ব্যাপকভাবে প্রচারিত ও প্রচলিত- তুমি তোমার সুস্থতার জাকাত দাও, তোমার দৃষ্টিশক্তির জাকাত দাও, তোমার ইলমের জাকাত দাও এবং তোমার সন্তানদের সৌভাগ্যের জাকাত দাও! এমনিভাবে একটি নির্মল ভাবধারা মুসলিম মানসে জেগে উঠে৷ হাদীসেও বলা হয়েছে- ‘প্রত্যেকটি জিনিসেরই জাকাত দিতে হয় ।' ৫. দুনিয়াপ্রীতির চিকিৎসা : মুসলমানের মন দুনিয়াগ্রীতি ও ধন-মালের জন্যে পাগলপারা হওয়া একটি ঘাতক ব্যাধি । আর এ ব্যাধির চিকিৎসা হচ্ছে জাকাত প্রদান । এ কারণে শরিয়তের সুষ্ঠু ব্যবস্থা হিসেবে ধন-মালের মালিককে তার মালের কিছু ংশ তার হাত হতে বের করে দানশীল রূপে আখ্যায়িত হবার ব্যবস্থা করে দেওয়া একান্তই যুক্তিসসূত বলে মনে করেছে। এই কিছু পরিমাণ মাল কাউকে দিয়ে দেওয়া ধন-মালের প্রতি যে তীব্র আকর্ষণ মালিকের মনে রয়েছে তা চূর্ণ করে দিতে পারে। মনকে ধন-মালের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়ে দেওয়ার পথে প্রতিবন্ধক হতে পারে। সুতরাং বলা যায় যে, জাকাত ফরজ করা হয়েছে অন্তর হতে দুনিয়া ও ধন-মালের প্রতি চরম আসক্তির সুনির্দিষ্ট ও সঠিক চিকিৎসা বিধানের লক্ষ্যে । ৬. জাকাত ধনীর ব্যক্তিত্ব বিকাশ করে : “জাকাত তাযকিয়া করে” এ কথার তাৎপর্য হলো- ধনী ব্যক্তির ব্যক্তিত্বের সমৃদ্ধি ও তার অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন । সুতরাং যে ব্যক্তি কল্যাণের হাত প্রসারিত করে, দীন ও মানবতার খাতিরে নিজের সম্পদ নিয়োজিত করে এবং এভাবে তার উপর আল্লাহর আরোপিত অধিকার যথাযথভাবে পালন করতে সক্ষম হয়, সে তার নিজের মধ্যে একটা প্রশান্তি, সম্প্রসারতা, উদারতা ও বিপুলতা অনুভব করতে আরম্ভ করবে, যুদ্ধে বিজয়ী হওয়ার সুখ অনুভব করবে। সে কার্যতই তার দুর্বলতাকে কাটিয়ে উঠবে, নিজের কু-প্রভাব হতে মুক্ত হবে এবং তার প্রবৃত্তির লোভ-লালসা শয়তানকে দমন করতে সক্ষম হয়েছে বলে মনে করবে । এটাই মানসিক বিকাশ, উৎকর্ষ ও আত্মিক এশ্বর্য লাভ । ৭. জাকাত ভালবাসা উদ্ভাবক : জাকাত প্রদানে ধনী ব্যক্তি এবং তার সমাজ সমষ্টির মধ্যে একটা ঘনিষ্ঠতা ও সুক্ষ্ম সুসম্পর্ক সৃষ্টি করে। এ সম্পর্কটি হয় খুবই দৃঢ় ও মজবুত । ভালবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতাই এর মূল সূত্র । কেননা, মানুষ যখন অন্য কারো সম্পর্কে জানতে পারে যে, তার কল্যাণে সে আগ্রহ রাখে তার যাতে ভাল হয় সে চেষ্টাই সে করে, তার জন্যে যা ক্ষতিকর তা সে দূর করতে চায়; তাহলে সে তাকে স্বাভাবিকভাবেই ভালবাসবে । তার প্রতি তার মন-মানস অনিবার্যভাবেই আকৃষ্ট হবে । ফকির মিসকিনরাও যখন জানবে যে, এ ধনী ব্যক্তি তার ধন-মালের একটা অংশ তাদেরকে দিবে। তার ধন-মাল বেশি হলে তাদের জন্যে তার ব্যয়ের পরিমাণও অবশ্য বেশি হবে। তখন তারা এ ব্যক্তির জন্যে আল্লাহর কাছে দোয়া করবে, তার সাহস বৃদ্ধি করবে । আর জনগণের এ মনোভাবের একটা প্রভাব অবশ্যই আছে। হৃদয়গুলোর উত্তাপ তাকে অধিক উৎসাহিত করবে। সেসব দোয়া ও আস্তরিক শুভেচ্ছা সেই ব্যক্তির কল্যাণকর ও মহানুভবতার কাজে নিমগ্ন থাকার কারণ হয়ে দাড়াবে । ৮. জাকাত ধন-মালের পবিত্রতা বিধান করে : জাকাত যেমন হৃদয়ের পবিত্রতা ও পরিশুদ্ধিতা বিধান করে, তেমনি তা ধর্নীর ধন-মালের পবিত্রতা সাধন করে, তার প্রবৃদ্ধি ঘটায় । পবিত্রকরণের প্রক্রিয়া হলো- মালের মধ্যে অপরের মাল মিলে মিশে থাকলে তা কলুষিত হয়। সে অপরের মাল তা হতে বের করে না দেওয়া পর্যন্ত তা পবিত্র হতে পারে না । এ কারণে রাসূলে কারীম £23 বলেছেন- “তুমি যখন তোমার মালের জাকাত দিয়ে দিলে, তখন তুমি তা হতে [তোমার পক্ষে] খারাপটা দূর করে দিলে” অর্থাৎ গরিব-মিসকিনের যে ভাগটা তোমার মালের সাথে ছিল তা সরিয়ে দিয়ে নিজের মালকে পবিত্ৰ করলে । ৯. ‘জাকাত’ হারাম মালকে পবিত্র করে না : যে মাল মালিকের কাছে শরিয়তসনম্মত উপায়ে পৌঁছে তাই হালাল মাল । আর যা অপহরণ, ছিনতাই, ঘুষ, সুদ ও জুয়া ইত্যাদি যে কোনো অবৈধ উপায়ে পৌঁছে তা হারাম মাল । জাকাত কোনো হারাম মালকে পবিত্র করতে পারে না৷ যেমন- কয়লা যতবারই ধোয়া হোক না কেন কখনো পরিষ্কার হবে না এবং তা হতে কখনো পরিষ্কার পানি বের হয়ে আসবে না । ফতোয়ার কিতাবে বির্ণত আছে- হারাম মাল দান-সদ্কা করে ছওয়াব লাভের আশা রাখে এমন ব্যক্তি কাফের হওয়ার আশংকা থাকে । ১০. ‘জাকাত’ মূলধনে বৃদ্ধি করে : জাকাত ধন-মালে প্রবৃদ্ধি ঘটায় । এতে মালে বরকত সৃষ্টি হয়। জাকাত দ্বারা প্রকাশ্যত হ্রাস হতে দেখলেও প্রকৃতপক্ষে তাতে বৃদ্ধি ঘটে । যেমন আল্লাহর কালামে বর্ণিত হয়েছে- আল্লাহ তা'আলা সুদকে ধ্বংস করে এবং সদকাকে বৃদ্ধি করে। আর এই প্রবৃদ্ধি কিভাবে ঘটতে থাকে তা মালিকও অনুভব করতে পারে না। অর্থনীতির আলোকে বুঝা যায় ধনীর হাতের তুলনায় গরিবের হাতে টাকা পয়সা অধিক সচল হয়ে উঠে কেননা গরিবের মন সর্বদা একটি টাকা পাওয়ার জন্য ব্যস্ত থাকে। ফলে টাকা হাতে আসার পর সে অধিকতর গতিশীল, কর্মতৎপর হয়ে উঠে এবং অবশ্যন্তাবী পরণতি হিসেবে উৎপাদন ও ব্যবসায়ের মাধ্যমে এই গতিশীল অর্থই আবার দাতার হাতে প্রাপ্ত হয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।