তাবলিগের কাজ ক ? ২৫ আল্লাহ পাক কুরআনে বলেছেন- “দুনিয়াটা আখেরাতের ক্ষেত স্বরূপ ।” দুনিয়ার জীবন হইল কামাইয়ের জায়গা, আর আখেরাত হইল ভোগের জায়গা । এখন কামাইয়ের জায়গায় যদি কষ্ট না করে তাহলে বাড়ী ফিরিয়া সে কিছুই ভোগ করিতে পারিবে না। ঠিক তেমনি দুনিয়া হইল মু’মিনের জায়গা ৷ যে দুনিয়াতে কষ্ট করে ঈমান আমল বানাবে, সে মহা আনন্দে আখেরাতের বাড়ী ফিরে মনে যা চায় তাই ভোগ করিবে। আর দুনিয়াতে যে কামাই না করে, কেবল ভোগের চিন্তা করবে, আরাম-আয়েশের চিন্তা করবে, তাকে আসল আখেরাতে খালি হাতে ফিরে কেবল কষ্টই ভোগ করিতে হইবে । আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত-বন্দেগী করার জন্য । আর আল্লাহপাক ১৭,৯৯৯ মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যক্ষ ও পরোক্ষভারে মানুষের খেদমতের জন্য । আর মানুষের এশ্বর্য ও সম্পদের মধ্যে শাস্তি, কামিয়াবীও সফলতা রাখেন নাই ৷ শান্তি, কামিয়াবী ও সফলতা রেখেছেন ঈমান ও আমলের মধ্যে । যে ৫টি বস্তুর জন্য মানুষ সব সময় আকাংখিত, সেই ৫টি জিনিস আল্লাহপাকের কুদরতি হাতে,যাহা আল্লাহ পূরণ করবেন কাল কিয়ামতে ৷ মানুষ " শত চেষ্টা করলেও তাহা হাছিল করতে পারবে না। এই বস্তু হইল-(১) অনন্ত জীবন (২) অনন্ত. যৌবন । (৩) কোমল শয্যা, সুরম্য বিশিষ্ট বাড়ী । (8) খাদ্য সামগ্রী । (৫) সুন্দর সুন্দর নারী । আল্লাহপাক বলেছেন, যদি আমার হুকুম ও রাসূলের তরিকামতে দুনিয়াতে বসবাস করে ঈমান ও আমল তৈরি করে আস, তাহলে আখেরাতে চাহিদার জিন্দেগী পূর্ণ হবে। না দেখা বস্তুর উপর বিশ্বাস আনার নাম হইল ঈমান ৷ ঈমান দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায় না । ইহা হাছিল হবে. একমাত্র দাওয়াতের মাধ্যমে ৷ দাওয়াত থাকবে তো দ্বীন থাকবে, দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে দাওয়াত ‘থাকবে না, দ্বীনও থাকবে না, দুনিয়াও থাকবে না । আল্লাহপাক দুনিয়ার নেজাম ভেঙ্গে দিবেন । আল্লাহপাক আমাদেরকে অতি অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইয়াছেন। এই সামান্য সময়ের মধ্যে ঈমানও আমল তৈরির জন্য জান-মাল সময় নিয়ে ১চিল্লায় ৩চিল্লায় আল্লাহ্র রাস্তায় বাহির হওয়ার জন্য কে কে রাজী আছেন, খুশি খুশি বলেন । ফজর বাদ বয়ান £ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অর্ধমৃত অবস্থা থেকে জাগাইয়া আল্লাহৃপাকের মহান হুকুম ফজরের দুই রাকআত ফরজ নামাজ মসজিদে এসে জামায়াতে তাকবীর উলার সহিত আদায় করার তৌফীক দান করেছেন। এশার নামাজ বাদ আমরা কয়েক দলে বিভক্ত হয়ে গিয়াছিলাম । একদল রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করিয়া সারা রাত্রি ইবাদতে মশগুল ছিলেন। আর এক দল রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করিয়া সারা রাত্রি জেনা, চুরি, ডাকাতি, রাহাজানি ও দস্যুবৃত্তি করে কাটিয়ে দিয়েছেন কাহারো নিদ্রা চিরনিদ্রায় পরিণত হয়েছে। কেহ হাসপাতালে সারা রাত্রি অশাস্তিতে কীটিয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।