খ. জমা দেওয়ার ভাণ্ডার : কর সাধারণত কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের তহবিলে অর্পণ করা হয়। জাকাতও সরকারের তহবিলেই দেওয়া হয়, তবে তা দিতে হয় কুরআন মাজীদ ঘোষিত জাকাতের কাজে নিয়োজিত কর্মচারীদের মাধ্যমে ৷ গ. সরাসরি বিনিময় না পাওয়া : যার উপর কর ধার্য করা হয় সে সমাজের সদস্য হিসেবেই কর প্রদান করে, সে করের বিভিন্ন ব্যবহার ও তৎপরতার দরুন পরোক্ষভাবে উপকৃত হয়। করের বিনিময়ে সুনির্দিষ্ট কিছু পায় না । অনুরূপভাবে জাকাত দানের মোকাবেলায়ও দাতা কোনো বিশেষ ফায়দা পাওয়ার লক্ষ্যে জাকাত দেয় না। যেহেতু সে মুসলিম সমাজের অংশ, যার সাহায্য-সমর্থন, দায়িত্ব গহণ ও ভ্রাতৃত্বের সুফল সে কামনা করে। ঘ. সুদূর প্রসারী লক্ষ্য : আধুনিক প্রবণতায় করের সামষ্টিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুনির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে । তা নিছক আৰ্থিক লক্ষ্যেরও অনেক উর্ধে । অনুরূপভাবে, জাকাতেরও একটা সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে যা দিগন্ত পরিব্যাপ্ত। এর শেকড় খুব গভীরে নিহিত । উপরোল্লিখিত দিক ব্যতীতও ব্যক্তি ও সমষ্টি জীবনে এর প্রভাবও অত্যন্ত প্রকট ও সক্রিয় । জাকাত প্রদানকারীর জীবনে জাকাতের প্রভাব : আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেছেন- “তাদের মাল-সম্পদ হতে তুমি ‘জাকাত’ আদায় কর, ফলে তুমি এটা দ্বারা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে” । অবশ্য এ ‘পবিত্রকরণ ও পরিশুদ্ধকরণ', বস্তুগত ও আত্মিক উভয় প্রকারে হতে পারে। যেমন- ধনী ব্যক্তির আত্মা, মনমানসিকতা এবং এর সাথে তার যাবতীয় সমুদয় মাল-সম্পদ পূর্ণাঙ্গভাবে পরিব্যাপ্ত। জাকাত প্রদানে জাকাতদাতার জীবনে কোন্ কোন্ বিভাগে কি কি প্রভাব বিস্তার করতে পারে, তা নিম্নে বর্ণিত হলো- ১. জাকাত মানুষকে লোভ থেকে মুক্ত রাখে : কোনো মুসলমান আল্লাহর আদেশ পালন ও তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে জাকাত প্রদান করে, তা তাকে গুনাহের মলিনতা হতে বিশেষভাবে লোভ ও কার্পণ্যের হীনতা ও জড়তা হতে পবিত্র রাখে । এটা বলার অপেক্ষা রাখে না যে, লোভ-লালসা ও কার্পণ্য এ বস্তু দু'টি মানুষের অন্তরাত্মাকে খুব বেশি আক্রান্ত করে রাখে । মূলত আত্মতৃপ্তি, ধন-লিন্সা ও এশ্বর্যের প্রেরণা ইত্যাদি- মানুষের স্বভাবগত ধর্ম । আর সে স্বভাব ও প্রকৃতগত ভাবধারা লোভ ও কার্পণ্যের মাধ্যমেই প্রকাশ পায়। ফলে অন্যদের তুলনায় নিজেকে অধিক সম্পদে সমৃদ্ধ করে তোলার প্রেরণা মনের মধ্যে প্রবল হয়ে উঠে । বস্তুত এই লোভ ও কার্পণ্যের অশুভ পরিণাম ব্যক্তির জন্য যেমন, সমষ্টির জন্যও তেমন ক্ষতিকারক । আর এটা অনস্বীকার্য যে, জাকাত প্রদানের এই শাশ্বত বিধান মানুষকে এই সমস্ত সহজাতব্যাধি হতে পবিত্র ও পরিশুদ্ধ করে। ২. জাকাত মানুষকে দানে ও ব্যয়ে অভ্যস্ত করে : মনোবিজ্ঞানীদের মতে- মানুষের অভ্যাসের একটা গভীর প্রভাব ও সম্পর্ক তার চরিত্র ও আচার-আচরণে প্রতিফলিত হয়। তাই বলা হয়, অভ্যাসের একটা শক্তি ও আধিপত্য আছে, মানুষের জন্ুগত প্রথম প্রকৃতির অনুরূপ দৃঢ় বটে । আর অভ্যাস হলো দ্বিতীয় পদ্ধতি । ‘জাকাত প্রদান’ এ অভ্যাসকে সুমার্জিত করে। ফলে জাকাতদান মানুষকে- অর্থদান, বৈধ পথে সাধারণ ব্যয় এবং ত্যাগ স্বীকারে অভ্যস্ত হতে মানুষকে সাহায্য করে। যে ঈমানদার-মুসলমান সাধারণভাবে দান-সদৃ্কায় অর্থ-সম্পদ অকাতরে ব্যয় করে, ফসল ঘরে তোলার সাথে সাথেই উশর আদায় করে, বৎসর পূর্তির সাথে সাথে অর্জিত আয়ের, ব্যবসায়ী পণ্যের, গবাদি পশুর, ঈদের নামাজের পূর্বে ফেতরা তথা সর্বসময় জাকাত আদায় করে, এমন মুসলমান দান ও অর্থ ব্যয়ের একটা মৌলিক গুণের অধিকারী হতে পারে। তার চরিত্রের গভীরে এই অভ্যাসটির শিকড় গেড়ে যায়। ফলে সে ইহ ও পরকালে- দানশীল তথা মহান লোকদের দলে অন্তর্ভুক্ত হতে পারে। ৩. আল্লাহর চরিত্রে ভূষিত হয় : আল্লাহ তাআলার অসীম গুণাবলির অন্যতম হচ্ছে কল্যাণ, রহমত, অনুগ্রহ ও দয়াবর্ষণ । যার মধ্যে এ গুণগুলো থাকে, আল্লাহ তাকে ভালবাসেন । এসব গুণ অর্জনের উদ্দেশ্যে মানবীয় শক্তি-সামর্থ্যে যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে আল্লাহর চরিত্রে ভূষিত হওয়া একান্তই আবশ্যক । আর এটাই হচ্ছে মানুষের উন্নতি ও উৎকর্ষের সর্বোচ্চ স্তর মানুষ যদি কার্পণ্য ও লোভের উর্ধ্বে উঠে দান, ব্যয় ও ত্যাগ স্বীকারে অভ্যস্ত হতে পারে, তাহলে সে মানবীয় লোভের পঙ্কিলতা হতে উর্ধ্বে উঠতে পারে এবং আল্লাহর প্রদত্ত উচ্চতর পূর্ণাঙ্গ গুণাবলিতে ভূষিত হতে পারে। 8. জাকাত আল্লাহর নিয়ামতের শোকর : নিয়ামতের শোকর ও দাতার কৃতজ্ঞতা একান্তই অপরিহার্য; মানুষের বিবেক এ জন্যে তাড়না করে, প্রকৃতি এর প্রয়োজনীয়তা স্বীকার করে, নৈতিকতা এর দাবি করে এবং সকল ধর্ম ও আইন ব্যবস্থা সে জন্য বিশেষভাবে উৎসাহ দান করে। জাকাত দাতার মন-মানসিকতায় আল্লাহর শোকরের ভাবধারা জাগিয়ে তোলে প্রতিটি নিয়ামতের বিনিময়ে মানুষের জাকাত দেওয়া একান্ত আবশ্যক ৷ সেই নিয়ামত বস্তুগত হোক কি তাৎপর্যগত ৷ এ কারণে মুসলিম সমাজে এ কথা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।