Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 2
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

যদি তাকে হত্যাও করা হয় । ঈমান রক্ষার জন্য প্রাণ দিতে হলেও তা করবে, কিন্তু ঈমান পরিত্যাগ করবে না । তবে অনুরুপ অবস্থায় পড়ে যদি কেউ কেবলমাত্র মুখে কুফরি বা শিরকি কথা উচ্চারণ করে, কিন্তু অস্তরে দৃঢ়ভাবে আল্লাহকে মানে, তবে এতে সে কাফির বা মুশরিক হয়ে যাবে না । যেমন আল্লাহ তা'আলা বলেছেন- LAL TS AEA SISO SLB AS I nh HSS (1%: J). Le LE Dm উক্ত আয়াতে দু'টি কথা বলা হয়েছে, প্রথমত ঈমানের পরে যারা কুফরি গ্রহণ করে এবং তাতেই তাদের অস্তর সত্তুষ্ট থাকে আল্লাহর গজব তাদের উপরই পড়বে এবং তাদের জন্য মহা শাস্তি নির্দিষ্ট । দ্বিতীয়ত যাদেরকে কুফরি বা শিরক করার জন্য বাধ্য করা হয়, তাদের হৃদয়-মন যদি ঈমানে পরিপূর্ণ, নিশ্চিন্ত ও আশ্বস্ত থাকে তবে তারা আল্লাহর গজব ও আজাব হতে নিষ্কৃতি পাবে। 0 5 এর মর্মার্থ : যদিও ইসলামের দৃষ্টিতে ব্যভিচার, মানুষ হত্যা, চুরি করার অপরাধ ও শান্তি মদ্য পানের তুলনায় জঘন্য, তবু আলোচা হাদীসে মদ্য পানকে সকল মন্দ কর্মের চাবিকাঠি ও উৎস বলার কারণ হলো, মদ্য পান এমন এক স্বভাব, যা ব্যক্তিকে ব্যভিচার, হত্যা, চুরি-ডাকাতি ইত্যাদি সামাজিক ও নৈতিক অপরাধে উদ্বুদ্ধ করে। মদাপায়ী মদের নেশায় মত্ত হয়ে ব্যভিচারে লিপ্ত হয় বা কাউকে হত্যা করে, সে বিবেকের দংশন অনুভব করে না । তার মধ্যে হিতাহিত জ্ঞান না থাকার কারণে পর সম্পদ আত্মসাৎ ও ধ্বংস করতে কুণ্ঠিত হয় না৷ এমনকি লঙ্জা-শরম মানববিকতা বলতে তার কাছে কিছুই থাকে না : বরং তার মধ্যে শুরু হয় চরম পাশবিকতা, কদর্যতা, নিষ্ঠুরতা ও ক্রুর হিংস্রতা । এ সকল কারণেই মহানবী মদ্যপানকে সকল মন্দ কর্মের চাবিকাঠি রূপে চিহ্নিত করেছেন । মদ পান করা সকল মন্দ কর্মের চাবিকাঠি এ কথা আজ পাশ্চাত্যের জ্ঞানী-বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে । চিকিৎসা বিজ্ঞানীরা একে নানা ব্যাধির কারণ হিসেবে চিহ্নিত করেছেন । খাদ্য বিজ্ঞান তাকে খাদ্যবস্তু বলে স্বীকার করে না । আর সমাজ বিজ্ঞানও একে অপরাধের উৎস বলেছে । এসব কারণে পাশ্চাত্য জাতিসমূহও একে পরিত্যাগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তা পরিহারের আন্দোলনে নেমেছে । বস্তুত বিবেক বর্জিত সকল কর্মের মূল উৎস এই মদের মধ্যেই নিহিত তাই একে পরিহার করা সকলের উচিত । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।