তাবলিগের কাজ কি? ৬১ তারপর সে আবদুল ওয়াহেদ (রহ)-এর নিকট হাজির হয়ে বললো, “হে আব্দুল ওয়াহেদ! আমি তো আয়েনার জন্য পাগল হয়েগেছি। একথা শুনে আব্দুল ওয়াহেদ বললেন, হে বৎস! তোমার কি হয়েছেঃ? (আয়না নামক জান্নাতে একটি হুর আছে, যার ডান দিকে আছে সত্তর হাজার চাকর, বামে রয়েছে সত্তর হাজার চাকর, যার সামনে রয়েছে এক লাখ চন্লিশ হাজার চাকর । সে বলছে এ ব্যক্তি কোথায় যে সৎকাজের আদেশ দেয় আর অসৎ, কাজ হতে বিরত থাকতে বলে ।) “ছেলেটি বললো, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমার হাত ধরে বলছে যে, চল আমি তোমাকে আয়নার কাছে নিয়ে যাব। অতঃপর সে আমার হাত ধরে আয়নার কাছে নিয়ে চলল । দৃষ্টিগোচর হলো একটি পানির নহর। সেই নহরের কিনারায় দাড়িয়ে আছে মেয়েরা । তাদের পরিধানে এমনি সুন্দর পোশাক যা আমি কোনদিন দেখিনি ৷ তাদের রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম ৷ ' সেই মেয়েগুলো আমাকে দেখে বললো, স্বাগতম! স্বাগতম! আয়নার স্বামী এসে গেছে। আমি প্রশ্ন করলাম, তোমাদের মধ্যে আয়না কে? তারা বললো, আমরা তো আয়নার চাকরাণী। আমাদের-রাণী রয়েছেন আরো আগে। সেখানে গেলে তাকে পাবেন। আয়নার অনুসন্ধানে অগ্রসর হলাম । তথায় দেখতে পেলাম একটি দুধের ঝর্ণার পাড়ে দাড়িয়ে আছে কতগুলো.অনিন্দ সুন্দরী । যাদের দেখে আমি অভিভূত হয়ে গেলাম । তারা আমাকে দেখামাত্র বলতে আরম্ভ করল, আপনার আগমন শুভ হোক! আয়নার স্বামীর জন্য সু-সংবাদ ৷ আমি বললাম, প্রথমে বল দেখি আয়না কে? তারা আমাকে জানালো আমরা তো আয়নার সেবিকা । আপনি অগ্রসর হন তথায় আয়নাকে পাবেন। আমি ভাবতে লাগলাম আয়নার বাদীদের সৌন্দর্য এত বেশী হলে আয়না কেমন হবে? এই কথাগুলো আমার মনে ঘুর পাক খাচ্ছিল। আয়নার সাথে আমার মুলাকাতের আগ্রহ আরও বেড়ে গেল । আমি আরও অগ্রসর হলাম, দেখতে পেলাম একটি শরাবের ঝর্ণার ধারে দাড়িয়ে আছে কতগুলো অনিন্দ সুন্দরী যুবতী । তাদের লাবণ্যতা পিছনের সকল সুন্দরীদের ছাড়িয়ে গেছে। তারা আমার আগমনে বলতে লাগলো, আয়নার স্বামীর জন্য সু-সংবাদ! আমি বললাম, হে আল্লাহ্র বান্দীগণ! প্রথমত বল আমার আয়না ‘কোথায়? তারা জানালো, আমরা আয়নার সেবিকা । আপনি অগ্রসর হন তাকে পাবেন! আমি অতি উৎসাহে সামনে অগ্রসর হলাম.৷ দেখতে পেলাম একটি মধুর নহর, গণ]. যাদের বর্ণনা দেয়ার মত ভাষা... আমার নেই । তারা আমাকে দেখামাত্র বলতে শুরু করলো, মারহাবা! মারহাবা! আয়নার স্বামী এসে গেছে। এমতাবস্থায় আয়নাকে দেখার জন্য আমার আগ্রহ আরও বেড়ে গেল । তাদের লক্ষ্য করে বললাম, হে আল্লাহ্র বান্দীাগণ আয়না কি আছে? তারা জবাব দিল হ্যা তিনি আছেন, আপনি আগে যান । সামনে অগ্রসর হয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।