সংশ্লিষ্ট আলোচনা হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা.) ছিলেন একজন প্রবীণ ও প্রথম সারির সাহাবী ৷ তিনি রিক্ত ও উদ্বাস্তু অবস্থায় হিজরত করে মদীনায় গেলে, হুযুর :%%5 তাকে হযরত সা'দ ইবনে রাবী'-এর সাথে ভ্রাতৃত্ব বন্ধন করিয়ে দেন। সেখানে তিনি ব্যব করতে থাকেন । ফলে এক সময় তিনি বহু ধন-সম্পদ রেখে মৃত্যুবরণ করেন কথিত আছে, ওফাতের পর তার মালের হিসাব করে দেখা গেছে যে, এক চতুর্থাংশের মূল্য ছিল আশি হাজার দিনার সমতুল্য । একজন এত বড় সাহাবী এত অধিক পরিমাণ সম্পদ রেখে ইন্তেকাল করাটা মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাড়াল । সেই দিন উক্ত বিষয় নিয়ে খলিফা হযরত উসমান (রা.)-এর দরবারেও কথাবার্তা হয়েছিল । এমন সময় দুনিয়া ত্যাগী দরবেশ সাহাবী হযরত আবু যর গিফারী (রা.)-ও ছড়ি হাতে তথায় উপস্থিত হয়েছিলেন এবং কা'বকে উক্ত মস্তব্য করার কারণে প্রহার করেছিলেন। হযরত আবূ যর (রা.) কেন হযরত কা‘বকে প্রহার করলেন? এখানে প্রশ্ন হতে পারে যে, হযরত উসমান (রা.)-এর প্রশ্নের জবাবে হযত কা'ব (রা.) কিছু বলেছিলেন। অথচ হযরত আবূ যর (রা.) কিভাবে তাকে প্রহার করতে পারেন? তিনি প্রশ্বকারী ছিলেন না; বরং তিনি ছিলেন অনুমতিক্ৰমে প্রবেশকারী একজন শ্রোতা মাত্র । উপরস্তু একজন সাহাবীকে মারধর ও লাঞ্ছিত করা কতটুকু শালীনতার কাজ ছিল । তৃতীয়ত খলিফার দরবারে এ ধরনের কাজ করা কতটুকু শোভনীয় ছিল? মূল ব্যাপারটা হলো, হযরত আবূ যর (রা.) ছিলেন একজন দুনিয়াবিমুখ, সহায়-সম্বলহীন দরবেশ । তার চিন্তাধারাও ছিল ব্যতিক্ৰম ৷ সামান্য পরিমাণ সম্পদও নিজের কাছে ধরে রাখা ছিল তার স্বভাবের পরিপন্থি । তিনি সর্বদা আযীমতের উপর আমল করতেন সুতরাং তিনি বলতেন- সম্পদ যা হাতে আসে তা সাথে সাথেই দান-সদকা করে দিতে হবে । জমা করে রাখলেই তা + [কান্য]-এ পরিণত হবে। ,:$ সম্পর্কে কুরআন মাজীদে ভীতি প্রদর্শন করে বলা হয়েছে- “যারা আল্লাহর রাস্তায় দান-সদকা না করে সোনা-করুপা জমা করে কিয়ামতের দিন তা জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, পাজরে ও পিষ্ঠ দেশে দাগ দেওয়া হবে।” বস্তুত হযরত আবূ যর গিফারী (রা.)-এর মতে, মালের হক তথা ফরজ জাকাত আদায় করে থাকলেও তা ;,:$ [কানয]-এ পরিণত হবে এবং উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হবে। কাজেই যার কাছে দৈনিক প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তা সবই দান-সদকা করা আবশ্যক । অপরদিকে হযরত কা'বসহ অন্যান্য সাহাবীদের মতে যে মালের ফরজ জাকাত আদায় করা হয়, তা কুরআনে বর্ণিত {কান্য]-এর মধ্যে শামিল হবে না । কেননা, কুরআনে £১4: 7 [অর্থ- যারা তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না]-এর অর্থ হলো “যারা ফরজ জাকাত আদায় করে না।” আর হযরত উসমান (রা.)-এর কথার জবাবে হযরত কা'ব (রা.) যে নির্দ্বিধায় বলে ফেললেন “যদি তিনি [অর্থাৎ আবদুর রহমান] আল্লাহর হক আদায় করে মৃত্যুবরণ করেন তাহলে এতে ভয়ের কোনো কারণ নেই ।” আর আবু যর (রা.) কা‘বের এই ঢালাও মনস্তব্যকে কুরআন ও হাদীসের পরিপন্থি রায় বলে মনে করেছিলেন। যদিও প্রকৃতপক্ষে হযরত কা'ব (রা.) সঠিক উত্তর দিয়েছিলেন। তবে আবূ যরের চিন্তাধারা একদিকে যেমন ছিল স্বতন্ত্র- অপরদিকে তিনি ছিলেন অকুতোভয় ও স্পষ্টবাদী । ফলে জয্বার অবস্থায় আদবের জন্যে হযরত কা‘বকে লাঠি দিয়ে আঘাত করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে, হযরত আবু যর (রা.) নিজের স্বতন্ত্র নীতিতে অটল-অবিচল ছিলেন । ফলে হযরত মুয়াবিয়া (রা.)-এর সাথেও তার অনেক বিতর্ক হয়েছে। কথিত আছে যে, হযরত আবু যর গিফারী (রা.) শেষ বয়সে প্রায়ই জযবার হালে পৌঁছতেন। এ কারণেই তিনি শেষ দিকে ‘রাবযা’ নামক স্থানে স্বেচ্ছানির্বাসন গ্রহণ করেন। তথায় তিনি ইন্তেকাল করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।