ইমাম নববী (র.) বলেন, $১৮ শব্দটি > হরফ যের ও যবর দিয়ে উভয়ভাবে রয়েছে৷ তবে যের দ্বারাই বিশুদ্ধ । কেউ বলেছেন, যের দিয়ে $;> অর্থ হচ্ছে- লাশ বা মৃত ব্যক্তি । আর যবর দিয়ে $55 অর্থ হচ্ছে- এ খাট যার উপর লাশ রাখা হয়। কেউ এর বিপরীত বলেছেন। -[মেরকাত] কেউ বলেছেন, 5; শব্দের অর্থ হচ্ছে- লাশ, খাটসহ যারা জানাজাকে বিদায় জানায় তাদের এ জামাত । -[আল-মু‘জামুল ওয়াসীত] সর্বাবস্থায় এর বহুবচন হচ্ছে ;;€> যবর দিয়ে ৷ শব্দটির এসেছে ;:> থেকে, যার অর্থ হলো- ঢেকে দেওয়া । আর ৩) 79 অৰ্থ হচ্ছে- লাশ খাটে রেখেছে। তবে এ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে- রোগ ও মৃত্যু সম্পর্কে রোগীর করণীয় এবং সেক্ষেত্রে রোগীর আত্মীয়ঙ্কজসনসহ অন্যান্য মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য । যেমন- অসুস্থতার উপর ধৈর্য ধরা, কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যু কামনা না করা, সর্বদা আল্লাহর রহমতের আশাবাদী থাকা, রোগকে ক্ষমার একটি অসিলা মনে করা এবং ক্ষমা চাওয়া । এছাড়া এমন কোনো শব্দ ব্যবহার না করা যার দরুন মসিবত এসে চেপে বসে ৷ রোগের কারণে আল্লাহর শানে অসনস্তুষ্টিসকক কোনো কথা বলা থেকে বিরত থাকা । আর রোগীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দায়িত্ব হচ্ছে তার খোজখবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, সাধ্যানুযায়ী তার সেবাযত্ব করা । রোগ-বালাইয়ের ব্যাপারে এমন সব কথা বলা যার দ্বারা রোগী ভরসা পায়, নিরাশ না হয়। মৃত্যুকালে কালেমা তাইয়েবার তালকীনের মাধ্যমে ঈমানের সাথে মৃত্যুর ব্যাপারে তাকে সাহায্য করা । আজেবাজে কথা বলা থেকে নিজে বিরত থাকা এবং অপরকেও বিরত রাখা । পাড়া-প্রতিবেশী ও নিকটাত্মীয়-স্বজনের উপর আরো গুরুদায়িত্ব হচ্ছে, মৃত্যুর পর তাকে গোসল করানো, জানাজার নামাজের ব্যবস্থা করা, দাফন-কাফন শেষ হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা করা ইত্যাদি বিষয়াদি দিয়ে এ অধ্যায়ের বিভিন্ন বাবে হাদীস উল্লেখ করা হয়েছে। এছাড়া কবরের অবস্থা, রূহ ও শরীরের অবস্থা, নেককার হলে তার সঙ্গে কেমন আচরণ প্রদর্শিত হবে, বদকার হলে কেমন আচরণ প্রদর্শিত হবে? এসব বিষয়ের হাদীস এ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।