Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 3
/ ৬০৮
📝 লেখা 📖 পিডিএফ

৬. ব্যবসায়ী মাল : ব্যবসায়ে নিয়োজিত সম্পদ, পণ্যদ্বব্য, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, কাপড়, খাদ্য, অলঙ্কারাদি, মূল্যবান পাথর, পশু, গাছ-পালা, জমি, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি স্থাবর-অস্থাবর সম্পদে নিসাব পরিমাণ হলে এবং বৎসর পূর্ণ হলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। ৭. স্বাধীন শ্রম ও পেশাভিত্তিক উপার্জিত, অর্জিত সম্পদের উপর জাকাত দিতে হবে, তবে এর জন্যে ‘বৎসর’ অতিবাহিত হওয়া শর্ত নয়; বরং মাল পাওয়ার সাথে সাথেই জাকাত দিতে হবে। ৮. শেয়ার বণ্ড, সিকিউরিটি, প্রভিডেন্ট ফাণ্ড ইত্যাদি । অর্থের মূল্যমান বহন করে তাতেও জাকাত দিতে হবে। জাকাত ও করের মধ্যে পার্থক্য : ১. ধর্মীয় দিক : জাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভ । এটা একটি আর্থিক ইবাদত । এ কারণেই এটা ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের উপর ফরজ করা হয়নি এবং এ কারণেই জাকাতদাতা কারও বিনা তলবে স্বেচ্ছায় আপন মালের গোপন হতে গোপনতর তহবিলেরও জাকাত আদায় করে থাকে । পক্ষান্তরে কর আদায়ের ব্যাপারে করদাতা নানারূপ প্রতারণার আশ্রয় গহণ করে; অথচ এতে তার ঈমানের কোনোরূপ ক্ষতি হবে বলে মনে করে না । অপরদিকে জাকাত আদায় না করলে তার ঈমানের ক্ষতি হবে বলে সে মনে করে। ২. সুবিধা ভোগ : করদাতা করের সুবিধা ভোগ করে। কর দ্বারা দেশরক্ষা, উন্নয়নমূলক ও কল্যাণমূলক কাজ করা হয় আর করদাতা এর সুবিধা ভোগ করে। কিন্তু জাকাতদাতা জাকাতের কোনো সুবিধা ভোগ করে না। এর সুবিধা ভোগ করে জাকাত গ্রহীতা । ৩. হার স্থিতিশীল : জাকাতের মধ্যে করের সমস্ত উত্তম গুণ বিদ্যমান, কিন্তু জাকাতের হার পরিবর্তনশীল নয়। তা আল্লাহ তা'আলা ও রাসূল হুই কর্তৃক সুনির্দিষ্ট । এ নির্দিষ্টতার কারণে সরকারকে মিতব্যয়ী হতে এবং জনসাধারণের প্রতি আর্থিক জুলুম হতে বিরত থাকতে বাধ্য করে। পক্ষান্তরে, করের হার পরিবর্তনশীল । এ পরিবর্তনের অধিকার সরকারকে অমিতব্যয়ী করে তোলে এবং জনসাধারণের প্রতি আর্থিক জুলুম করতে সহায়তা করে। 8. প্রয়োগ ক্ষেত্র : কর ধার্য করা হয় মালের আয়ের উপর; কিন্তু জাকাত ধার্য করা হয় মূল মালের উপর । জাকাত আয় ও মূলধনের মধ্যে কোনো পার্থক্য করে না । ব্যবসায়ের মওজুদ মালে, উৎপাদনশীল অলস মালে অথবা তা দ্বারা তৈরি গহনায়ও জাকাত ফরজ হয় । ৫. ব্যয়ের ক্ষেত্র : রাষ্ট্রের সাধারণ প্রয়োজনসমূহ পূরণার্থে করের অর্থ ব্যয় করা হয়ে থাকে। সে খাতসমূহ সরকারই নির্ধারণ করে থাকে। পক্ষান্তরে জাকাতের ব্যয়ের ক্ষেত্র স্বয়ং আল্লাহ তা'আলা কর্তৃক নির্দিষ্ট । আর মহানবী হুঃ জাকাতের ব্যাখ্যা-বিশ্রেষণ করেছেন এবং বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন। ৬. রাষ্ট্রের সাথে সম্পর্ক : ‘কর’ আদায়ের ব্যাপারটি সম্পদের মালিক ও প্রশাসনের মধ্যকার সম্পর্কের ব্যাপার । ফলে প্রশাসন কর্তৃপক্ষ স্বয়ং কর আরোপ করে উসূল করে এবং সর্বোপরি করের হার নির্ধারণ করে। এমনকি ইচ্ছা মাফিক বাড়াতে, কমাতে কিংবা মওকুফ করতে পারে। আর এমতাবস্থায় মালিক কর আদায় না করলে দুনিয়া বা আখিরাতে কোনো স্থানেই অপরাধী সাব্যস্ত হবে না। কিন্তু জাকাতের অবস্থা ভিন্নতর । এর হার আল্লাহ ও তার রাসূল হুঃ কর্তৃক সুনির্দিষ্ট । রদ-বদল করার অধিকার কারো নেই । সরকারি প্রশাসনিক কর্তৃপক্ষ জাকাত উসুল না করলেও মালের মালিকের ঈমানী দায়িত্ব যে, এর হকদারকে জাকাত পৌঁছিয়ে দেওয়া । এরূপ করা তার উপর ফরজ । ৭. লক্ষ্য ও উদ্দেশ্যের দিক : জাকাতের আধ্যাত্মিক ও নৈতিক লক্ষ্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট । আর কর ব্যবস্থায় এরূপ কল্পনা করা যায় না। জাকাতের লক্ষ্য ও উদ্দেশ্য পবিত্রতা ও পরিশুদ্ধতা, অপর দিকে করের লক্ষ্য রাষ্ট্রের কোষাগারের জন্যে অর্থ সং্ঘহ করা । জাকাত ও করের সাদৃশ্য : জাকাত ও করের কতিপয় বৈপরীত্ব থাকলেও উভয়ের মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য ও অভিন্নতার কতিপয় দিক নিয্নে প্রদত্ত হূলো- ক. বাধ্যকরণ : বাধ্যকরণ ও জোরপূর্বক আদায় করা- যা না হলে সাধারণত কর আদায় হয় না । এ ব্যবস্থা জাকাতেও রয়েছে। এ ব্যবস্থা তার জন্যে যে ঈমানের তাগিদে স্বতঃক্কর্তভাবে জাকাত আদায় না করে। জাকাত দিতে অস্বীকারকারীর বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করেও তা আদায় করার বিধান ইসলামে রয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।