°° 2 2 [ . cel gs পপ - EHD HALT ENE EID NID SSN ST 4 oA ort মিশকাত শরীফ হাদীস শরীফের এমন একটি গ্রন্থ, যার পরিচয় উল্লেখ করার প্রয়োজন নেই । কাওমী মাদরাসাগুলোতে দাওরায়ে হাদীসের পূর্ববর্তী শিক্ষাবর্ষে বেশ গুরুত্বের সাথে ব্যাখ্যা-বিশ্রেষণ সহকারে এ গ্রন্থখানির দরস দান করা হয়ে থাকে । দাওরায়ে হাদীসের বছর হাদীসের বিশাল সমুদ্রে সাতরাবার জন্য যে আত্মিক ও মানসিক শক্তি-সামর্থ্যের প্রয়োজন হয়, তা অর্জনের জন্যই এরূপ গুরুত্ব সহকারে গ্রস্থখানির পাঠদান করা হয়ে থাকে। এক সময় এসব ব্যাখ্যা-বিশ্লেষণ আত্মস্থ করার জন্য গ্রন্থখানির আরবি ভাষ্যসমূহ ও সম্মানিত শিক্ষকের দরসের তাকরীরের উপরই ছাত্রদেরকে নির্ভর করতে হতো । অবশ্য সেটাই ছিল উত্তম- এতে কোনো সন্দেহ নেই । এতে ছাত্রদের যোগ্যতা তৈরি হয় এবং কিতাবাদি বুঝার ও মুতালা‘আ করার আগ্রহ-উদ্দীপনা বৃদ্ধি পায়। এখনও আমরা ছাত্রদেরকে যে-কোনো গ্রন্থের আরবি ভাষ্য-গ্রস্থাবলি ও আসাতিযায়ে কেরামের তাকরীরের উপর নির্ভর করতে উৎসাহিত করি। তবে শত উৎসাহিত করলেও দুর্বল মেধার ছাত্ররা তাতে যথাযথ উপকৃত হতে সক্ষম হয় না । তাই তারা যাতে উপকৃত হতে পারে এজন্য কিতাবাদির সহজবোধ্য উৰ্দু ভাষ্য-গ্রস্থসমূহ যুগ-যুগ ধরে রচিত হয়ে আসছে। এখন অবশ্য উৰ্দু চর্চা কমে আসায় অনেকের পক্ষে উর্দু ভাষ্য-গ্রন্থাদি বুঝাও কঠিন হয়ে দীড়িয়েছে। তা ছাড়া কিছুকাল যাবৎ আমাদের দেশে অনেক মাদরাসায় দীনী ও ইলমী কিতাবাদি নিজেদের মাতৃভাষায় বুঝার ও চর্চা করার এক প্রশংসনীয় ও শুভ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে । এটা বলার অপেক্ষা রাখে না যে, কোনো বিষয় নিজের মাতৃভাষায় বুঝা যত সহজ হয় তা অন্য কোনো ভাষায় হয় না। এজন্য কিছুকাল থেকে মাদরাসার দরসী কিতাবাদির বাংলা ভাষ্য-গ্রস্থাবলি রচিত হচ্ছে এবং ছাত্ররা উপকৃত হওয়ায় এগুলো দ্রুত সমাদৃত হচ্ছে। মিশকাত শরীফের দরসী গুরুত্ব বিবেচনা করে এরও একটি বাংলা-ভাষ্যগ্রন্থ প্রস্তুত করার প্রয়োজন দীর্ঘদিন থেকে তীব্রভাবে অনুভব করা হচ্ছিল । এ শূন্যতা পূরণের জন্যই এ ভাষ্যগ্রন্থ প্রণয়ন করা হয়েছে। আমি গ্রন্থখানি আদ্যপাস্ত সম্পাদনা করে দিয়েছি। আমি আশা করি, যেসব ছাত্র হাদীসের বিষয়বস্তু, ব্যাখ্যা-বিশ্লেষণ নিজের মাতৃভাষায় চর্চা করতে, বুঝতে ও উপস্থাপন করতে আগ্রহী, তারা এর দ্বারা উপকৃত হতে পারবে ইসলামিয়া কুতুবখানার স্বত্বাধিকারী বিশিষ্ট জ্ঞানহিতৈষী পরম শ্রদ্ধেয় মাওলানা মোস্তফা সাহেব মাদরাসার KE WS SU RA EO A Cot EAT AE ho UG TOLL উদ্যোগ নিয়ে ছাত্রদের ধন্যবাদ পাবার মতো একটি কাজ করেছেন। যুগ-যুগ ধরে তীর এ মহৎ উদ্যোগ প্রশংসিত হবে SUI A SRE MORNE NEN TES TN EEN দান করুন এবং গ্রন্থখানিকে সকলের পরকালীন নাজাতের অসিলা হিসেবে কবুল করুন, গ্রস্থখানিকে ছাত্রদের কাছে বিপুলভাবে সমাদৃত করুন এবং সবাইকে এর দ্বারা যথাযথ উপকৃত করুন । আমীন! আহমদ মায়মূন জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা-১২১৭ তাং ০৬/১০ / ০৬ ইং www.eelm.weebly.com
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.