ংশ্লিষ্ট আলোচনা নবী করীম সঃ এর ইন্তেকালের পর মুসলমানের একমত্যে হযরত আবূ বকর (রা.) ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন । এ সময় ইয়ামামার অধিবাসীগণ দলবদ্ধ হয়ে জাকাত দিতে অস্বীকার করল । ফলে তিনি তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করলেন । তখন হযরত ওমর (রা.) আপত্তি তুলে বললেন- আপনি এসব লোকের সাথে কিরূপে যুদ্ধ করবেন? অথচ নবী করীম £% বলেছেন- “আমাকে তখন পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা "লা-ইলাহা ইল্লাল্লাহু’ কালিমায়ে বিশ্বাসী হয়ে মুখে উচ্চরণ না করে। ফলে যে ব্যক্তি মুখে তা উচ্চারণ করল, তারা তাদের জান-মাল ইত্যাদি আমার নিকট হতে নিরাপদ করে নিল । কিন্তু ইসলামের দাবি যথাস্থানে বহাল থাকবে । অর্থাৎ, ইসলামের দাবি অনুসারে দণ্ডবিধি তার উপর কার্যকর করার প্রয়োজন হলে তা যথাবিহিত কার্যকর হবে। এরপরও যদি অন্তরে কুফরি গোপন রাখে, তবে তার হিসাব-নিকাশের দায়িত্ব আল্লাহর উপরে সোপর্দ, আমার উপরে নয়৷” উত্তরে খলিফা আবূ বকর (রা.) দৃঢ়তার সাথে বললেন- আমি আল্লাহর শপথ করে বলছি, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে অর্থাৎ নামাজকে ফরজ মনে করে এবং আদায়ও করে। আর জাকাতকে ফরজ মনে করে না এবং আদায়ও করে না, এমন সব লোকের বিরুদ্ধে আমি লড়াই করব । কারণ, জাকাত হলো মাল-সম্পদের হক, যা আদায় করা ফরজ । আমি আল্লাহর শপথ করে বলছি যদি তারা একটি বকরির বাচ্চা উসুল করতেও আমাকে বাধা দেয়, যা নবী করীম £এ% -এর জমানায় তারা প্রদান করত, আর এখন আমাকে প্রদান করতে অস্বীকার করে, আমি তার জন্যেও তাদের সাথে যুদ্ধ করব ৷ এভাবে উভয়ের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটির পর হযরত ওমর (রা.) বলে উঠলেন, এতক্ষণে আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে, আল্লাহ তা'আলা নিশ্চয় যুদ্ধের জন্যে আবু বকর (রা.)-এর বক্ষকে খুলে দিয়েছেন এবং আমি এটাও বুঝতে পারলাম যে, তিনি সঠিক সত্যপথের উপর রয়েছেন। AAD sr Alt ovr 22 0 3 ১০ ৰ, -এর ব্যাখ্যা : রাসূলের £2% ইন্তেকালের পর কতিপয় মুসলমান পুনরায় কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে ! মূলত আন্তরিক দিক থেকে আগে থেকেই তারা কাফের ছিল, যদিও বাহ্যিক দিক থেকে তাদেরকে মুসলমান মনে AL er হয়েছে। হাদীসে ০/0 5 74 52.4, বলে তাদেরকেই বুঝানো হয়েছে। কাযী আয়ায বলেন, রাসূলের £££ ইন্তেকালের পর যারা ইসলাম ত্যাগ করেছিল, তাদেরকেই ১ 4 2 2 বুঝানো হয়েছে তারা তিন শ্রেণীতে বিভক্ত ছিল । যেমন- ১, ৬5,4 : একদল সরাসরি ইসলাম ত্যাগ করে মূর্তি পুজা শুরু করেছিল। 257 or ২.১১০ ০5 : : একদল মিথ্যা নবুয়তের দাবিদার মুসায়লামা কাজ্জাব ও আসওয়াদ আনাসীর অনুসরণ করেছিল। REESE আরেকটি দল ছিল যারা ইসলামের উপরই আস্থাশীল কিন্তু জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল । তারা মনে করত, নবীর £2%5 যুগেই জাকাত ফরজ ছিল; এখন আর তা ফরজ নেই । তৃতীয় দলের লোক যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে জাকাত প্রদান করতে অস্বীকার করেছিল, কিন্তু কুফরিতে প্রত্যাবর্তন করেনি, হযরত আবূ বকর (রা.) তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে জাকাত দানে বাধ্য করেন। জাকাত অস্বীকারকারীদের সাথে আবূ বকর (রা.) কিভাবে যুদ্ধ করলেন : হযরত আবূ বকর (রা.) শুধুমাত্র জাকাত অস্বীকার করার কারণে তাদের সাথে কেন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নের জবাবে মুহাদ্দিসগণ বলেন- lip e ১. রাসূলের 3% বাণী- 4 75.3| রে" -এর ভিত্তিতে কালিমা, নামাজ, রোজা ও হজের সাথে জাকাতও ইসলামের অন্যতম ভির্ত্তি। এর কোনো একটিকে অস্বীকার করলে ঈমানদার দাবি করা যাবে না। মূলত তারা কাফের ছিল! আর কাফেরদের সাথে যুদ্ধ করা যায় । এ জন্যেই আবূ বকর (রা.) জাকাত অস্বীকারকারীদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন । ২. ইসলামি রাষ্ট্রের অন্যতম রাজস্ব আয়ের উৎস জাকাত বায়তুল মালে জমা না হলে ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে পড়বে । তাই আবূ বকর (রা.) জাকাত অস্বীকারকারীদের সাথে যুদ্ধে ঘোষণা দিয়ে তাদেরকে জাকাত প্রদানে বাধ্য করেন। ৩. জাকাত ও নামাজ উভয়ই ইসলামের রুকন । সালাত ও জাকাতের কথা একই সাথে কুরআনের বনু জায়গায় বলা হয়েছে। অতএব, উভয়ের বিধান এক ৷ সালাত অস্বীকার করলেও তাদের বিরুদ্ধে জিহাদ ওয়াজিব । যুদ্ধের ফলাফল : রাসূল ££ -এর ইন্তেকালের পর ইয়ামামার একদল লোক দলবদ্ধভাবে জাকাত দিতে অস্বীকার করে। হযরত আবূ বকর (রা.) মনে করলেন যে, ইসলামি সমাজের দেহ হতে এ ব্যাধি নির্মূল না করলে এটা সমাজের সারা দেহে ছড়িয়ে পড়বে ৷ তাই তিনি সময়োচিত পদক্ষেপ গ্রহণ করলেন এবং তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে জাকাত দিতে বাধ্য করলেন নতুবা লোক একের পর এক ইসলামের সমস্ত রোকনকেই অস্বীকার করত এবং সূতিকাগারেই ইসলামের বিনাশ হতো । এটি যুগ যুগ ধরে মুসলমানদের মাইলফলক হিসেবে দিক নির্দেশনা দিয়ে যাবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।