ফিরে আসে । উদাহরণ স্বরূপ বলা যায়, সেই গরিব উক্ত টাকা দ্বারা বাজার থেকে যা কিছু খরিদ করবে, এর বিক্রেতাও সেই সদৃকা বা জাকাতদাতা ব্যক্তিই । ফলে তার প্রদানকৃত টাকা আবার তার কাছে ফিরে আসল, অবশেষে সে উক্ত টাকা দ্বারা আরেকটি পণ্য খরিদ করে দোকানে তুলতে সক্ষম হলো । এভাবে তার মূলধন বৃদ্ধি হতে থাকে। অর্থনীতিতে জাকাত ব্যবস্থা সুবিন্যস্ত : জাকাত ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার একটি মাত্র অংশ এবং ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা হলো ইসলামি জীবন ব্যবস্থারই একটি অংশ ৷ সুতরাং গোটা ইসলামি জীবন ব্যবস্থাকে- কমপক্ষে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থাকে কার্যকরী করার সাথে সাথে জাকাত ব্যবস্থা কার্যকরী করা হলে তা যথাস্থানে এমনভাবে সুবিন্যস্ত হবে যাতে কোথাও বিন্দুমাত্র ফাক থাকবে না । ইসলামি সরকারের আয়ের খাতগুলো প্রথমোক্ত তিনটি খাতের বিপুল অর্থ শরিয়তের নির্দেশ অনুযায়ী ব্যয় করা হলে মুসলিম রাষ্ট্রে গরিব দরিদ্রের নাম-নিশানাও থাকতে পারে না । উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আবদুল আযীয (র.)-এর আমলে জাকাত গ্রহণ করার মতো গরিব খুঁজে পাওয়া যেত না । দুঃখের বিষয়, অতঃপর কোনো সরকারই শরিয়তের এই নির্দেশের অনুসরণ করেননি । ফলে পরবর্তীকালে দুনিয়া ইসলামের অর্থনৈতিক আদর্শ হতে বঞ্চিত হয়েছে। সর্বস্তরে অনৈসলামিক ব্যবস্থা চালু হয়েছে। তাই জীবনের সর্বক্ষেত্রে অনৈসলামিক ব্যবস্থা চালু রেখে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত ব্যবস্থা চালু করলে অবশ্যই তা পর্যাপ্ত বলে প্রমাণিত হবে। জাকাতের মর্মকথা : জাকাতের অন্তর্নিহিত তত্ত্ব কি এবং ইসলাম এর এতবেশি গুরুত্ব দেয় কেন? তা নিম্নোক্ত আলোচনা হতে কিছুটা উপলব্ধি করা যাবে- সমাজে যারা বুদ্ধিমান হিসেবে পরিচিত, তারা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সাধারণত তাদেরকে খুব ভাল করে যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা করে নেয় এবং যাদেরকে সৎ, নির্ভরযোগ্য, নিষ্ঠাবান ও আস্থাভাজন বলে মনে করে, কেবল তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করে, আর অন্যান্যের সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ তা'আলা সৰ্বশ্েষ্ঠ বুদ্ধিমান এবং সর্বাভিজ্ঞ । তিনি যাকে তাকে নিজের বন্ধু বানাবেন, নিজের দলভুক্ত করে নিবেন এবং নিজ দরবারে সম্মান ও নৈকর্ট্যের মর্যাদা দান করবেন অথচ তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নিবেন না, তা কখনও হতে পারে না। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় তার খলীফা বানাতে ও আখিরাতে নৈকট্য দান করতে ইচ্ছা করেন তাদেরকে সুনির্দিষ্ট মানদণ্ডে বিশেষ পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন। যে কষ্টিপাথরে আল্লাহ তা'আলা মানুষকে পরীক্ষা করেন তার পাচটি ধাপ লক্ষ্য করা যায়৷ প্রথমত মানুষের জ্ঞানের পরীক্ষা : কারণ বুদ্ধিমান হওয়া ব্যতীত মহাজ্ঞানীর বন্ধু হওয়া সম্ভবপর নয় । মহান আল্লাহ্র সৃষ্টি কৌশল দেখে তাকে উপলব্ধি করতে পারে কিন!? তীর অস্তিত্বের নিশানা দেখে বুঝতে পারে কিনা যে, তিনিই একমাত্র মালিক ও সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই রিজিকদাতা, তিনিই প্রার্থনা শবণকারী এবং তিনিই সাহায্যকারী । মহামহীম আল্লাহ তা'আলার প্রেরিত কিতাব দেখেই তাকে আল্লাহ তা'আলা কর্তৃক প্রেরিত কিতাব বলে বুঝতে পারে এবং তার নবীকেও সঠিক নবী বলে চিনতে পারে। সত্য ও মিথ্যার পার্থক্য উপলব্ধি করতে পারে। আল্লাহ তা'আলা এরূপ বিচক্ষণ লোককে লক্ষ কোটি মানুষের মধ্য হতে বাছাই করে নিজ দলের মনোনীত প্রার্থীদের মধ্যে গণ্য করেন। দ্বিতীয়ত মানুষের চরিত্রের পরীক্ষা : প্রথম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকেই দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হতে হয়। এ পর্যায়ে যাচাই করা হয় যে, সত্য এবং পুণ্য কাজের পরিচয় লাভ করে তা গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা এবং অন্যায় ও পাপ কাজের পরিচয় লাভ করার পর তা পরিত্যাগ করার যোগ্যতা ও শক্তি তার আছে কিনা? এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেবল তারাই আল্লাহ তা'আলার দলভুক্ত হতে পারে যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন- “খোদাদ্রোহী তাগৃতকে যারা সাহসের সাথে পরিত্যাগ করে এবং নি্ভীকভাবে কেবল খোদার দেওয়া বিধান অনুসারেই জীবন যাপন করে, তারা একটি মজবুত রজ্জু দৃঢ়তার সাথে ধারণ করেছে যা কখনও ছিড়বে না।” তৃতীয়ত আনুগত্যের পরীক্ষা : দ্বিতীয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তাদেরকে তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হয়। এটা আল্লাহ তা'আলার অনুসরণ ও আনুগত্যের পরীক্ষা, এ পর্যায়ে নিজের কাজ-ক্র্ম, স্বার্থ, মনঃপুত কাজ ও আনন্দ ক্ষুর্তি ত্যাগ করে অনুকূল ও প্রতিকূল সকল অবস্থায় আল্লাহ তা'আলার আদেশ যথাযথভাবে পালন করা । গ্রীষ্ম হোক, বর্ষা হোক বা শীত হোক, সকল সময়ই ডাক শোনা মাত্ৰ হাজির হওয়া । মহান প্রভুর নির্দেশে রমজান মাসে সুবহে সাদেক হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও সম্ভোগ ত্যাগ করা । এ পরীক্ষায় যারা অকৃতকার্য হয় তাদের সম্বন্ধে নেতিবাচক মনোভাব পোষণ করে ধারণা করা হয় যে, তাদের দ্বারা আল্লাহর কোনো কাজ সম্পন্ন হতে পারে না। আর যারা কৃতকার্য হয় কেবল তাদেরকেই নির্বাচন করা হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।