২০ তাবলিগের কাজ কি? তিন ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাইবে (১) বদ মেজাজ ও অহংকারী ব্যক্তি । (২) যাহারা নবীর সহিত শত্রুতা রাখে । (৩) জীব-জন্তুর ছবি অংকনকারী । হযরত খিজির (আঃ)-এর তক্তিতে লেখা সাতটি উপদেশ হাফেজ ইবনে হাজার আসকালানী (রহ.) মুনাব্বেহাত গ্রন্থে লিখিয়াছেন। হযরত উছমান (রা.) হইতে বর্ণিত আছে, খিজির (আঃ) ভগ্ন দেওয়ালের নীচ হইতে এতীম ছেলেদের জন্য যে সম্পদ বাহির করিয়াছিলেন, উহা ছিল একটা স্বর্ণের পাত । উহাতে নিম্ন লিখিত ৭টি লাইন লেখা ছিল। ১। আমি আশ্চৰ্যবোধ করি এঁ ব্যক্তির উপর, যে মউতকে নিশ্চিত ভাবে জানিয়াও কেমন করিয়া হাসে । ২! আমার আশ্চর্য লাগে এ ব্যক্তির উপর, যে ইহা জানে যে এই দুনিয়া একদিন খতম হইয়া যাইবে তবুও কেমন করিয়া দুনিয়ার দিকে আকৃষ্ট হয় । ৩। আমার আশ্চর্য লাগে এঁ ব্যক্তির উপর, যে উহা জানে যে সবকিছুই আল্লাহ্র তরফ হইতে নির্দিষ্ট হইয়া আছে, (অর্থাৎ তকদীর বিশ্বাস করে!) তবুও তাহার কোন জিনিস হাসিল না হইলে কেন আফসোস করে । ৪। আমার আশ্চর্য লাগে এঁ ব্যক্তির উপর, যার আখেরাতে হিসাব দেওয়ার পূর্ণ aE তবুও সে ধন-সম্পদ জমা করে। ৫ । আমি আশ্চৰ্যবোধ করি এ ব্যক্তির উপর, যে জাহান্নামের আগুন বিশ্বাস করে, তবও সে কেমন করিয়া গুনাহ করে। ৬ আমি আশ্চৰ্যবোধ করি এ ব্যক্তির উপর, যে আল্লাহ্ পাককে জানে, তবুও সে কেমন করিয়া অন্য জিনিসের আলোচনা করে। ৭। আমার আশ্চর্য লাগে এ ব্যক্তির উপর, যে বেহেশ্তের সুখ-শান্তির কথা জানে, তবুও সে কি করিয়া দুনিয়ার কোন জিনিসের দ্বারা শান্তি পায়। " তাবলীগে সাধারণ ১২ টি কাজ ঃ ৪টি কাজ বেশী বেশী করি যথা- .- (ক) দাওয়াত ৷ (খ) তা’লীম । (গ) যিকির ৷ (ঘ) ইবাদত (খেদমত): ৪টি কাজ কম করি যথা- (ক) কম খাইব (খ) কম ঘুমাইব ৷ (গ) কম কথা বলিব । (ঘ) মসজিদের বাহিরে কম সময় কাটাইব। ৪টি কাজ মোটেই করিব না যথা- (ক) ছওয়াল করিব না। (খ) ছওয়ালের ভান করিব না । (গ) বিনা এজাজতে কাহারও কোন কিছু ব্যবহার করিব না । (ঘ) প্রয়োজনের অতিরিক্ত খরচ করিব না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।