Anwarul Meshkat Shorhe Meshkatul Masabih by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Anwarul meshkat Shorhe Meshkatul masabih part 2
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

8. হযরত ইবরাহীম ও তীর পুত্র ইসমাঈল (আ.)। ৫. আমালিকা সম্প্রদায় । ৬. তার পর জুরহুম গোত্র ৷ ৭. এরপর কুসাই সম্প্রদায় । ৮. কুরাইশ । ৯. আবদুপ্তাহ ইবনে যুবায়ের (রা.) (একে ভেঙ্গে হযরত ইবরাহীম (আ.) -এর নির্মাণের ন্যায় নির্মাণ করেন) । ১০. হাজ্জাজ ইবনে ইউসুফ কা'বাকে ভেঙ্গে কুরায়েশদের ভিত্তির ন্যায় পুনরায় নির্মাণ করেন। অদ্যাবধি হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণই বিদ্যমান রয়েছে। কেন চল্লিশ বছরের ব্যবধানের কথা বলেছেন ? আলোচ্য হাদীসে প্রশ্ন হতে পারে যে, বায়তুল্লাহ শরীফের ভিত্তি প্রস্তর স্থাপনকারী হযরত ইব্রাহীম (আ.) এবং বায়তুল মুকাদ্দাসের ভিত্তি প্রস্তর স্থাপনকারী হযরত সুলাইমান (আ.) ৷ উভয়ের ব্যবধান হাজার বছরের বেশি! এতদস্ত্বেও নবী করীম = শুধু চল্লিশ বছরের ব্যবধানের কথা কেন বলেছেন? এর জবাবসমূহ নিম্নরূপ ১, হাদীসে প্রথম নির্মাণ সম্পর্কে বলা হয়েছে৷ হযরত ইব্রাহীম (আ.) এবং হযরত সুলাইমান (আ.) তাদের কেউই যথাক্রমে কা'বা ও বায়তুল মুকাদ্দাসের প্রথম নির্মাণকারী নন! কথিত আছে ঘে, সর্ব প্রথম আল্লাহর হুকুমে ফেরেশ্তাগণ কা'বা শরীফের ভিত্তি স্থাপন করেছেন। অতঃপর হযরত আদম (আ.) এটা পুনঃ নির্মাণ করেছেন। অথবা বায়তুল মুকাদ্দাসও কা'বা শরীফের চল্লিশ বছর পরে ফেরেশতাগণ কর্তৃক সর্বপ্রথম নির্মিত হয়েছে। ২. বর্ণিত আছে যে, হযরত আদম (আ.) যখন বায়তুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তখন বায়তুল মুকাদ্দাসের দিকে ভ্রমণ করতে এবং তা নির্মাণ করতে আল্লাহ্‌ হুকুম করেছিলেন। সুতরাং তিনি জেরুজালেম গমন করে তা নির্মাণ করেন, উভয় ঘর নির্মাণের মধ্যে চল্লিশ বছরের ব্যবধান ছিল। ৩. হযরত ইব্রাহীম (আ.)-এর কা'বা শরীফ তৈরি করার চল্লিশ বহর পর হযরত ইয়াকৃব (আ.) বায়তুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেন । হযরত সুলাইমান (আ.) ভিত্তি স্থাপনকারী ছিলেন না, বরং তিনি বায়তুল মুকাদ্দাসের সংস্কারক ও পুনঃ নির্মাণকারী ছিলেন। এতে বুঝা গেল যে, চল্লিশ বহর ব্যবধানের কথাটি সঠিক । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।