ পেশ ও সাক্ষ্য গহণ ইত্যাদি অনুপস্থিত তাই এতে বুঝা যায় যে, কিসাসের ভিত্তিতে তাকে হত্যা করা হয়নি। অথবা, জবাব এই যে, যদি হত্যা কিসাস হিসেবেও হয় তবে এঁ সময়টি রাসূল ££ -এর জন্যে বিশেষ সময় ছিল, যে সময়টি ই স্বয়ং বলেছেন, আমার জন্যে দিনের মঙ্ধায় প্রবেশকারীর ইহরাম শর্ত কিনা? ইমাম শাফেয়ী (র.) বলেন, হজ কিংবা ওমরার নিয়ত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মক্ধায় প্রবেশ তথা শ্ীকাত অতিক্রম করতে ইহরাম বাধা শর্ত নয়। যেমন অত্র হাদীসে উল্লেখ রয়েছে- নবী করীম £5 শিরস্তাণ পরিহিত অবস্থায় প্রবেশ করেছেন। অথচ ইহরামে মাথা খোলা রাখা শর্ত । আর তিনি এ অবস্থায় এ কারণেই প্রবেশ করেছিলেন যে, তখন তার প্রবেশ হজ কিংবা ওমরার উদ্দেশ্যে ছিল না; বরং মন্ধা জয় করাই ছিল উদ্দেশ্য ৷ * ইমাম আবু হানীফ! (র.) বলেন, অপর অন্যান্য হাদীসের ভাষ্যে দেখা যায় মক্কায় প্রবেশ করতে ইহরাম বাধা শর্ত। তবে মক্কা বিজয়ের সময়ের ব্যাপারটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের ৷ যেমন, তিনি স্বয়ং বলেছেন- মক্কার 'হুরমত’ এক দিনের কিছু সময়ের জন্য আমার উপর হতে তুলে নেওয়া হয়েছে পরে আবার তার হুরমত পূর্ববৎ বহাল করা হয়েছে, যা কিয়ামত পর্যন্ত অবিকল অবস্থায় থাকবে । সুতরাং মক্কা বিজয় সময়ের অবস্থা দ্বারা দলিল গ্রহণ করা ঠিক হবে না। ইবনে খাতালের পরিচয় : ইবনে খাতালের পরিচয় তেমন একটা জানা যায় না । তবে সে ছিল একজন কবি, ইসলাম গ্রহণ করে পরে সে মুরতাদ হয়ে গিয়েছিল এবং ইসলাম ও রাসূলুল্লাহর দুর্নাম ও কুৎসা সংবলিত কবিতা রচনা করেছিল । এছাড়া তার সম্পর্কে এ কথাটিও আছে যে, সে ইসলাম গ্রহণ করার পর এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছিল । এ দু কারণে সে হিসেবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।