সংশ্লিষ্ট আলোচনা £57. -এর ব্যাখ্যা : হাদীসটির বাহ্যিক অর্থে বুঝা যায় যে. কোনো অমুহরিম বাযক্তি মুহরিমের উদ্দেশ্যে শিকার করলে তার গোশত খাওয়া মুহরিমের জন্যে হালাল নয় । অথচ পূর্বে হযরত আবু কাতাদা (রা.)-এর হাদীসে বর্ণিত হয়েছে যে, এমন শিকারের গোশত মুহরিম খেতে পারবে। এর উত্তরে হানাফীগণ বলেন, ১4, -এর অন্তর্নিহিত অর্থ হলো, মূহরিমের নির্দেশে অথবা ইঙ্গিত-ইশারায় যে জন্তু শিকার করা হয় তাকেই তোমাদের জন্য শিকার করা বলা হয়ে থাকে । অন্যথায় কোনে ব্যক্তি নিজের ইচ্ছামতো শিকার করে অন্যকে এর কিছু গোশ্ত হাদিয়া দিলে ‘তোমাদের জন্যে শিকার করা হয়েছে _ বলা যায় না । তাই হিদায়া গ্রন্থকার বলেছেন, এখানে 5 -এর লাম মালিকানা প্রকাশের অর্থে ব্যবহৃত হয়েছে এবং ইসতিছনা বা $3, -এর অর্থে ব্যবহৃত হয়েছে। ) a 24/2 ০৭ we i, ২৫৮২. অনুবাদ : হযৱত আবু হুরায়র রা.) 2). (5) ff YOAY * চত 2০% আতা টিত ক সী ক্ৰীদ ভক হতে বণনা করেন থে, নবী করীম ll) ০০৮ lal S হ্রহুঃ বলেছেন, টিডিড সমুদ্রের শিকারের অন্তর্গত ! Gil 2s আবু দাউদ ও তিরমিযী] sen Ted NET LLL re DE সংশ্লিষ্ট আলোচনা *ফাতহুল ওয়াদুদ’ গ্রন্থে লিখিত হয়েছে যে, টিডিড মাছ হতে জন্ম লাভ করে। কেউ কেউ বলেছেন, মাছ যখন নাক ঝাড়ে তখন একপ্রকার সুক্ষ্ম কীট নাক হতে বের হয় এবং সমুদ্রের ঢেউয়ের সাথে তা তীরে নিক্ষিপ্ত হয় এ কীটগুলো স্থলভাগ হতে খাদ্য গ্রহণ করে বড় হয় এবং স্থলেই বাস করে। এজন্য অধিকাংশের মতে টিডিড স্থলজ প্রাণী । কাজেই এটাকে হত্যা করা যায় না হত্যা করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে। এটা হযরত ওমর (রা.), হযরত ইবনে আব্বাস (রা.), ইমাম আ'যম, ইমাম মালেক, ইমাম শাফেয়ী, আতা (র.) প্রমুখেরও মাযহাব ৷ কিছু সংখ্যকের মতে, হাদীসের অর্থ হচ্ছে সমুদ্রের জীব শিকার যেরূপ মুহরিমের জন্যে জায়েজ, সেরূপ টিডিড শিকারও জায়েজ এর অর্থ এই নয় যে, এটা সামুদ্রিক জীব। মুহরিমের টিডিড হত্যা সম্পর্কে ইমামগণের মতভেদ : হযরত আবৃ সাঈদ খুদরী, কা'ব আহবার ও উরওয়াহ্ ইবনে যুবাইর (রা.)-এর মতে, মুহরিম টিডিড মারতে পারে, এজন্যে তাকে কোনো 'দম' বা ক্ষতিপূরণ দিতে হবে না । তাঁদের মতের অনুকূলে নিম্নলিখিত হযরত আবূ হুরায়রা (রা.) বর্ণিত হাদীস রয়েছে- টিডিড সামুদ্রিক শিকার, সকল সামুদ্রিক শিকারই মুহরিমের জন্যে হালাল । কেননা, আল্লাহ তা'আলা বলৈছেন, তোমাদের (মুহরিমদের] জন্যে সমুদ্রের শিকার হালাল করা হলো । সুতরাং টিডিডও মুহরিমের জন্যে হালাল হবে। আল্লামা আইনী (র.) বলেছেন, সঠিক কথা এই যে, টিডিড স্থলজ শিকার । অনুরূপভাবে আল্লামা দারিমী (র.) স্বীয় গ্রন্থ 'হায়াতুল হায়ওয়ানে’ লিখেছেন, 'টিডিড স্থলজ প্রাণী, জলজ নয়'। ইমাম আবূ হানীফা, মালেক, শাফেয়ী (র.), হযরত ওমর, ইবনে আব্বাস (রা.) প্রমুখের মতে টিডিড স্থলজ প্রাণী। সুতরাং তা মারলে ‘দম’ আদায় করতে হবে। একবার হযরত কা'ব আহবার ইহরাম অবস্থায় দুটি টিডিড ভুলবশত ধরেছিলেন। পরে ইহরামের কথা স্মরণ হলে তাদেরকে ছেড়ে দিলেন এবং কাফফারায় দুটি দিরহাম আদায় করে দিয়েছেন । হযরত ওমর (রা.)-কে ঘটনাটি অবগত করলে তিনি বললেন, তুমি উত্তম কাজই করেছ। এ ঘটনা হতে বুঝা যায়, হযরত ওমর (রা.)ও ক্ষতিপূরণ আদায় করাকে আবশ্যক মনে করেছেন । আর হযরত ওমরের এ উক্তিটি বহু সাহাবীর সশ্মুখে হয়েছিল বিধায় একে ইজমাও বলা চলে। প্রতিপক্ষের দলিলের জবাব : প্রথমোক্ত দল হযরত আবূ হুরায়রা (রা.)-এর হাদীস দলিল হিসেবে গ্রহণ করেছেন, এর জবাবে বলা হয়েছে যে, এ হাদীসে আবূ মাহযাম রাবী য'ঈফ ৷ শো'বা প্রমুখ এবং জারাহ্ ও তা‘দীলের ইমামগণ একে য'ঈফ বলে আখ্যায়িত করেছেন । আবু দাউদ হাম্মাদ মাইমূন হতে, মাইমূন আবূ রাফে' হতে, আবৃ রাফে' হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণনা করছেন। এ হাদীস সম্পর্কে আইনী (র.) বলেছেন, এটা সন্দেহজনক ব্যাপার । কেননা, কোনো কোনো হাদীসে এটাকে কা'বের উক্তি বলে বলা হয়েছে, অর্থাৎ আবূ রাফে' (রা.) হতে....... ৷ বায়হাকী প্রমুখও মাইমূনকে অজ্ঞাত পরিচয় রাবী বলে বর্ণনা করেছেন। তাহলে এ য'ঈফ হাদীসসমূহের মোকাবিলায় হযরত ওমর (রা.)-এর ক্ষতিপূরণ সংক্রান্ত উক্তি বেশি নির্ভরযোগ্য হবে । কারণ, তিনি সকল সাহাবীর সন্মুখেই ক্ষতিপূরণ আবশ্যক বলে ব্যক্ত করেছেন। | ইস. মেশকাতুল মাসাবীহ ৪খ [বাংলা] ৯ (খ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।