Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 3
/ ৬০৮
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্লিষ্ট আলোচনা দু'টি হাদীসের মধ্যে দ্বন্থ ও তার সমাধান : আলোচ্য হাদীস দ্বারা বুঝা যায় যে, জাকাত আদায়কারী কর্মচারীর হাদিয়া হণ করাকে মহানবী ২% খুবই অপছন্দ করেছেন এবং তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন । অথচ অন্য এক হাদীসে হাদিয়া আদান-প্রদান করাকে উৎসাহিত করেছেল। যেমন- বলেছেন, তোমরা পরস্পর হাদিয়া আদান-প্রদান কর । এতে পরস্পর ভালবাসা ও হচদ্যতা বৃদ্ধি পাবে। এর সমাধানে বলা হয় যে, জাকাত উসুলকারী কর্মচারীকে যা দেওয়া হয়েছে তা প্রকৃতপক্ষে হাদিয়া ছিল না। কেননা, এর অভ্যন্তরে ব্যক্তিস্বার্থ নিহিত রয়েছে ফলে তা ঘুষ ছিল । যদিও একে হাদিয়া বলে নামকরণ করা হয়েছে । গভীরভাবে যাচাই করলে দেখা যাবে, যেখানে ‘ঘুষ’ আদান-প্রদান করা হয় সেখানে ভালবাসার স্থুলে ঘৃণা-বিদ্বেষই প্রকাশ পায়। স্বার্থ উদ্ধার হয়ে গেলে পরে পরস্পরের মধ্যে শত্রুতা দেখা দেয়। আর হাদীস- 15% 13343 এটা উত্তরোত্তর স্নেহ ও ভালবাসাকে বৃদ্ধি করে । এতে দুনিয়াবী কোনো স্বার্থ জড়িত থাকে না । সুতরাং হাদিয়া প্রদান করা উত্তম নীতি । এ হিসেবে নিরপেক্ষভাবে চিন্তা করলে দেখা যায় যে ঘুষ ও হাদিয়া তথা উপঢৌকন ও উৎকোচ গ্রহণ দু'টি পৃথক পৃথক জিনিস । কর্মচারীর পক্ষে উপঢৌকন গ্রহণ করা বৈধ কিনা? সরকারি কর্মচারীদের পক্ষে সরকারি চাকরিরত অবস্থায় কোনো প্রকার হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করা বৈধ নয়। আলোচ্য হাদীসটি এর জ্বলন্ত প্রমাণ । তদুপরি হযরত ওমর (রা.) বাহরাইনে নিযুক্ত জাকাত আদায়ের কর্মচারী হযরত আবু হুরায়রা (রা.)-এর প্রাপ্য উপঢৌকন বায়তুল মালে জমা করেছিলেন । উপঢৌকন গ্রহণ করা বৈধ হলে হযরত ওমর (রা.) এরূপ করতেন না । তবে হাদিয়াদাতা যদি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় কিংবা তাদের পরস্পরের মধ্যে হাদিয়া আদান-প্রদানের পূর্ব হতে নিয়ম-রেওয়াজ থাকে, এমতাবস্থায় হাদিয়া দেওয়া বা গ্রহণ করা বৈধ । কেননা, তখন এ ধারণা হবে না যে, এর পেছনে দুনিয়াবী কোনো স্বার্থ নিহিত রয়েছে। তবে সরকারি কর্মচারী যদি এ কথা বুঝতে পারে যে, এটাকে তার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে তখন তা গ্রহণ করা বৈধ হবে না । মূল কথা, ব্যক্তি নিজেই ভালভাবে অনুধাবন করতে পারে যে, তার উপঢৌকনের পেছনে উদ্দেশ্য কি? কিন্তু বর্তমান সমাজের উৎকোচ বা ঘুষ বলতে কোনো বস্তু আর অবৈধ রাখা হয়নি এবং নাম পরিবর্তন করে এটাকে বখশিশ নামে রূপান্তর করা হয়েছে। যেমন- 'সুদ'- -কে বলা হয় ইন্টারেস্ট । “‘মদ-শরাবকে’ বলা হয় ব্রাণ্তী, মৃতসঞ্জীবনী ইত্যাদি ৷ মহান আল্লাহ বলেন- 59 $1০78 55 531 ৩ সুতরাং RO RT TR বরং হারাম । ইমাম খাতাবীর উজ ৩ ৭০ 42 41 34% 4 {9১ -এৰ ব্যাখ্যা : অর্থাৎ হারামের মাধ্যমও হারাম এবং ওয়াজিবের মাধ্যমও ওয়াজিব ৷ তার এই নীতিকথা উল্লিখিত হাদীসের বাক্য- EHD etl HEE OSE LE SE {5 ১4 দ্বারা প্রমাণ হয় যে, যে বস্তু কোনো নিধিদ্ধ বস্তুর মাধ্যমে হয় তাও নিষিদ্ধ । অর্থাৎ সে যদি মা-বাবার ঘরে থাকে, EP EO ET EES OE EET I যে হাদিয়া তার কাছে এসেছে তা বৈধ হতে পারে না। দ্বিতীয় সূত্র হলো- অনেকগুলো চুক্তি তথা আক্‌দের অভ্যন্তরে যে উদ্দেশ্য ও শর্তাবলি থাকে, সেখানে লক্ষ্য রাখতে হবে যে, এর বিধান ব্যক্তিগত অবস্থায় অর্থাৎ শর্তাবলি না থাকা অবস্থায়ও সে বিধান প্রয়োগ হয় কিনা, যা সমষ্টিগতভাবে হয়ে থাকে। মোটকথা, পৃথক ও সমষ্টি উভয় অবস্থায় বিধান একইরূপ হলে শর্তাবলি অবৈধ হবে না । কিন্তু একইরূপ না হলে তা অবৈধ হবে। হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য : হাদিয়া ও ঘুষের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে যা নিম্নর্ূপ- ১; কোনো স্বার্থ উদ্ধার বা বিনিময় পাওয়ার শর্তে কাউকে কিছু প্রদান করা হলে তাকে ১১) বা ঘুষ বলা হয় আর কোনো বস্তু বিনিময় পাওয়া ব্যতিরেকে নিছক মহব্বত ও ভালবাসার তাগিদে প্রদান করা হলে তাকে :£,5 বলে । ২. হাদিয়া সাধারণত ছোট বড়কে প্রদান করে পক্ষান্তরে ঘুষ ছোট বড় কোনো তারতম্য নেই । ৩. ঘুষের ফলে পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পায় পক্ষান্তরে হাদিয়ার মাধ্যমে পরস্পরের ম্যে ভালবাসা সৃষ্টি হয়। 8. হাদিয়া উভয় দিক হতে পারে আর ঘুষ একদিক থেকে হয়। ৫. হাদিয়া জায়েজ ও বৈধ আর ঘুষ হারাম ও অবৈধ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।