৩০০৯ 24", "20 8. GUI: তথা ইসলামের প্রতি কারো অন্তরকে আকৃষ্ট করার জন্যে কাউকে জাকাতের অর্থ দান করা যায়। এর দ্বারা উদ্দেশ্য হলো এমন কাউকে জাকাতের সম্পদ দেওয়া যায়, যাকে দিলে তার মন ইসলাম গ্রহণের প্রতি আকৃষ্ট থাকবে অথবা নও মুসলিম যাকে দিলে তার মন ইসলামের প্রতি দৃঢ় থাকবে অথবা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় কোনো অমুসলিম নেতাকে ইসলামের প্রতি মিতালী ও এঁ এলাকার সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তার জন্যে তাকে জাকাতের মাল দেওয়া যেতে পারে। ৫. ৮521 ৮55: তথা ক্রীতদাস ও ক্রীতদাসীদের মুক্ত করে দেওয়ার জন্যে তাদেরকে মুক্তিপণ হিসেবে জাকাতের অর্থ প্রদান করা যাবে। ৬. /,৬৷; : অর্থাৎ যে ব্যক্তি ঝণগ্রস্ত। স্বীয় সঞ্চিত অর্থের চেয়ে বেশি পরিমাণ অর্থ ঝণ করে তার পরিবার পরিচালনা বা ব্যবসা-বাণিজ্য করলে এবং সে ঝণ পরিশোধে অক্ষম গরিব ঝণগরস্তকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। EO Ee অর্থাৎ আল্লাহর পথে তথা জিহাদ পরিচালনা বা আল্লাহর দীন প্রতিষ্ঠাকামী মুজাহিদদের জিহাদ ও আন্দোলন পরিচালনার ব্যয় নির্বাহের জন্যে জাকাতের সম্পদ ব্যয় করা যাবে। ৮. J! ৭15 : এর শান্দিক দৃষ্টিকোণ থেকে অর্থ হলো- পথের সন্তান। মূলত এর ভাবার্থ হলো মুসাফির অবস্থায় থাকাকালীন যার পাথেয় শেষ হয়ে গেছে। চলার মতো কোনো ব্যবস্থা নেই । তাকে জাকাতের অর্থ প্রদান করা যাবে। যেসব খাতে জাকাত ব্যয় করা যাবেনা: ১. ধনী স্বচ্ছল তথা অর্থসম্পদশালী লোক । ২. কর্মক্ষম, উপার্জনশীল ও শক্তিসম্পন্ন মানুষ । ৩. খোদাদ্ৰোহী, নাস্তিক, ইসলামের সাথে শত্রতাপোষণকারী কিংবা প্রতিবন্ধকতাকারী ৷ সর্বসম্মত মতে এদেরকে জাকাত দেওয়া জায়েজ নেই । জমহুরে ফকীহদের মতে জিম্মিরাও জাকাত পেতে পারে না। 8. জাকাতদাতার সন্তান, পিতামাতা এবং তার স্ত্রী এরাও পাবে না । আর অন্যান্য নিকট আত্মীয়গণ পাবে যদিও এ সম্পর্কে ইমামদের মতভেদ রয়েছে। ৫. অনুরূপভাবে নবী করীম হ্রহুহুই -এর পরিবারও বংশধরগণ ৷ বনী হাশেম ও বনু মুত্তালিবের লোকদের ব্যাপারেও ইমামদের মতভেদ আছে । এমনকি বনু হাশেমের মাওলাগণও জাকাত পাবে না। যে যে মালে জাকাত দিতে হয় : টাকা-পয়সা, সোনা-রুপা, গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, জমিনে উৎপাদিত ফসল, মাটির নিচে প্রাপ্ত গুপ্তধন, খনিজ দ্রব্য, ব্যাংকে সঞ্চিত টাকা ও শেয়ার বণ্ড ইত্যাদিসহ এক কথায় মুসলমানদের প্রায় সকল মালেই জাকাত ফরজ হয় । নিম্নে সেগুলোর মোটামুটি একটা হিসাব ও পরিমাণ দেওয়া হলো- ১. গবাদি পশু : ছাগল, ভেড়া, উট ঘোড়া যদি মালিকের শ্রম ব্যতিরেকে চারণভূমিতে বছরের অধিক সময় বিচরণ করে প্রতিপালত হয় । অর্থাৎ নিজের ঘাস-পানি নিজেই সংগ্রহ করে, যেমন- চরাঞ্চলে এরূপ দেখা যায় এবং গৃহস্থালী কাজের অতিরিক্ত, যা বিক্রির জন্যে অথবা দুধ কিংবা বংশ, বৃদ্ধির জন্যে রাখা হয়, এমন পশুর জাকাত দেওয়া ওয়াজিব । ২. ভূমির উৎপাদন : ধান, গম, যব, খেজুর, আঙ্গুর প্রভৃতি শস্য ও ফল-মূল ইত্যাদি যা সেচ ব্যতীত, বৃষ্টি বা নদীর প্রবাহিত পানিতে উৎপন্ন হয়, এতে উৎপাদিত ফসলের দশ ভাগের একভাগ জাকাত দেওয়া ফরজ । ফসল কম হোক কিংবা বেশি হোক তাতে কোনো প্রশ্ন নেই । ‘এক-দশমাংশ’ হারে দিতে হবে শরিয়তের ভাষায় একে ‘উশর' বলা হয়। উল্লেখ্য যে, যদি এ সমস্ত ফসল সেচের পানি দ্বারা উৎপাদন করা হয়, তখন এর ‘বিশ ভাগের এক ভাগ’ জাকাত দিতে হবে। ৩. সোনা রুপার জাকাত : 'স্বর্ণ' বিশ মিসকাল বা সাড়ে সাত তোলা হলে এবং রৌপ্য দুইশত দিরহাম বা সাড়ে বায়ান্ন তোলা হলে, এর চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়। অনুরূপভাবে পণ্য-দ্রব্যেরও চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়। 8. জমিনে গচ্ছিত গুপ্তধন : একে শরিয়তের পরিভাষায় বলা হয় ;:$ 'কানয’ আর খনিজ ধাতব দ্রব্য, যেমন- সোনা, রুপা, তামা ইত্যাদিকে বলা হয়- 5১2 “মা‘আদিন’ । আর উভয় দ্রব্য দু'টিকে একত্রে বলা হয় ‘রেকায’ । কোনো কোনো অবস্থায় কান্যেও এক-পঞ্চমাংশ জাকাত দিতে হয়। শরিয়তের এই পঞ্চমাংশ জাকাতকেও ‘খুম্স’ বলা হয়। ৫. যেসব জিনিসে তৈজসপত্র ব্যবহার হারাম, তা স্বর্ণ, রৌপ্য ইত্যাদি মূল্যবান ধাতব দ্রব্য দ্বারা তৈরি করা হলে, তাতে এবং স্বর্ণে রৌপ্যে নির্মিত উপঢটৌকনাদিতে ওজনে কিংবা মূল্যের নিসাব পরিমাণ হলে তাতে জাকাত দেওয়া ওয়াজিব । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।