দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — TabligerKazKeainaEHorerBoyanWithInteractiveLink
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৮ | তাবলিগের কাজ কি? এলেমের লাভ £ ১। SLT LG (সা.) এরশাদ করেন- তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বশেষ্ঠ, যিনি কুরআন শরীফ শিখেছেন ও অপরকে শিক্ষা দিয়েছেন । (বুখারী শরীফ) ২। হযরত আবু যার (রা.) বলেন, আমি হুজুর (সা.) হতে শুনেছি, যে ব্যক্তি এলমে দ্বীন শিক্ষা করার জন্য পথে বাহির হয় আল্লাহ পাক তার জন্য বেহেশ্তের রাস্তা সহজ করে দেন আর ফেরেশতাগণ তালেবে এলমের সন্মানের জন্য পাখা বিছিয়ে দেন এবং আসমান-যমীনের সকল মাখলুক তার জন্য ইন্তেগফার করতে থাকে । (হায়াতে সাহাবা) ৩। এহ্‌ইয়াউল উলূম গ্রন্থে উল্লেখ আছে, কোন বান্দা একটি সূরা পাঠ করতে আরম্ভ করলে ফেরেশ্তাগণ সূরা শেষ না করা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। ৪। হযরত উকবা ইবনে আমের রাঃ) বলেন, i LOL BL কে বলতে শুনেছি, যদি কুরআনে পাককে চর্মের মধ্যে আবদ্ধ করে অগিকুণ্ডে নিক্ষেপ করে তবে তা দ্ধ হবে না। (দারেমী) ৫ । হযরত ইবনে আব্বাছ (রাঃ) বলেন, হুজুর (সা.) এরশাদ করেন- যার অন্তরে কুরআনের শিক্ষা নেই, তা বিরাণ ঘর সমতুল্য । (তিরমিজি শরীফ) ৬। হযরত ইবনে ওবায়েদ (রাঃ) হতে বর্ণিত ৷ হুজুর (সা.) বলেন, আল্লাহ্‌ পাক কুরআন তেলাওয়াতকারীর আওয়াজের প্রতি সে ব্যক্তির চেয়ে অধিক কর্ণপাত করেন, যে আপন গায়িকা বাদীর গানের প্রতি কর্ণপাত করে। ইবনে মাজাহ্‌ ৭ । যদি কোন ব্যক্তি স্বাস্থ্য রক্ষায় বড় যত্নবান হয় তাহলে প্রতিদিন ব্যায়াম করা, ভোরে গোছল করা, ভ্রমণ করার অভ্যাস করা, তবে কালামে পাক অন্তরের যাবতীয় রোগ দূর করার ও সূরায়ে ফাতেহা যাবতীয় রোগ মুক্তির উপায় । ৮ ৷ অনেকে ধন-সম্পদ জমা করায় অভ্যস্ত । খাওয়া পরার কষ্ট স্বীকার করে দিবা-রাত্রি ব্যস্ত । তরে হুজুরে পাক (সা.) বলেন, সঞ্চয়ের জন্য কুরআনপাক তিলাওয়াত করাই যথেষ্ট ৷ ৯ । এলেম শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয় এবং এ অবস্থায় মারা যায় আল্লাহ পাক তাহাকে শাহাদাতের মর্যাদা দান করেন। ১০। আপনি যদি দুনিয়ার যাবতীয় ঝামেলা হতে মুক্ত থাকতে চান তবে কালামে পাকে লিপ্ত হোন । ১১। হুজুরে আকরাম (সা.) এরশাদ করেন- তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে, সে বাড়ি ফিরে তিনটি মোটা-তাজা গর্ভবতী উটনী তথায় পাবে। আমরা বললাম নিশ্চয়ই আমরা এটা পছন্দ করি। হুজুর সা.) বলেন, নামাজের মধ্যে তিনটি আয়াত পাঠ করা, তিনটি মোটা-তাজা গর্ভবতী উটনী পাওয়ার চেয়ে উত্তম । (মুসলিম) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।