Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 2
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। সুতরাং এ ক্ষেত্রে তাঁর হাদীস পরিত্যাজ্য হবে: খন্দক যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা : হিজরি চতুর্থ [ইমাম বুখারী এ মতকেই প্রাধান্য দিয়েছেন] মতান্তরে পঞ্চম হিজরি [এটা অধিকাংশের মত] ৬২৭ খ্রিস্টাব্দে আবূ সুফিয়ান সর্বমোট ১০,০০০ পদাতিক ও ৬০০ অশ্বারোহী সৈন্য নিয়ে মদীনা আক্রমণের জন্য রওয়ানা হয়। আসন্ন বিপদ সম্পর্কে অবগত হয়ে রাসূল এই সাহাবীদের পরামর্শক্রমে শহরের ভিতরে থেকে শক্রপক্ষের আক্রমণ প্রতিহত করার সিদ্ধান্ত নেন । প্রতিরক্ষামূলক ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য হযরত সালমান ফারসী (রা.)-এর পরামর্শক্রমে শহরের রক্ষিত স্থানসমূহে গভীর পরিখা খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিন হাজার আনসার ও মুহাজির কঠোর পরিশ্রম করে এক সপ্তাহে খনন কার্য সমাপ্ত করেন৷ মহানবী গট স্বয়ং খনন কার্যে অংশ গ্রহণ করেছিলেন শত্রুর মোকাবিলা করার জন্য হযরত এইই ৩০০০ সৈন্য নিয়ে পরিখা-অভ্যন্তরে অবস্থান করতে থাকেন। পরিখা অতিক্রম করে আক্রমণ চালাতে অসমর্থ হয়ে আবূ সুফিয়ানের বাহিনী প্রায় এক মাস পর্যন্ত মদীনা নগরী অবরোধ করে রাখে অবশেষে মারাত্মক খাদ্যাভাব, ঝড়-বঝঞ্রা ও প্রবল হিমেল হাওয়ায় বাধ্য হয়ে অবরোধ প্রত্যাহার করে তারা স্বদেশ যাত্রা করে। পরিখা খনন করে মদীনা রক্ষা করা হয়েছিল বলে এ যুদ্ধকে পরিখার যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বলা হয়। বিভিন্ন সৈন্যদল তথা কুরায়েশ, গাতফান, ও ইহুদি সম্প্রদায় একত্রিত হয়ে এ যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলে একে আহযাব {দল বা সম্প্রদায়সমূহ]-এর যুদ্ধও বলা হয়। শক্রদল দীর্ঘদিন পর্যন্ত মদীনা অবরোধ করে রেখেছিল বলে এটা মদীনা অবরোধ নামেও পরিচিত । খন্দক যুদ্ধ সংঘটিত হওয়ার সময়কাল : খন্দক যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল এ নিয়ে দু'টি মত পাওয়া যায়। যেমন- ১. ইমাম বুখারী (র.) বলেন, হিজরি চতুর্থ সনে খন্দক যুদ্ধ সংঘটিত হয়। ২. অধিকাংশ এঁতিহাসিকের মতে হিজরি পঞ্চম সনে, ৬২৭ খ্রিস্টাব্দে । $5 নামকরণের কারণ : $585 শব্দটি আরবি । এর অর্থ- পরিখা ৷ যেহেতু এ যুদ্ধে কুরায়েশ ও ইসলাম বিরোধী শক্তির প্রতিরোধে হযরত সালমান ফারসী (রা.)-এর পরামর্শে মদীনার বাইরের স্থানসমূহে গভীর পরিখা খনন করা হয়। সেহেতু এ যুদ্ধকে ‘খন্দকের যুদ্ধ' নামকরণ করা হয়েছে। 37257 45724 40190 এর অর্থ : হিজরি ৪র্থ/ ৫ম সনে “খন্দকের যুদ্ধ' অনুষ্ঠিত হয়। এ যুদ্ধে মুসলিমদের তুলনায় কাফিরদের সংখ্যা ছিল অধিক । হযরত সালমান ফারসী (রা.)-এর পরামর্শে রাসূল £3 এ যুদ্ধে মদীনার অরক্ষিত এলাকায় পরিখা খননের সিদ্ধান্ত নিলেন । পরিখা খননের কাজ ও শক্রুদের প্রতিরোধে ব্যস্ত থাকায় নবী এতেই ও সাহাবায়ে কেরামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল । বিশেষত আসরের নামাজ ৷ যেহেতু এ কাযা মুশরিকদের মোকাবিলার কারণেই হয়েছিল, তাই আল্লাহর রাসূল = তাদের জন্য বদদোয়া করেছিলেন যে, আল্লাহ তাদের ঘর-বাড়িসমূহ এবং কবরসমূহ অগ্নি দ্বারা পূর্ণ করুন। * আল্লামা তীবী (র.) বদদোয়া বাক্যটির অর্থ করেছিলেন এই যে, জীবন ও মরণে আল্লাহ তাদের জন্য অগ্নি নির্ধারিত করুন এবং ইহকাল ও পরকালে তাদেরকে শাস্তি প্রদান করুক: কেউ কেউ বলেলেন যে, পার্থিব শাস্তি দ্বারা উদ্দেশ্য হলো, ঘর-বাড়ি বিরান হয়ে যাওয়া, ধন-সম্পদ লুণ্ঠিত হওয়া, ছেলে-স্তান বন্দী হওয়া । আর পরকালীন শাস্তি দ্বারা উদ্দেশ্য হলো, তাদের কবরসমূহ অগ্নি দ্বারা ভরপুর করা । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।