দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — TabligerKazKeainaEHorerBoyanWithInteractiveLink
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৩০ তাবলিগের কাজ কি? তাদেরকে মাকামী গাশৃতে অবশ্যই জুড়ানো । যদি না জুড়ে পরবর্তী সপ্তাহে আবার তার.পিছনে মেহ্‌নত করতে হবে । এভাবে মাকামী গাশতের মাধ্যমে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে দ্বীনী পরিবেশ কায়েম. করার জন্য মেহনত করা । আর এভাবে মেহ্‌নত চালু থাকলে আল্লাহ্র রহমত ও বরকত অবতীর্ণ হতে থাকবে আর বদদ্বীনীর পরিবেশ দূর হতে থাকবে । আল্লাহ্‌ তাআলা আযাব, গযব, . ফেৎ্না-ফাসাদ উঠিয়ে নিবেন তবে হ্যা এ জন্য শর্ত হলো দিন এবং ওয়াক্ত নির্ধারণ করে নেয়া । এমন নয় যে, এক সপ্তাহে রবিবারে আছরের পর গাশৃত করলাম, এভাবে করলে লোকই পাওয়া যাবে না। (আল্লাহ তা'আলা আমাদের সবাইকে আমল করার তৌফীক দান করুন) । ২য় গাশ্তটি মহল্লায় করা £ নিজের মহল্লায় মাকামী গাশৃত চালু হয়ে যাওয়ার অর্থ হলো মহল্লায় আল্লাহ্‌র রহমত ও বরকত চালু হয়ে যাওয়া । নিজ মহল্লায় যখন আল্লাহ্‌র রহমত ও বরকত চালু হয়ে যাবে তখন পার্শ্ববর্তী মহল্লা থেকে বিভিন্ন খারাবী মহল্লায় ঢুকতে চেষ্টা করবে। এই সব খারাবী থেকে নিজ মহনল্লাকে হেফাযত করার জন্য পার্শ্ববর্তী মহল্লার মানুষদেরকে দ্বীনের উপর উঠানোর জন্য পার্শ্ববতী মহল্লায় ২য় গাশৃত করা একান্ত জরুরী ৷ যার ২য় গাশ্ত ঠিকমত হবে সে ১ম গাশ্তও ঠিকমত করতে পারবে । দ্বিতীয় গাশ্তের মজবুতির উপর নিজ Bch shah SNR Bg Ng প্রতিদিন দুই তা’লীম £ প্রতিদিন দুইটি তা’লীম করা; ১টি নিজ মহল্লার মসজিদে আর একটি নিজ ঘরে । নিজ মহল্লার মসজিদে ঃ ওয়াক্ত নির্ধারণ করে যে কোন এক নামাজের পর অথবা যে ওয়াক্ত মুসন্লী বেশী বসতে পারবে, এমন এক. ওয়াক্তে ফাযায়েলে আমলের কিতাব থেকে তা’লীম করা। তা’লীম হলো মসজিদে নববীর আমলগুলোর একটি আমল । "২য় তা’লীম নিজ ঘরে £ দ্বীন পুরুষের জন্য যেমন জরুরী তেমন মহিলাদের জন্যও জরুরী ৷ এ কারণেই ঘরের মধ্যে তা'লীমের ব্যবস্থা করা খুবই জরুরী । ঘরের মাহরাম (যাদের সাথে দেখা জায়েয) সবাইকে নিয়ে প্রতিদিন নির্দিষ্ট এক সময়ে এই তা'লীম করবে । এর দ্বারা ঘরের মধ্যে দ্বীনের পরিবেশ কায়েম হবে। স্ত্রী, পুত্র, মেয়ে, মা-বোনদের মধ্যে দীনের জেহান বসিবে ৷ দ্বীনের উপর চলার যোগ্যতা পয়দা হবে। তা’লীমের ব্যবস্থা ঘরে চালু থাকলে অন্য কোন ফেৎ্না-ফাসাদ ঘরে ঢুকতে পারবে না৷ নিজের ঘরে দাওয়াত চালু রাখা খুবই জরুরী ৷ না হয় অন্য দাওয়াত চালু হয়ে যাবে৷ যদি ঘরের মধ্যে শিক্ষিত কেহ না থাকে তাহলে মসজিদ থেকে যা শুনেছেন তাই ঘরে এসে মা-বোনও মেয়েদের শোনাইয়ে দিতে হবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।