Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 3
/ ৬০৮
📝 লেখা 📖 পিডিএফ

জাকাত আদায়ে সরকারের উদাসীনতা দেখলে তখন লোকদের দায়িত্ব : তরকায় যতি ভারত ত বলার দারিত পালন না করে, কিংবা সরকার যদি ইসলামি বিধান অনুসরণ না করে চলে তথা জাকাত আদায় ও বন্টনের সুষ্ঠু ব্যবস্থা কার্যকর না করে, কিংবা সরকার যদি ধর্ম নিরপেক্ষবাদী বা ইসলামবিমুখ হয়, জাকাত আদায় না করে নিজের খেয়ালখুশি মতে রাজস্ব কর ধার্যকরণের উপরই নির্ভরশীল হয়, তখন একজন ঈমানদার মুসলমানের কর্তব্য আল্লাহর বিধান মোতাবেক তা যথাস্থানে ব্যয় করা । অমুসলিম শাসক জনকল্যাণমূলক কাজের জন্যে ‘কর’ হিসেবে যা নিয়ে যায় তা দ্বারা জাকাত আদায় হবে না। সুতরাং একজন মুসলমানের কর্তব্য হবে আল্লাহর বিধান মোতাবেক জাকাত আদায় করে দেওয়া এবং শরিয়তের বর্ণিত খাতসমূহে তা ব্যয় করা । যদি স্বাভাবিকভাবে নিজের সমাজে জাকাত ব্যয় করার মতো কোনো গরিব-মিসকিন বা অন্য কোনো ‘খাত’ না পাওয়া যায় তখন দূরে অন্য কোনো স্থানে প্রদান করবে যেখানে এর ‘খাত’ পাওয়া যায়৷ অন্যথা ইসলাম প্রচার, ইসলামি কেন্ত প্রতিষ্ঠা করা, ইসলামি আন্দোলনে সাহায্য করা ইত্যাদি খাতে ব্যয় করবে৷ যদি নিজ দেশে এসব কোনো খাতে ব্যয় করা সম্ভবপর না হয় তখন অন্য এমন কোনো দেশে পাঠিয়ে দিবে যেখানে এর যথার্থ খাতে ব্যয় করা সম্ভব হয়। ইসলামি সরকারের মুখ্য আয়-ব্যয়ের খাত : ইসলামি সরকারের আয়ের খাত শুধু জাকাতই নয়। এর আয়ের খাত প্রধানত চারটি ৷ সংক্ষেপে তা আলোচনা করা হলো- ক. খুমুসের খাত : খুমুস অর্থ এক-পঞ্চমাংশ । এখানে গনিমত বা যুদ্ধলব্ধ মালের খুমুস ( ঠ ), জমিনে প্রাপ্ত গুপ্তধনের খুমুস, খনিজ দ্রব্যের খুমুস এবং শত্রুর পরিত্যক্ত সম্পত্তি জমা হবে। ব্যায়ের খাতসমূহ : ১. আল্লাহর রাসূল £2: ২. রাসূল হুই -এর আত্মীয়বর্গ, ৩. এতিম, 8. নিঃসম্বল ব্যক্তি ও ৫. মুসাফির ৷ তবে রাসূলুল্লাহ 3:3 -এর ইন্তেকালের পর তার ও তার আত্মীয়বর্গের খাত সম্পর্কে মতভেদ রয়েছে। এ খাতের আয় হতে রাষ্ট্রের অমুসলমান নাগরিককেও দেওয়া যেতে পারে। খ. জাকাতের খাত : এটাই ইসলামি সরকারের আয়ের প্রধান খাত ৷ এ খাতে মুসলমানের যাবতীয় সম্পদের জাকাত ও ফসলের ওশর জমা হবে। গ. খিরাজের খাত : এ খাতে রাষ্ট্রের অমুসলমান নাগরিকদের নিকট হতে খিরাজ বা ভূমি রাজস্ব, জিযিয়া [দেশ রক্ষা কর] ও বাণিজ্য শুল্ক জমা হবে। এটা ব্যয়ের খাত হলো, দেশ রক্ষা, শিক্ষা, বিচার ব্যবস্থা, জনকল্যাণমূলক কাজ এবং অমুসলমান দরিদ্র । ঘ. ওয়ারিশবিহীন সম্পত্তি : এ খাতে রাষ্ট্রের সীমানাধীন যাবতীয় লা-ওয়ারিশ সম্পত্তি জমা হবে। এগুলো ব্যয় হবে- লা-ওয়ারিশ সন্তান, পঙ্গু ব্যক্তির সাহায্য-সহযোগিতা এবং রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি জনকল্যাণমূলক কাজে । ঙ. অতিরিক্ত করের খাত : অপব্যয় পরিহার করা সত্ত্বেও যদি উপরিউক্ত খাতসমূহ হতে সরকারের ব্যয় সংকুলান না হয়, তাহলে সরকারের পক্ষে আবশ্যক অনুযায়ী কর ধার্য করার বিধান ইসলামি শরিয়তে রয়েছে। [শামী] শেষকথা : ‘জাকাত' ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ ও উৎস । আর ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা হলো ইসলামি জীবন ব্যবস্থারই অংশ ৷ অতএব, গোটা ইসলামি জীবন ব্যবস্থাকে, অন্তত ইসলামি অর্থনৈতিক ব্যবস্থাতে কার্যকরী করার সাথে সাথে ‘জাকাত’ ব্যবস্থা কার্যকরী করা হলে এর কার্যকারিতাসহ যাবতীয় সুফল স্পষ্টভাবে ফুটে উঠবে ৷ কিন্তু গোটা জীবনের সর্বক্ষেত্রে অনৈসলামিক ব্যবস্থা চালু রেখে এর সাথে জাকাত ব্যবস্থা চালু করতে গেলে তখন এটা খাপ ছাড়া দেখা যাবেই । জাকাত ব্যবস্থা যেহেতু ইসলামি অর্থনৈতিক ব্যবস্থারই একটি বিশেষ অংশ, তাই এখানে আমরা জাকাত সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। আল্লাহপ্রদত্ত অর্থ ব্যবস্থার একটা অংশ হলো জাকাত । ইসলামি অর্থ ব্যবস্থা সমাজে চালু হলে এবং এ জাকাত ব্যবস্থা যথাযথ প্রয়োগ করা হলে- মানুষের অর্থনৈতিক জীবনে কখনও সংঘর্ষ বা ব্যতিক্রম অবস্থা দেখা দিতে পারে না । এই সুন্দর ও শাশ্বত ব্যবস্থাকে পরিহার করার ফলেই আজ দুনিয়াব্যাপী অর্থনৈতিক সংকট । বর্তমান বিশ্বের তথাকথিত উন্নত জাতিসমূহ যদি একবার কুরআন ও হাদীসের দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে নিরপেক্ষভাবে চিন্তা-গবেষণা করত, তবে অবশ্যই দেখতে পেত যে, আর কোনো ইজম বা কোনো ব্যবস্থাই ইসলামি অর্থ ব্যবস্থার মতো এমন সুন্দর ব্যবস্থা দিতে পারেনি। তবে ইসলামের অর্থ ব্যবস্থার রূপরেখা এখানে প্রকাশ করা উদ্দেশ্য নয় বলে আমরা শুধু ‘জাকাত’ ব্যবস্থার উপরেই কিছুটা আলোকপাত করার প্রয়াস পেয়েছি। আশা করি, পাঠকবন্দ এই আলোচনার আলোকে ইসলামের জাকাত ব্যবস্থার তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হবেন এবং সে অনুযায়ী ইসলামি জীবন বিধান পালনে অগ্রগামী হবেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।