Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 3
/ ৬০৮
📝 লেখা 📖 পিডিএফ

পরিচ্ছেদ : যে আপন সদকা ফিরিয়ে নেয় না কাউকে কিছু দান করে পুনরায় তা ফেরত নেওয়া অত্যন্ত নিন্দনীয় কর্ম ৷ শরিয়তের বিধান ছাড়াও সামাজিক ও মানবিক দৃষ্টিতে এটা অত্যন্ত ঘৃণিত কর্ম ৷ হাদীসে এরূপ করাকে পাপ বলে আখ্যায়িত না করলেও একে হীন, নিচু ও জঘন্য মন্দ কর্ম হিসেবে আখ্যায়িত করেছে। বস্তুত দান করে তা ফেরত নেওয়া একটি লজ্জাজনক ব্যাপারও বটে আর তার থেকে এ দানকৃত বস্তু খরিদ করাও ঠিক নয়। কেননা, সে ব্যক্তি চক্ষু লজ্জায় পরে তা কম মূল্যেই বিক্রয় করে ফেলবে ৷ কাজেই কোনো অবস্থাতেই দানকৃত বস্তু ফেরত নেওয়া সমীচীন নয় । আলোচ্য অধ্যায়ে এ সম্পর্কীয় হাদীসসমূহ আনয়ন করা হয়েছে। SE i AL cre rote AAS SES dcever Gers cc dtd i 3 LS SE SC ERE IG BE SALI prs ESSENSE LE Es EP Iu o/ oo #097 ht I > CEE Ee re TEL odd $742 (a So) Ao £4 EE =: SYS EEO : প্রথম অনুচ্ছেদ ১৮৫৮. অনুবাদ : হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) হতে বর্ণিত তিনি বলেন, আমি কোনো ব্যক্তিকে আল্লাহর রাস্তায় জিহাদে ঘোড়ায় চড়িয়েছিলাম [অর্থাৎ ঘোড়া দান করেছিলাম] যার নিকট ঘোড়াটি ছিল সে তাকে [অযত্বে] নষ্ট করে ফেলল । আমি তাকে খরিদ করতে চাইলাম এবং : মনে মনে ভাবলাম যে, সে এটা সন্তা বিক্রি করবে। সে যা তা এক হযে প্রদান করে। কেননা, নিজের সদকা ফেরত গ্রহণকারী হলো এমন কুকুরের ন্যায়, যে নিজের বমি পুনরায় খায়৷ অপর এক বর্ণনায় আছে, তুমি তোমার সদকা ফিরিয়ে নিয়ো না । কেননা, যে আপন সদকা ফেরত নেয় সে যেন আপন বমি পুনরায় খায়। 4বুখারী ও মুসলিম| ংশ্লিষ্ট আলোচনা সদকার মাল পুনরায় ক্রয় করা সম্পর্কে ইমামগণের মতভেদ : সদকার সম্পদ পুনরায় খরিদ করা জায়েজ আছে কিনা? এ বিষয়ে আহলে জাওয়াহেরও 4 -এর ইমামগণের মাঝে মতভেদ রয়েছে যা নিম্নরূপ- lt MALY: আহলে যাওয়াহিরের মতে সদকাকৃত সম্পদ পুনঃ ক্রয় করা যাবে না । যদি খরিদ করা হয় তবে উক্ত ক্রয়-বিক্রয় বাতিল বলে গণ্য হবে৷ তাদের দলিল উপরোল্লিখিত হাদীস ৷ 2 441 453: ইয়াম আৰু হানীফা (র.), ইমাম মালেক (র.), ইমাম শাফেয়ী (র.) ও ওলামায়ে কেরামের মতে, সদকা করা মাল পুনরায় খরিদ করা জায়েজ আছে; তবে মাকরূহে তানযীহীর সাথে। বেচাকেনা হয়ে গেলে তা বাতিল হবে না৷ কেননা, এ কাজের মধ্যে যে অপ্রিয়তা রয়েছে তা বিষয়টির নিজস্ব দোষে নয়; বরং অন্যের কারণে । তা হলো- সদকা গ্রহীতা সদকাদাতার কাছে মাল বিক্রয় করতে সদকাদাতার বিগত অনুগ্রহের কথা স্মরণ করে তার কাছে কমদামে বিক্রয় করে থাকে। ফলে সদকাদাতা যতটা সন্তায় খরিদ করে ততটা পরিমাণই সে সদকাকৃত মাল ফেরত গ্রহণ করে। তথা চোখ লজ্জায় সদকাগ্রহীতা উচিত মূল্য হতে যে পরিমাণ কমে দাতাকে দিবে সে পরিমাণে দাতা আপন দান ফেরত গ্রহণকারী সাব্যস্ত হবে৷ এ জন্যেই এরূপ করা অপ্রিয় কাজ । নতুবা বেচাকেনা বাতিল হওয়ার মতো কোনো শর্ত এখানে পাওয়া যায় না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।