Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 2
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

BA Aen ond eho uls ls 44] 2) sine nil was a 2 f Ls Cs TLL ton Co) BIOS Sr En UNI: ইমাম আহমদের মতে তারজী‘ করা না করা উভয়ই জায়েজ ৷ যুক্তি : যেহেতু তারজী' করা না করা উভয় পক্ষেই দলিল-প্রমাণ রয়েছে সুতরাং অনির্দিষ্টভাবে যে কোনো একটি পস্থা অনুসরণ করলেই হবে। SELLS: ইমাম আযম আবু হানীফা (র.) ও তার অনুসারীদের মতে আযানে (4 মাকরূহ । তিনি প্রমাণ হিসেবে নিম্নরূপ দলিল পেশ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা.)-এর হাদীস, যে হাদীসের উক্তিতে আযানের সূত্রপাত হয়েছে তাতে আকাশ হতে অবতীর্ণ ফেরেশতা স্বপ্ন যোগে যে আযানের প্রশিক্ষণ দিয়েছিলেন, তাতে তারজী‘ ছিল না; বরং আযান ও একামতের বাক্যগুলো দু' দু'বার করে বলার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । পবিত্র মদীনায় নবী করীম এইই -এর দু'জন মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল ও হযরত আব্দুল্লাহ ইবনে মাকতৃম (রা.)। তাদের কারো আযানে তারজী' ছিল না৷ যদি তারজী' সুন্নত হতো, তবে হুজুর এইই তাদেরকে তারজী* করতে বলতেন। এতে অনেকে বলেন, হযরত আবৃ মাহযুরা (রা.)-এর হাদীস মনসূখ হয়ে গেছে। প্রকৃতপক্ষে ওটা মনসূখ হয়নি। তার হাদীসে যে তারজী'র কথা আছে, ওটা সম্পর্কে হানাফী আলিমদের অভিমত এই যে, তারজী' শরিয়তের বিধান কায়েম হওয়ার জন্য ছিল না৷ বরং সেটা ছিল তালীমের জন্য । $১ }05 5% 2% হানাফীদের পক্ষ হতে তাঁদের দলিলের জবাব হলো- প্রথম হাদীসের উত্তর : প্রথমোক্ত হাদীসে যে বাক্য রয়েছে তার কয়েকটি জবাব হতে পারে। যথা- ক. রাসূল শেই-এর ইচ্ছা ছিল যে, আবূ মাহযূরা আযানের বাক্যগুলো উচ্চৈঃস্বরে বলুক; কিন্তু সে সাক্ষ্য-বাক্যদ্ধয় অপেক্ষাকৃত নিম্নস্বরে বলেছিল, তাই রাসূল এঃ ০ (4 555 কথা দ্বারা সাক্ষ্য-বাক্যদ্ধয়কে পুনরায় উচ্চৈঃস্বরে উচ্চারণ করতে বলেছিলেন । এটা দ্বারা তারজী' প্রমাণিত হয় না। খ. হেদায়া গ্রন্থকার হাদীসটির জবাব এভাবে দিয়েছেন ঘে, মহানবী এরই শিক্ষাদানের উদ্দেশ্যেই সাক্ষ্য-বাক্যদ্বয়কে পুনঃউচ্চৈঃস্বরে উল্লেখ করতে বলেছিলেন, আর আবু মাহযূরা একে আযানের অংশ মনে করেছিলেন। গ. আল্লামা ইবনুল জাওযী বলেছেন, যেহেতু শিক্ষাদানকালে আবূ মাহযূরা মুসলমান ছিল না; তাই রাসূল 23 তার হৃদয়ে সাক্ষ্য-বাক্যদধয়কে সুদৃঢ়ভাবে বসিয়ে দেওয়ার উদ্দেশ্যে পুনঃউচ্চারণ করতে বলেছেন। ঘ. আবু মাহযূরা মক্ধাভূমির এমন একটি স্থানে আযান দিতেন যেখানে রাসূল হুই উপস্থিত ছিলেন না। পক্ষান্তরে হযরত বেলাল (রা.) রাসূল হরইই-এর উপস্থিতিতেই আযান দিতেন, অথচ তার আযানে তারজী‘ ছিল না। সুতরাং তারজী‘ না থাকার বর্ণনাই অগ্রাধিকার পাবে। ঙ. মোল্লা আলী কারী (র.) বলেছেন যে, আবূ মাহযূরা বর্ণিত হাদীস ছাড়া অন্য কোনো বর্ণনায় তারজী'র উল্লেখ নেই, সুতরাং না থাকার বর্ণনাই প্রাধান্য পাবে। দ্বিতীয় হাদীসের উত্তর : (ক) যদিও এ একটি বর্ণনা দ্বারী.আযানে তারজী' প্রমাণিত হয়, কিন্তু যেহেতু যে ফেরেশতা ও যে সাহাবীর মাধ্যমে আযানের সূচনা হয়েছিল তাতে তারজ্ী'র উল্লেখ নেই ৷ সুতরাং তারজী' না থাকার বর্ণনাই প্রাধান্য পাবে। (খ) তারজ্জী' হলো সকল মুয়াজ্জিনের আমলের বিপরীত ৷ সুতরাং তারজী'র উপর আমল করা যাবে না। (গ) প্রথমোক্ত হাদীসের যে কয়টি জবাব দেওয়া হয়েছে সব কয়টি উত্তরই এ হাদীসের উত্তরের ক্ষেত্রেও প্রযোজ্য ! তৃতীয় হাদীসের উত্তর : শিক্ষাদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ 33 আবূ মাহয্রাকে সাক্ষ্য-বাক্যদ্বয় পুনঃউচ্চারণ করতে বলেছিলেন। আবূ মাহযূরা একে আযানের অংশ মনে করেছিলেন। আর এ কারণেই তিনি বর্ণনা করেছেন যে, আযানের বাক্য ১৯টি ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।