মেশকাত শরীফ & ” Tse fio BH ross JU SLL Gens fe a Een ee Bl CEE LE LG odor THER MLL FI AME; ll As dre Sr ত পাগল RE MEP HAI IE el Bis র্ als ix PAE ৫৯ ২২. অনুবাদ : হযরত আনাস (রা.) হতে বর্ণিত । একদিন রাসূল £3 এবং হযরত মু'আয ইবনে জাবাল একই সওয়ারির উপর উপবিষ্ট ছিলেন। মু‘আয ছিলেন রাসূলের পিছনে ৷ রাসূলুল্লাহ্ 273 বললেন, হে মু‘আয ! মু‘আয (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আমি হাজির ও প্রস্তুত ৷ রাসূল হুর আবার ডাকলেন, হে মু‘আয ! মু‘আয (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আমি হাজির ও প্রস্তুত । রাসূল হেরেই পুনরায় ডাকলেন, হে মু‘আয।! মু‘আয (রা.) উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল! আমি হাজির আছি ও প্রস্তুত রয়েছি। এভাবে তিনবার ডাকলেন । এরপর রাসূল এই বললেন, যে ব্যক্তি সত্যিকারভাবে অন্তর দিয়ে এই সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এবং মুহাম্মাদ £38 আল্লাহর রাসূল! আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। অতঃপর হযরত মু‘আয (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি মানুষদেরকে এই সুসংবাদ পৌছে দেব না, যাতে তারা আনন্দিত হয়। রাসূল পুঃ বললেন, না । তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে ৷ হযরত আনাস (রা.) বলেন, [হাদীস গোপনের] পাপ হতে মুক্তি পাওয়ার লক্ষ্যে শুধু মৃত্যুকালে তিনি লোকদের নিকট এই সংবাদ পৌছে যান। -[বুখারী-মুসলিম] সংশ্লিষ্ট আলোচনা ৩এ৩৷ £5 হাদীসের ব্যাখ্যা : উক্ত হাদীসটি শরিয়ত সম্পর্কিত বিভিন্ন বিধান তথা ফরজ, ওয়াজিব ও আদেশ-নিষেধ অবতীর্ণ হওয়ার পূর্বেকার ৷ ॥ হযরত সাঈদ ইবনে মুসায়্যিব (র.) এবং পূর্ববর্তী আলিমদের একটি দল এ মত পোষণ করেছেন যে, এ সময় শুধু কালিমার প্রতি ঈমান আনার নির্দেশ ছিল। ॥ ইমাম বুখারী (র.) বলেন, যে ব্যক্তি মৃত্যুর পূর্বক্ষণে অনুতপ্ত হয়ে ঈমান আনয়ন করল এবং তওবা করল, অতঃপর কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করল ; আলোচ্য হাদীসে তার ব্যাপারে এ কথা বলা হয়েছে। ॥ হযরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী (র.) বলেছেন, প্রত্যেক জিনিসের নিজস্ব একটি প্রভাব ও ক্রিয়া আছে। যেমন বিষাক্ত বস্তুর প্রভাব ও ক্রিয়া হলো- অন্য কোনো বস্তুকে ধ্বংস করে দেওয়া, কিন্তু যদি কোনো বস্তু বাধা দৃষ্টি করে অর্থাৎ প্রতিরোধকের ব্যবহার করা হয় তখন বিষের ক্রিয়া অকেজো হয়ে যায়। অনুরূপভাবে কালিমার প্রভাব ও ক্রিয়া হলো দোজখের আগুন হারাম হওয়া, কিন্তু যখন কোনো পাপ কাজে লিপ্ত হয় তখন উক্ত কালিমা তার প্রভাব ও ক্রিয়া বিস্তার করতে পারে না। সুতরাং বুঝা যাচ্ছে যে, কালিমার সাক্ষ্যদানকারীর জন্য দোজখের আগুণ ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত তার প্রতিরোধক সৃষ্টি না হয়। ॥ অথবা, কাফের মুশরিকের জন্য যে আগুন হালাল হবে কালিমা ওয়ালা মু'মিনের জন্য সে আগুন হারাম । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।