Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 3
/ ৬০৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুৰ্থত ত্যাগের পরীক্ষা : তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিবর্গও আল্লাহর কর্মচারী রূপে স্থায়ীভাবে নিযুক্ত হওয়ার যোগ্য প্রমাণিত হতে পারেনি । কেননা তাদের হৃদয়, হীন, বীর্যহীন এবং নীচ কিনা এবং বন্ধুর খাতিরে নিজের অর্থ সম্পদ খরচ করতে প্রস্তুত কিনা? তার পরীক্ষা নেওয়ার এখনও বাকি রয়েছে যেহেতু স্বার্থপর, অর্থপুজারী, সংকীর্ণমনা ব্যক্তিকে কোনো বুদ্ধিমান নিজের বন্ধু বলে গ্রহণ করতে পারে না । সুতরাং এ চতুর্থ পরীক্ষায় যারা ব্যর্থ হয় তারা কোনো মতেই আল্লাহর দলে স্থান পেতে পারে না। এ দলে কেবল তাদেরকেই শামিল করা যেতে পারে যারা আল্লাহর ভালবাসায় জীবন-প্রাণ, ধন-সম্পদ, সত্তান-সন্ততি, বংশ, পরিবার সবকিছুর ভালবাসাকে অকুণ্ঠচিত্তে উৎসর্গ করতে পারে। স্বয়ং আল্লাহ্‌ রাববুল আলামীন বলেছেন, “তোমরা নিজ নিজ প্রিয় জিনিসগুলোকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য ও মহত্তের উচ্চতম মর্যাদা লাভ করতে পারবে না ।”__আলে ইমরান : ৯২] “মনের সংকীৰ্ণতা ও কৃপণতাকে যারা অতিক্রম করতে পেরেছে কেবল তারাই সৰ্বাঙ্গীন কল্যাণ লাভ করতে পেরেছে” আত তাগাবুন : ১৬| এ বিষয়ে কুরআন মাজীদে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। ধনী হয়ে সুখের মধ্যে ডুবে থেকেও যারা আল্লাহ তা‘আলাকে ভূলে যায় না । আল্লাহর দলে এ ধরনের ধীর প্রকৃতির লোকদেরই প্রয়োজন, যারা বড় বড় প্রাসাদে ভোগ-বিলাস, সুখ ও সম্ভোগের ভেতর থেকেও আল্লাহ তা‘আলাকে ভুলে যাবে না। আল্লাহ তা‘আলা বলেছেন, “হে ঈমানদারগণ! তোমাদের সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে কখনও আল্লাহর জিকির হতে বিরত না রাখে এ সবের জন্যে যারা আল্লাহকে ভুলে যাবে তারা বড়ই ক্ষতিগ্রস্ত হবে।” _আল-মুনাফিকূন- ৯| “জেনে রেখ, তোমাদের অবস্থা এতদূর খারাপ হয়ে গিয়েছে যে, তোমাদেরকে আল্লাহর রাহে কিছু খরচ করতে বললে তোমরা সেজন্যে মোটেও প্রস্তুত হও না; বরং তোমাদের অনেকেই তখন কৃপণতা করতে থাক । অথচ যে ব্যক্তি এসব কাজে কৃপণতা করে, সে কৃপণতায় তার নিজেরই ক্ষতি হয়। মূলত আল্লাহ তা'আলা একমাত্র ধনশীল আর তোমরা সকলেই দর্দ্রি- তারই মুখাপেক্ষী, প্রভুর রাহে যদি তোমরা আদৌ অর্থ ব্যয় করতে প্রস্তুত না হও, তবে এ অপরাধের অনিবার্য ফল স্বরূপ আল্লাহ তা'আলা তোমাদের স্থানে ভিন্ন এক জাতিকে প্রতিষ্ঠিত করবেন । তারা নিশ্চয় তোমাদের মতো [কৃপণ| হবে না । মুহাম্মাদ : ৩৮ মোটকথা, জাকাত ইসলামের একটি প্রধান স্তম্ভ এবং এটাই তার মূলকথা । একে প্রচলিত সরকারি ট্যাক্সের মতো মনে করা মারাত্মক ভুল । কারণ, আসলে এটা ইসলামের প্রাণ, ইসলামের জীবনী শক্তি । জাকাত ফরজ করার মূলে ঈমানের পরীক্ষা করাই হচ্ছে প্রধান লক্ষ্য । মানুষ ক্রমাগত পরীক্ষা দিয়ে যেমন উন্নতি লাভ করতে থাকে এবং সর্বশেষ পরীক্ষা দিয়ে ডিগ্রী লাভ করে, অনুরূপভাবে আল্লাহ তা‘আলাও মানুষের ঈমান যাচাই করার জন্যে কতগুলো পরীক্ষা নির্দিষ্ট করে দেন; প্রত্যেক মানুষকেই এ পরীক্ষার সম্মুখীন হতে হয়। একজন মানুষ যখন এরূপ পরীক্ষা দিয়ে চতুর্থ পরীক্ষা- অর্থাৎ ধন-সম্পদ দানের পরীক্ষায় সাফল্য লাভ করে তখনই সে খাটি মুসলমান হিসেবে পরিগণিত হয়। তবে চতুর্থ পরীক্ষার পরও জীবন উৎসর্গের একটি পরীক্ষা রয়েছে। এটা অত্র পর্বের আলোচ্য বিষয় নয় বিধায় উল্লেখ করা হচ্ছে না । মূলত আল্লাহর সস্তুষ্টি অর্জনের জন্যে যেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তার মধ্য হতে জাকাত হলো সর্বশ্রেষ্ঠ । আর এই জিনিসটির অভাবেই মানুষ নৈতিক ও আর্থিক অধঃপতনের চরম সীমায় পৌঁছে যায়। তাই আমাদের উচিত আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই অর্থনৈতিক বিধানটি যথাযথভাবে সম্পাদন করা । জাকাতের ব্যাপারে ইসলামি সরকারের দায়িত্ব : সমস্ত মুসলমানের একমত্য যে, জাকাত একটি ইসলামি বিধান । ইসলামে এর স্থান অতি গুরুত্বপূর্ণ । প্রতিটি সরকারকে জাকাতের ব্যাপারে ইসলামি বিধান ভিত্তিক বিশেষ দায়িত্বশীল ও কর্মতৎপর হতে হবে । সর্বত্র এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অপরিহার্য যা আল্লাহর বিধান মোতাবেক জাকাত সংগ্রহ করবে এবং শরিয়ত নির্দেশিত পথে ব্যয়-বন্টন করবে । আর এই খাতে সংগৃহীত সম্পদ স্বতন্ত্র মর্যাদায় রাখতে হবে। অন্যান্য খাতের সাথে একে একত্র করা যাবে না । এতে জাকাতের স্বাতন্ত্য বিনষ্ট হবে। কাজেই এর জন্যে স্বাতন্ত্য মন্ত্রণালয় থাকা অপরিহার্য । শরিয়তের ফকীহগণ ও অর্থনীতির সাংগঠনিক পারদর্শিতাসম্পনন ব্যক্তিদের সমন্বয়ে একটা স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে । তারা বিভিন্ন ধরনের কর ও ফরজ জাকাতের মধ্যে সম্পর্ক নির্ধারণ করবে এবং উভয়বিদের সংমিশ্রণ ও অরাজকতা প্রতিরোধ করবে। অবস্থা যেন এমন না হতে পারে যে, দীনদার মুসলমানরা তো এককভাবে জাকাতের দায়িত্ব আদায় করতে থাকবে । আর দীনি দায়িত্ব পালন করতে প্রস্তুত নয়, এমন সব মুসলমানগণ জাকাত প্রদানের বাধ্যবাধকতা হতে অব্যাহতি পেয়ে যাবে। তাই ইসলামি রাষ্ট্রের জন্যে এটা একান্ত পালনীয় ফরজ, গোটা মুসলিম জাতিরও এটা কর্তব্য যে, এ ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করা । আর সরকার তার প্রতিনিধি সভা বা সংসদের মাধ্যমে জাকাত আদায়কারী ও বিলি-বন্টনকারী প্রতিষ্ঠান গড়ে £ দায়িত্ব পালনে সক্রিয় ভূমিক! গ্রহণ করবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।